Skip to main content

Posts

Showing posts from March, 2026
 জাতিসংঘ ইরানে নিঊক্লিয়ার ডেটোনেশনের প্রস্তুতি নিচ্ছে এটি একটি একরকম প্রতিষ্ঠিত তথ্য। World Health Organization (WHO) এর রিজিয়নাল ডিরেক্টর ডক্টর হানান বালখি কিছুদিন আগেই জানিয়েছেন যে, তার সংস্থা মধ্যপ্রাচ্যে নিঊক্লিয়ার স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত নিঊক্লিয়ার বিস্ফোরণ পর্যন্ত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে শুরু করেছে। জাতিসংঘে দায়িত্বরত থাকা প্রখ্যাত কূটনীতিবিদ ও মানবাধিকার কর্মী Mohamad safa রিজাইন করেছেন এই পরিস্থিতির স্বাক্ষী হতে রাজি না বলে। অনেকের ধারণা আমেরিকা ইরানে নিঊক্লিয়ার ওয়ারহেড ইতিহাসের ৩য় বারের মতো কমব্যাট অপারেশনে ডেপ্লয় করবে না। অথচ, ইরান পেট্রো-ডলারের স্থানে পেট্রো-ইঊয়ানকে তুলে ধরছে। বিভিন্ন দেশ এটা নিয়ে আলাপ শুরু করেছে। স্বয়ং আমেরিকার মিত্ররা এর সম্ভাবনা চিন্তা করে দেখছে। আমেরিকা পুরোপুরি রাতারাতি আচমকা কোনঠাসা হয়ে পড়েছে ইরানে এসে। ওরা এখন যেভাবেই হোক হরমুজ প্রণালী চালু করতে চায়। এখন বাকি রয়েছে গ্রাঊণ্ড অপারেশন, অ্যাম্ফিবিয়াস ল্যাণ্ডিং জাতীয় বিষয়। ওগুলো যদি ব্যর্থ হয়, ইঊয়ান যদি উঠে আসতে থাকে, মার্কিন অর্থনীতি যদি ধ্বসে পড়তে শুরু করে (আমি অর্থনীতিবি...
 "The United Nations is preparing for the possibility of a nuclear weapon detonation event in Iran, with specific focus on major areas such as Tehran." ============================== দি United States Air Force ওদের E-3G Sentry, মহামূল্যবান স্ট্র্যাটেজিক অ্যাসেট, ৯০০ কিলোমিটার দূরের একটি সুরক্ষিত ঘাঁটিতে রক্ষা করতে সমর্থ হয়নি। তুলনামূলক বহুগুণ সুপিরিয়র অ্যাডভারসারির সামনে যুদ্ধের ওপেনিং এনগেজমেন্টের পর সেখানে Bangladesh Air Force ও Bangladesh Navy এর অস্তিত্ব আদৌ বাকি থাকবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের Force Protection (FP) বলতে কোনো বস্তুর অস্তিত্ব নাই। না Active Defence, না Passive Defence।  সুতরাং, আমাদের ভবিষ্যৎ যেকোনো যুদ্ধ মূলত Unconventional হবে বলে আমার মনে হয়। যেখানে প্রথম মূহুর্ত হতে সাধারণ মানুষকে জাতির প্রতিরক্ষায় নেমে আসতে হবে।  ধন্যবাদ।
 আজ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ চলাকালীন আমাদের MiG-29 ফ্লাই করার সময়ে জনাব ধারাভাষ্যকার বললেন, "পশ্চিমা বিশ্ব সহ সারাবিশ্বে ঈর্ষণীয় এই মিগ_টুয়েন্টি_নাইন যুদ্ধবিমান পৃথিবীর যেকোনো আধুনিক যুদ্ধবিমানকে ডগফাইটে পরাস্ত করতে সক্ষম!" অল্প কিছুদিন হলো সিঙ্গাপুরে এয়ার শো হয়েছে। যেখানে Royal Malaysian Air Force (RMAF) এর Lt Col Fairul ও Major Safwan তাদের Su-30 MKM ফ্লাই করছিলেন। ভিডিওটা তখন করা হয়েছিল। দেখুন তো ঐ বিমান দিয়ে এই বিমানটাকে ডগফাইটে পরাস্ত করা সম্ভব বলে মনে হয় কিনা! মালয়েশিয়ায় সুপরিচিত আলোচ্য সুখোই ড্রাইভার Lieutenant Colonel Fairul এর কলসাইন হলো Gillette। তিনি মালয়েশিয়ার নাম্বার_টুয়েলভ স্কোয়াড্রনের কমাণ্ডিং অফিসার। (টেক-অফের দৃশ্যটা লিমা-২০২৫ এর সময় থেকে নেওয়া। আর, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন) ধন্যবাদ। ============================== United Nations Designated Terrorist Organization Turkistan Islamic Party (TIP) এর HQ সিরিয়া হতে আফগানিস্তানের ভূখণ্ডে সরে গিয়েছে। Doctor Liu Zongyi হলেন চায়নিজ সরকারি নীতিনির্ধারণী প্রক্রিয়ার সাথে যুক্ত Shanghai Institutes for Interna...
 ১৯৭১ সালের বিহারী গণহত্যার জন্য বাঙালিদের দায়ী করা হয়। তাঁদের ক্ষমা চাইতে বলা হয়। এখানে আমার মতামত রয়েছে। পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালে বিহারী ও বাঙালি, উভয় গণহত্যার জন্য Pakistan Army 'কে ক্ষমা চাইতে হবে। প্রথমত, বিহারীদের নিকট ক্ষমাপ্রার্থনা করতে হবে, কারণ, তাঁদেরকে ওরা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আপনি একটু অনুসন্ধান করলে দেখবেন যে, ২৫শে মার্চের পূর্বেকার সময়ে যতগুলো আক্রমণ হয়েছে বিহারীদের ওপর, ওগুলো সাধারণ মানুষ করেনি। ওগুলো করেছিল সংগ্রাম পরিষদ ইত্যাদির সাথে যুক্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সুনির্দিষ্ট কিছু সদস্যরা। বিভিন্ন স্থানে আলোচ্য ব্যক্তিত্বরা আবার লোকসমাগম করে বাঙালি বনাম বিহারী পরিস্থিতি গড়ে তুলছিল। যা অনেক স্থানে তারপর জাতিগত সংঘাতে রূপ নিচ্ছিল। আলোচ্য পরিস্থিতির কিন্তু অতি সহজেই প্রতিকার করা সম্ভব হতো। যদি পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিত্বরা এটিকে বাঙালির নিমকহারামি হিসাবে না দেখে একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থার তৎপরতার ফলাফল হিসাবে চিহ্নিত করতো। অতঃপর, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতো। কারণ, বিহারীদের প্রতি সাধারণ বাঙালির এমন কোনো বিদ্বেষ নাই ...
 A large-scale surge of Joint Special Operations Command (JSOC) is currently underway, alongside their favourite heavyweights, The 75th Ranger Regiment. Unless flights we are seeing are pure logistics aircraft, this is the reality. And, our understanding suggests these are not at all related to logistics. ============================== After Joint Special Operations Command, the "Big Army" has now joined the surge. With the 82nd Airborne Division receiving orders for the deployment of a Brigade Combat Team (BCT) and the Division HQ element. How do we know? Because, logistics flights originating from Army airfields are currently converging on three key hubs in Jordan and Israel to support the ongoing surge. If these were regular logistics flights, they wouldn’t just land in those specific bases.
 ঈদুল ফিতরের দিনে পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় United Nations Designated Terrorist Organization Tehreek E Taliban Pakistan (TTP) 'কে শক্তিশালী টহল পরিচালনা করতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে Presence Patrol পরিচালনা করে। এর দ্বারা আমাদের ও বিভিন্ন পর্যায়ের CT Analyst 'দের দীর্ঘদিনের বিশ্লেষণ সঠিক প্রমাণিত হলো আবারো। মূলত, এরা আফগানিস্তানে আশ্রয়ের জন্য পালায় এটা একটা ভুল ধারণা। পাকিস্তান যখন এদের আশ্রয় দেওয়ার অভিযোগে কাবুলে বোমা মারছে, এরা তখন খোদ পাকিস্তানে টহল দিচ্ছে। ধন্যবাদ।
 "ইরাক আর আফগানিস্তানে আমাদের কমব্যাটের অভিজ্ঞতার বিরাট পার্থক্য ছিল। ইরাকে আমরা কম্পাঊণ্ড ব্রিচ করলে ইনসার্জেন্টরা জানালা দিয়ে অস্ত্র ফেলে দিতো, নয়তো ফ্লোরে ছুঁড়ে ফেলতো। তড়িঘড়ি করে হাত তুলে সারেণ্ডার করতো, শুরু হতো কান্না-কাটি। আফগানদের বিষয় ছিল আলাদা৷ আফগানিস্তানে AC-130 থেকে স্ট্রাঈক কল করলেও তোমার লাভ নাই! তাঁরা গানশিপের প্রচণ্ড এয়ার-স্ট্রাঈক চলাকালীনই তোমার ওপর চড়ে বসবে।" - Kawa, 5th Special Forces Group। Instructor, Special Forces Advanced Urban Combat (SFAUC) committee। ============================== আহমাদ শাহ মাসুদ, আফগানিস্তানের পাঞ্জশিরের সিংহ বলে পরিচিত ও তালিবান বিরোধী প্রভাবশালী নেতা। এই লোকটি গুপ্তহত্যার শিকার হয়ে মারাত্মক আহত হলে Indian Air Force এর স্পেশাল ফ্লাইট তাকে সাথে সাথে তাজিকিস্তানের গোপন ইণ্ডিয়ান বিমানঘাঁটিতে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে ১৯৯৬ সাল হতে ২০২১ সাল পর্যন্ত সরাসরি অর্থনৈতিক, সামরিক ও গোয়েন্দা বিষয়ক তৎপরতার সম্মুখ সারিতে ছিল ইণ্ডিয়া। নর্দান অ্যালায়েন্সের প্রশিক্ষণ, অস্ত্রের সরবরাহ ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স পরিচালনা ...
 EBRC 'তে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে রিক্রুট সৈনিকদের ওপর Pakistan Army এর পরিচালিত গণহত্যা নিয়ে লিখেছিলাম। সেখানে কিছু মানুষ বিতর্ক দাঁড় করাবার চেষ্টা করেন যে, Indian Intelligence Community আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিহারি জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়েছিল। সুতরাং, এই কারণে পাকিস্তান আর্মির দ্বারা বাঙালিদের ওপর তখনকার গৃহীত নানান বীভৎস পদক্ষেপে আসলে খুব দোষ নাই! ওসব মানুষদের জন্য নিচের লেখায় আমি প্রশ্ন রাখব মাত্র দু'টি। এই প্রশ্ন তাদের জন্য, যারা একপক্ষের ঘৃণ্য অপরাধকে কারণ হিসাবে দেখিয়ে ঐ ঘৃণ্য গণহত্যাকে বৈধতা প্রদানের চেষ্টা করেছেন। ০১| তৎকালীন পূর্ব পাকিস্তানের Unified Commander, Eastern Military High Command (EMHC) ছিলেন Lieutenant General Sahabzada Yaqub Khan। পদবি অনুযায়ী পাকিস্তান সশস্ত্র বাহিনীর পক্ষ হতে পূর্ব পাকিস্তানে নিয়োজিত সর্বোচ্চ সামরিক অধিনায়ক। যে মানুষটা পূর্ব পাকিস্তান সম্পর্কে সমগ্র পাকিস্তান সরকারের মাঝে সবচেয়ে বেশি ধারণা রাখতেন। আমাদের এই ইতিহাস সুদীর্ঘ। তবে, আমি সংক্ষেপে তুলে ধরছি। Lt Gen Yaqub 'কে আদেশ করা হয়েছিল যে, পূর্ব পাকিস্তানে সামর...
 বায়তুল মুকাদ্দাস ক্রুসেড থেকে ৮৩৯ বছর পর এই প্রথমবারের মতো এভাবে বন্ধ রয়ে গেলো। ঈদের নামাজ হলো না। রমজানের শেষ ১০ দিনের নামাজ হলো না। তালাবদ্ধ অবস্থায় পড়ে রইলো মসজিদুল আক্বসা। মুসলমানদের প্রথম কিবলা। আমাদের রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিরাজে গমনের স্থান। গতকাল ঈদুল ফিতরের সময়ে নামাজের জন্য আল-কুদসের বা'ব আল-সাহিরা (এখান থেকে আল-আক্বসার দিকে যেতে হয়) গেটে সমবেত মুসলিমদের ওপর হামলা চালায় Israel Defense Forces। ওদিকে আমাদের বলা হয় যে, যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের শাসকদের জন্য আজ এটি সম্ভব হয়েছে, ওদের সমর্থন করতে। যেসব সামরিক বাহিনীর হাত ধরে এই পরিস্থিতি চলমান থাকার সুযোগ হচ্ছে, ওদের পক্ষ নিতে। Board of Peace এর অন্তর্ভুক্ত রক্তখেকো, নরখাদকদের ভালো মনে করতে! না!
 কুদস ফোর্সের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল ক্বানি আজ একটি লিখিত বার্তায় জানিয়েছে যে, বহির্বিশ্বে অবস্থানরত ইরানের মিত্র গোষ্ঠীর পক্ষ হতে শত্রুপক্ষের জন্য আরো চমক আসতে চলেছে। ওদিকে U.S. Department of War এর পক্ষ হতে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপ, U.S. Marine Corps কে মার্কিন যুক্তরাষ্ট্র হতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এটি ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপের অনুরূপ সমতূল্য শক্তি ধারণ করে। "পাকিস্তানের কাবুল হামলায় ১৬ই মার্চ তারিখে ব্যাপক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। যার সংখ্যা কমপক্ষে শতাধিক। যেখানে সুনির্দিষ্ট সংখ্যাটি এখন পর্যন্ত স্বাধীনভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এটা সকলের জানা যে, বিগত ২০১৬ সাল হতে Camp Phoenix একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে।" - Agnes Callamard, Secretary General, Amnesty International। ধন্যবাদ। ============================== আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে, তালিবানের পূর্বের Jamiat E Islami পরিচালিত মুজাহিদীন সরকার ব্যর্থ হলো কেন। সুতরাং, তাঁর উত্তর দিচ্ছি। সোভিয়েত ইঊনিয়নের পতনের পর আ...
 গতকাল বলেছিলাম যে, IRGC এখন কঠোর ও বেপরোয়া মানসিকতার কমাণ্ডারদের দ্বারা পরিচালিত হচ্ছে। তার একটি নমুনা আজ পাওয়া গেলো। Israel Defense Forces এর হামলায় আলি লারিজানি প্রাণ হারানোর পর ওনার অবস্থানে জায়গা নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুসেঈন দেহঘান, নিশান-ঈ-শুজা'আত, ক্লাস ওয়ান। নবাগত Secretary, Supreme National Security Council (SNSC) কতখানি বিপদজনক হতে পারে তার একটি নমুনা হলো, আলোচ্য সামরিক কর্মকর্তা ১৯৭৯ সালের Iran Hostage Crisis এর সময়ে মার্কিন দূতাবাস দখলকারীদের একজন ছিলেন। তারপর ১৯৮৩ সালে বৈরূতের মার্কিনী ও ফ্রেঞ্চ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির ওপরে ঘটা ভয়ঙ্কর আত্মঘাতী হামলার পেছনেও তার বিরাট ভূমিকা ছিল। ঐ হামলায় ২৪১ জন মার্কিনী ও ৫৮ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়। দু'জন আত্মঘাতী হামলাকারী ট্রাক বোঝাই বিস্ফোরক নিয়ে সমগ্র ঘাঁটি উড়িয়ে দেওয়ার ফলে যে ঘটনা ঘটে। এখন আলোচ্য ব্যক্তি যুদ্ধকালীন ইরানের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কোথায় যায় তা দেখার পালা। ইতিমধ্যে আজ ইসরায়েলের হাইফা আক্রান্ত হয়েছে। ধন্যবাদ। ============================== IRGC Aerospace Force ইসরায়েলের হাইফা অয়েল রিফাইনারিতে আগুন লাগ...
 একটা বাহিনী হিসাবে Pakistan Army এর প্রতি আমার সকল সহানুভূতির সক্ষমতা সেদিনই চলে গিয়েছে, যেদিন আমি ওদের ২৫শে মার্চ, ১৯৭১ সালের গভীর রাতে চিটাগংয়ের East Bengal Regimental Center (EBRC) 'তে পরিচালিত গণহত্যার ইতিহাস পড়েছিলাম। সেদিন থেকে আমার বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে যে, যে বাহিনী নিজের সন্তানতূল্য রিক্রুটদের এভাবে গভীর রাতে ভারী মেশিনগান, ট্যাংক, গ্রেনেড ও বেয়োনেট চালিয়ে হত্যা করতে পারে, ওরা কখনো কোনো ভালো কাজ করতে পারার কথা না। একটা সামরিক বাহিনীর রিক্রুটদের মাঝের সরলতা ও দেশপ্রেম সাধারণত আর কোথাও পাওয়া যায় না। পাকিস্তান আর্মি স্রেফ বাঙালি হওয়ার অপরাধে তাঁদের কিভাবে হত্যা করেছিল তার বিবরণ কিছুটা এখানে গেলে মিলবে। ০১| https://www.facebook.com/share/p/189DBhVUAE/ সেবার আমার যতদূর স্মরণ হয়, পাকিস্তান আর্মি চিটাগংয়ের সামরিক হাসপাতালে ঢুকে ডাক্তার ও স্টাফদের পর্যন্ত হত্যা করে। ============================== ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর আজ কিছুক্ষণ হলো Pakistan Army আফগানিস্তানের ওপর ব্যাপক মর্টার / আর্টিলারি শেলিং আরম্ভ করেছে। ধন্যবাদ।
 ইরানের সাঊথ পার্স গ্যাস ফিল্ডে হামলার জন্য Donald J. Trump ইরানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এবং পুনরায় আর কোনো হামলা করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে। IRGC চরম শিক্ষা দিয়েছে ওদের আজ রাতে। Gulf co-operation council (GCC) কে এরকম আরো শিক্ষা দেওয়ার দরকার আছে। এরা মানবজাতির শত্রু।  ধন্যবাদ। ==============================
 ২০১৪ সালের APS School এ হওয়া শিশুদের কুখ্যাত গণহত্যা দিয়ে আজ আফগানিস্তানে হাসপাতালের ওপর পাকিস্তানি বিমান হামলা ও চার শতাধিক মানুষের হত্যাকে বৈধতা দেওয়া হচ্ছে। আমাদের কি জানা আছে যে, APS School এর হামলার পর তৎকালীন আফগান তালিবান এই হামলাকে অনৈসলামিক বলে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছিল! আজকের আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি মিনিস্টার অব ইনফরমেশন জাবিহুল্লাহ মুজাহিদ তখন বলেন, "ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষ, শিশু ও নারীদের হত্যা করা ইসলামের মূলনীতির বিরোধী।" একইসময়ে এমনকি Al-Qaeda in the Indian Subcontinent (AQIS), United Nations Designated Terrorist Organization এই হামলার বিপক্ষে প্রচণ্ড কঠোর ভাষায় বার্তা জারি করে। বিবৃতিটি ছিল ০৪ পৃষ্ঠাব্যপী অস্বাভাবিক রকমের দীর্ঘাকার। যেখানে লেখা হয় যে, "Massacre of innocent children makes our hearts burst!" সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, AQIS এর বিবৃতি থেকে জানা যায় যে, মিডিয়াতে নিঊজ আসবার পূর্বে এই হামলার বিষয়ে তাঁদের হামলার বিষয়ে সামান্যতম ধারণাও ছিল না! এবং, তাঁদের বিবৃতিতেও হামলাকে "অনৈসলামিক" বলে আখ্যা দেওয়া হয়। সুতরাং, ঐ ...
 Morgue Collection Point (MCP) / Mass Fatality Center থেকে আফগানিস্তানের প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারানো মানুষদের লাশ। সারি সারি অ্যাম্বুলেন্স আফগানিস্তানের সকল প্রান্তে নিয়ে যেতে আরম্ভ করেছে শোকের বার্তা। New York Times এর আফগানিস্তান-পাকিস্তান ব্যূরো চিফ গতকাল জানিয়েছেন যে,  "আমরা নিজেদের চোখে কয়েক ঘন্টার ভেতরে অন্তত ৭৫ জন মানুষের লাশ দেখেছি। জাতিসংঘ থেকে আমাদের কমপক্ষে ১৮০ জন নিহত হওয়ার বিষয়ে বলা হয়েছে।" আর, এটি ছিল গতকালের হিসাব। গতকাল গভীর রাতেও আন্তর্জাতিক গণমাধ্যম AP রিপোর্ট করছিল যে, মানুষের লাশ এখনো ধ্বংসস্তুপ হতে উদ্ধার করা হচ্ছে। এর বাহিরে বহু লাশ বিস্ফোরণ ও পরবর্তী আগুনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলেও অনুমান করা যায়। প্রাণহানির সংখ্যা ৪০০ জনের অনেক বেশি বলে মানুষ ধারণা করছেন। ধন্যবাদ। ============================== Veronika Boskovic Pohar, Chargé d’Affaires of the European Union Delegation to Afghanistan কাবুলে Pakistan Air Force এর বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতাল ভিজিট করেছেন। এসময় তিনি বলেন যে, সিভিলিয়ান মানুষ, স্থাপনা ও হাসপাতাল কখন...
 ইন্টারনেটে ইণ্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar এর পার্লামেন্টে বক্তব্য দেওয়ার একটা ভিডিও বেশ ছড়িয়েছে। যেখানে সে দাবি করে যে, ইণ্ডিয়া ইসরায়েলকে বলে আফগান সরকারকে ০৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বাস্তবতা হলো, ভিডিওটি Artificial Intelligence দ্বারা তৈরি। এবং ইসরায়েল নিজের পুরো ইতিহাসে কাউকে ০৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়নি! এটা তো স্বাভাবিক চিন্তার বিষয় যে, ইসরায়েলের স্বভাব হলো নেওয়া৷ সে আমেরিকার থেকে সাহায্য নেয়! সে আবার ০৩ বিলিয়ন ডলার কাকে দিবে! ০৩ বিলিয়ন ডলার সহায়তা অবশ্য ইণ্ডিয়া নিজে আফগানিস্তানকে দিয়েছিল। তবে, সেটা কাদের জানা আছে কি? সেটা দিয়েছিল তালিবানের ২০০১ সালে পতনের পর কাবুলের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া NATO সমর্থিত হামিদ কারজাই ও পরবর্তীতে আশরাফ ঘানি সরকারকে। মূলত, তালিবানকে পরাজিত করার লক্ষ্যে ও আফগানিস্তানে নিজেদের জাল বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়েছে। ০২| দ্বিতীয়টি হলো ইসরায়েলের Benjamin Netanyahu এর বক্তব্য। যেখানে সে আফগান সরকারকে নিজেদের কৌশলগত মিত্র ঘোষণা করে, কারণ ওরা নরেন্দ্র মোদির কৌশলগত মিত্র। এটাও Arti...
 এখন পর্যন্ত কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলার নিন্দা জানিয়েছে নিম্নোক্ত আন্তর্জাতিক সংস্থাগুলি। ০১| European Commission। High Representative of the European Union for Foreign Affairs and Security Policy ও Vice-President of the European Commission Kaja Kallas ও European Commissioner for Preparedness and Crisis Management Hadja Lahbib সম্মিলিতভাবে নিন্দাসূচক বার্তাটি জারি করেন। ০২| World Health Organization (WHO)।  Director General Tedros Adhanom Ghebreyesus ও Regional Director, World Health Organization (WHO), Eastern Mediterranean Region (EMRO) Dr. Hanan Balkhy আলাদা বিবৃতিতে হামলার নিন্দা জ্ঞাপন করেছেন। WHO এর ডিরেক্টর জেনারেলের বিবৃতিতে পাকিস্তান ফেব্রুয়ারি থেকে আজ নাগাদ আফগানিস্তানের ০৫টি হাসপাতালে বোমাবর্ষণ ও হামলা করেছে মর্মে জানানো হয়েছে। ০৩| UN Assistance Mission in Afghanistan। হামলাটি হাসপাতালের ওপরেই হয়েছে বলে নিশ্চিত করেছে। ০৪| United Nations Human Rights, Office of The High Commissioner। Spokesperson for the UN High Commissioner for Human Rights Thameen A...
 ডিরেক্টর জেনারেল, World Health Organization (WHO) এর পক্ষ হতে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, Pakistan Army ও Pakistan Air Force গেলো ফেব্রুয়ারি হতে আজ নাগাদ সমগ্র আফগানিস্তানে ০৬টি হাসপাতাল বা Health Facility 'তে হামলা পরিচালনা করেছে! ============================== There is this dumb accusation floating around that the Militant & United Nations designated terror organization Tehreek-E-Taliban Pakistan (TTP) bombed an Islamabad Mosque prior to all of this. Which is a complete and total lie. The mosque in question, which was bombed February 06, 2026, was bombed by Islamic State Pakistan Province (ISPP). Which is an extension of the notorious ISKP.  These guys regularly kills, assassinates Taliban Government officials and affiliates inside Afghanistan. Taliban hunts these guys down whenever they can identify them. Many prominent afghan govt officials in these past few years were killed in the hand of this group. Taliban accuses Pakistani Intelligence Community, the ISI of ...
 পাকিস্তান বিমান বাহিনীর হামলার স্থলে উদ্ধারকার্যে অংশ নেওয়া আফগান নাগরিকরা ছিন্ন-বিচ্ছিন্ন মানুষের দেহ উদ্ধার করছেন। শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা, পা, শরীরের নানান অঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেসমস্ত ছবি অনলাইনে আসতে দেখছি, তা ইতিপূর্বে ফিলিস্তিনের গাজা ঊপত্যকা ছাড়া কোথাও দেখি নাই। আর, পক্ষে আর বিপক্ষেও কত ভয়াবহ পার্থক্য! ফিলিস্তিনিরা পাকিস্তানি হামলার পর পাকিস্তানে হামলার পক্ষপাতীদের জালিম হিসাবে চিহ্নিত করে বদদু'আ করছেন! ওদিকে ইসরায়েলিরা পাকিস্তানের পক্ষে হামলার বৈধতা তৈরি করছে! এর রহস্য অনেকের বুঝে আসছে না। এ র রহস্য হলো, পাকিস্তান Donald J. Trump এর Board of Peace এর সদস্য হয়েছে সম্প্রতি। যার প্রকল্পের মাঝে অন্যতম হলো ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের সরিয়ে বিলাসবহুল আবাসন তৈরি করা। ফলে, ইসরায়েলি ইন্টেলিজেন্সের পরোক্ষ মুখপাত্ররা সকলে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। সবমিলিয়ে, ফিলিস্তিনি ও আফগানরা একদিকে চলে গিয়েছেন। আর পাকিস্তানি ও ইসরায়েলিরা আরেকদিকে। Take your pick. There is no in-between. It's either One or the other. =======================...
 কাবুলের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন হাসপাতালে Pakistan Air Force এর বিমান হামলার পরের চিত্র হলো, আমি ইসরায়েলিদের পাকিস্তানি হামলাকে সমর্থন ও বৈধতা দিতে, আর ফিলিস্তিনিদের অত্যাচারীর ধ্বংসের জন্য বদদু'আ করতে দেখছি। পাকিস্তানি সামরিক বাহিনীর এই হামলার পক্ষে যারা সাফাই দিচ্ছে, মানুষ একনজরে ওদের যুক্তির সাথে IDF এর যুক্তির ভয়াবহ মিল পাচ্ছেন। ধন্যবাদ। ==============================
 Pakistan Air Force এর আজকে কাবুলের হাসপাতালে পরিচালিত বিমান হামলা কতখানি নৃশংস ও বীভৎস ছিল যে, এর তুলনা একমাত্র গাজায় Israel Defense Forces এর হাতেগোনা কয়েকটি হামলার সাথে করা চলে। গাজা ঊপত্যকায় ২৪ ঘন্টা সময়সীমার মাঝে প্রচণ্ড ও টানা বিমান হামলায় সর্বোচ্চ শাহাদাতের সংখ্যা ৭০০ জন। আর, এক রাতের মাঝে সংখ্যাটি ৪৩৬ জন। এক রাতে এভাবে গাজায় ৪০০ জনের বেশি প্রাণ হারানোর ঘটনা সেখানে দীর্ঘসময় ধরে চলমান এই সমগ্র বীভৎস যুদ্ধে মাত্র ০৩ বার ঘটেছে। যেখানে একটি একক হামলায় ৪৭১ জনের শহীদ হওয়ার ঘটনা ঘটেছিল আমাদের সকলের পরিচিত আল-আহলি হাসপাতালের বম্বিংয়ে। তারপর, আজ কাবুলের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ৪০০ জনের বেশি মানুষকে তারাবিহর কাছাকাছি সময়ে বিমান হামলা করে পাকিস্তান বিমান বাহিনী হত্যা করেছে। যা এমনকি ইসরায়েলিদের জন্যও একটি পূর্ণমাত্রার সংঘাতের সময়ে অস্বাভাবিক বলেই বিবেচিত হয়। হাসপাতালটি ২,০০০ শয্যার ছিল। এটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রাণহানি ইসরায়েলিদের ছাড়িয়ে যাওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ। ============================== Al Jazeera Channel - قناة الجزيرة থেকে পাওয়া রিপোর্ট অনুসারে...
 কাবুল ও নানগারহারে Pakistan Air Force প্রচণ্ড বিমান হামলা পরিচালনা করেছে। কাবুলে বিমান হামলার টার্গেটের মাঝে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন হাসপাতাল অন্তর্ভুক্ত রয়েছে বলে আফগান সরকার দাবি করেছে। অনিশ্চিত স্থানীয় সূত্রও সেখানে ব্যাপক হতাহতের কথা জানিয়েছে। ধন্যবাদ। ============================== কাবুলের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে Pakistan Air Force এর বীভৎস বিমান হামলার পরের দৃশ্য। সেখানে উপস্থিত BBC সহ নানান মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা রিপোর্ট করছেন যে, চতুর্দিকে তাঁরা স্রেফ মানুষের লাশ দেখতে পেয়েছেন। এখান থেকে আর কখনো পেছনে ফিরে যাওয়া সম্ভব নাও হতে পারে আজ থেকে।
 ইরানে বম্বিং অপারেশন পরিচালনার পথে নর্দার্ন সাঊদি আরাবিয়ার ওপর দিয়ে ইরাকের সীমান্ত ঘেঁষে Rockwell B-1B Lancer, United States Air Force এর ফ্লাইট। ওদিকে আমেরিকায় আজকে ২০০৫ সাল থেকে তালিবানের বিরুদ্ধে মার্কিন স্পেশাল ফোর্সেসের সাথে মিলে লড়াই করা একজন ICE এর হাতে মৃত্যুবরণ করেছে। আফগানিস্তান যুদ্ধে জয়ী হয়ে গেলে নাজির পাকতিয়াল নামের Afghan National Army Special Operations Command (ANASOC) এর কমাণ্ডোটি আমেরিকায় এসে আশ্রয় নেয়। তারপর নিজ সন্তানকে গতকাল স্কুলে রেখে এসে বাড়িতে আসার সাথে সাথে ICE ওকে উঠিয়ে নিয়ে যায়। ওদের হাতে থাকাকালীন সে ওর "খারাপ লাগছে" এটা জানাবার পরেও ওকে চিকিৎসা দেওয়া হয়নি। শেষপর্যন্ত সে মারা গিয়েছে। তালিবানের বিরুদ্ধে সে অন্তত ১৫ বছর মার্কিনীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আফগানদের ওপর অপারেশন চালাবার পর ICE ওর মৃত্যুর নিঊজ সম্বলিত নোটিসে ওকে Criminal illegal alien হিসাবে সম্বোধন করে। Go Saudi🍿। ধন্যবাদ। ============================== কাবুল ও নানগারহারে Pakistan Air Force প্রচণ্ড বিমান হামলা পরিচালনা করেছে। কাবুলে বিমান হামলার টার্গেটের মাঝে মাদকাসক্তি নিরাময় ও পুনর...
 "Twenty-six degrees, fifty minutes north, fifty-six degrees, zero minutes east" শীর্ষক জায়গাটিতে গেলে আমরা দুনিয়ার এমন একটি স্থানের সন্ধান পাব, যার ওপরে ভর করে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হরমুজ প্রণালির বুকে নৌ-যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফিফথ নেভাল রিজিয়ন (ফরওয়ার্ড), ইরানি রেভলিঊশনারি গার্ড কর্পস কর্তৃক পরিচালিত অবস্থানটি মার্কিন সামরিক পরিভাষা অনুযায়ী একটি A2/AD Hub। A2/AD এর পূর্ণরূপ হলো Anti-Access/Area Denial। IRGC Naval Base (South-Central), 112th Naval Combat Brigade Base (HQ), IRGC UAV Launch & Support Base এবং IRGC Mountain Storage Complex-1 এর সমন্বয়ে গড়ে ওঠা বিস্তীর্ণ সামরিক অঞ্চলটি হরমুজ প্রণালির বুকে ইরানের সক্ষমতার সবচেয়ে শক্তিশালী ও গুরুত্বপূর্ণ নিদর্শন। হরমুজ প্রণালির মাঝখানে ইরানের সামরিক বাহিনী এটিকে নিজেদের Main Operating Base (MOB) হিসাবে গড়ে তোলার পর একে কেন্দ্র করে যারা কিনা সমগ্র প্রণালির বুকে বিস্তীর্ণ জাল ছড়িয়ে দিয়েছে। যেখানে সবার সামনে রয়েছে সর্ব দক্ষিণ-পূর্বের লারাক আইল্যাণ্ড। Radar and Coastal Defense Cruise Missile (CDCM) তথা Surface-to-Sur...
 আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের কিয়দাংশ।  তিনি এসময় বলেন যে, আমেরিকানরা আবার বাগরামে ফিরে আসতে চেয়েছিল। কিন্তু, আফগান সরকার ওদের ঘাঁটি দেননি। এটা তাঁরা করেছিলেন এজন্য যে, তাঁরা বিশ্বাস করেন, কোনো মুসলমানের উচিত না অন্য কোনো মুসলমানের সম্মানকে পদদলিত করতে তার শত্রুকে সুযোগ করে দেওয়া। আজকে তাঁরা এটি না করলে আমাদের এদিকেও যুদ্ধে জড়িয়ে পড়তে হতো! এই সাক্ষাৎকারের শেষে তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভঙ্গিমায় আফগান জাতি ও সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যার বিবরন পূর্বেকার পোস্টে তুলে ধরেছি। ধন্যবাদ। ============================== ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপ, চীনের তাইওয়ান অভিযানের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর তাইওয়ানের সহায়তাকারী মূল প্রাথমিক ফর্মেশন, U.S. Central Command Area of Responsibility এর দিকে মুভ করার আদেশ পেয়েছে। 31st MEU, U.S. Marine Corps কে নিয়ে ত্রিপোলি তাই ধারণা করা যায়, সপ্তাহ দু'য়েকের মাঝে জাপান হতে মধ্যপ্রাচ্যে উপনীত হতে যাচ্ছে। এর আগে স্ট্রাঈক লিডার ইঊ.এস.এস আব্রাহাম লিংকনকে একইভাবে তাইওয়ানের দিক হতে প্রত্যাহার করে ইরানে আনয়ন করা হয়েছিল।...
 আজ রাতে Pakistan Air Force কান্দাহার, কাবুল ও খোস্তে প্রচণ্ড বোমাবর্ষণ করেছে। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাঊদি আরাবিয়াতে জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar 'কে সাথে নিয়ে সাঊদির বিন সালমানের সাথে জরুরি গোপনীয় মিটিং পরিচালনা করছেন। আবার, ইরাকে United States Air Force এর ০১টি KC-135 Stratotanker ক্র্যাশ করেছে। রেসকিঊ তৎপরতা শুরু হচ্ছে। ধন্যবাদ। ============================== আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূত গণমাধ্যমে দেওয়া তার একটি সাক্ষাৎকারে প্রচণ্ড আবেগঘন ভাষায় আফগানিস্তানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন! "ধন্যবাদ আফগান! তুমি আমাদের দেখিয়েছো যে, আমরা এবং তোমরা একই বৃক্ষের দু'টি শাখা। একটি প্রাচীন বৃক্ষের শাখা। তুমিই তো সে, সভ্যতার গড়ে ওঠায় রয়েছে যার অবদান! মানবসভ্যতার সংস্কৃতি গড়ে ওঠার পেছনে আমাদের ভূমিকা ছিল, আমরা আবার সেই ভূমিকা ফিরে পেতে পারি।  আমি আফগান জাতিকে ধন্যবাদ জানাই! আমি আফগানিস্তানের ইসলামি ইমারত সরকারকে ধন্যবাদ জানাই! এবং তাদের সবাইকে, যারা বর্তমান দিনগুলোয় ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন নিয়ে আমাদের জন্য দুঃশ্চিন্তা করেন! এই মানুষগুলো আ...
 কিছুদিন পূর্বে আফগান সরকার থেকে যখন বলা হয়েছিল যে, মার্কিন ও ইসরায়েলি আক্রমণ হলে আফগানিস্তান ইরানকে সহায়তা করবে, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন যে, এটা কিভাবে সম্ভব! এটা নিশ্চয়ই কথার কথা! কিভাবে সম্ভব তা অবশ্য আজ অনুভব করা গিয়েছে। জানা গিয়েছে যে, United States Air Force ও Israel Defense Forces এর আক্রমণ হতে সুরক্ষা পেতে ইরান সরকারের ন্যাশনাল কমাণ্ড অথরিটি (আলি লারিজানি ও অন্যান্য) আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নিয়েছেন। আরো সুনির্দিষ্ট করে বললে, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের হেরাতের পার্শ্ববর্তী মাশহাদে। আমি গতদিন বলেছিলাম যে, মার্কিনী ও ইসরায়েলি সামরিক বাহিনী আসলে ইরানের ওপর Air Superiority অর্জন করতে পারেনি। বিশেষ করে নর্থ-ইস্টার্ন ইরানের দিকে। তার বাস্তবতা আজ আমরা দেখছি। যার মূল কারণ ছিল আফগানিস্তানের দিক হতে কোনো হামলা এদিকে হতে না পারা। যদি এদিকে কোনো হামলা হতে হয়, সেক্ষেত্রে পাকিস্তান ছাড়া ওদের কোনো উপায় নাই। সেক্ষেত্রে পাকিস্তান আসলে কতখানি ওদের প্রকাশ্যে সহায়তা করতে প্রস্তুত আমি এখনো সন্দিহান। ইতিপূর্বে পাকিস্তান সাধারণত প্রকাশ্যে সহায়তা হতে বিরত থেকে গোপনে সহায়তা কর...
 আজ United Nations এর সিকিঊরিটি কাঊন্সিলে ইরানের ঊপসাগরীয় দেশগুলোর ওপর হামলার নিন্দা জানিয়ে একটি রেজুলেশন পাস হয়েছে। রেজুলেশনটির কো-স্পন্সর ছিল ১৩৫টি দেশ। পাকিস্তান তার মাঝে একটি। এখানে বলা হয়েছে যে, "these acts constitute a breach of international law and a serious threat to international peace and security" অর্থাৎ, ইরানের এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন ও বৈশ্বিক শান্তি এবং নিরাপত্তার প্রতি চরম হুমকি। "demanding that Iran immediately halt the attacks against these countries and fully comply with its obligations under international law, including international humanitarian law (IHL)" সুতরাং, দাবি জানানো হচ্ছে যে, ইরান তাৎক্ষণিক যেন এসব দেশের ওপর হামলা বন্ধ করে এবং আন্তর্জাতিক আইনের প্রতি তার দায়বদ্ধতা মেনে চলে। যার মাঝে আন্তর্জাতিক মানবাধিকার আইন অন্তর্ভুক্ত রয়েছে। ১৩টি ভোটের মাধ্যমে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এটি পাস হয়েছে। চীন ও রাশিয়া যেখানে ভোট দেওয়া হতে বিরত ছিল। পাকিস্তান ১৩টি ভোটের মাঝে ০১টি। আচ্ছা, কাতার, কুয়েত, জর্ডান, বাহরাইন, ওমান, সংযুক্ত আরব ...
 ওমানের সালালাহ বন্দরে IRGC কেন হামলা চালাবে তা নিয়ে অনেকের সন্দেহ। ইরান এখানে হামলা চালাবে, তার কারণ হলো, ওমান হলো আরব সাগরের তীরে U.S. Navy সহ মার্কিন সামরিক বাহিনীর একটি বড় লজিস্টিক্স, রি-সাপ্লাই, মেইনটেন্যান্স ও সাপোর্ট এরিয়া। ওমানের আল-যুক্বম বন্দরে বৃটিশ মিলিটারির United Kingdom Joint Logistics Support Base (UKJLSB) অবস্থিত। পার্শিয়ান গালফের বাহিরে ও আবার সাথে সাথে সুয়েজের পূর্বদিকে হওয়ায় এটিকে কৌশলগত একটি ঘাঁটি হিসাবে বৃটেন ব্যবহার করে থাকে। বিশেষ করে বৃটিশ নেভির Littoral Response Group (South) এর সমস্ত জাহাজ এখানে অবস্থান করে। বৃটেনের আলোচ্য ঘাঁটি বৃটিশ আর্মড ফোর্সেসের Strategic Command (StratCom) এর অধীনে পরিচালিত হয়। সুয়েজ বৃটিশদের নিয়ন্ত্রণে রাখায় এর বড় অবদান রয়েছে। গভীর সমুদ্রবন্দর হওয়াতে বৃটিশ নেভি ও মার্কিন নেভি এটিকে ওদের বিমানবাহী রণতরীর সাপোর্ট ফ্যাসিলিটি হিসাবে ব্যবহার করে। এখানে বৃটিশ মিলিটারির শক্তিশালী উপস্থিতি রয়েছে। U.S. Department of State ও ওমানের সরকারের মাঝে একটি Defense Cooperation Agreement বিদ্যমান রয়েছে। যার অধীনে ওমানের সালালাহ ও যুক্বম ঘাঁটি ২০১৯ সা...
 পাকিস্তানের প্রধান মন্ত্রী Shehbaz Sharif এর মুখপাত্র মুশাররফ যাঈদি আজ Bloomberg কে দেওয়া সাক্ষাৎকারে ইরানের হামলার বিপরীতে সাঊদি আরাবিয়াকে সহায়তার প্রশ্নে বলেন, "There is no question we might—we will, no matter what and no matter when."in অর্থাৎ, আমরা অবশ্যই সাঊদিকে সহায়তা করব। সেটা যেমনই হোক ও যখনই হোক। ============================== আরব সাগরের তীরে ওমানের সালালাহ বন্দরে ওমানের সর্ববৃহৎ অয়েল স্টোরেজ ফ্যাসিলিটি অবস্থিত। আজ ইরান সেখানে প্রচণ্ড বিধ্বংসী হামলা চালিয়ে আগুন লাগিয়ে দিয়েছে। ছবিটি সালালাহ থেকে নেওয়া। সালালাহ হরমুজ হতে ৯২৫ কিলোমিটার দূরে অবস্থিত। ধন্যবাদ।
 U.S. Department of State আফগানিস্তানকে কিছুক্ষণ আগে State Sponsor of Wrongful Detention বলে ডেজিগনেট করেছে। মাত্র ১০ দিন পূর্বে একই ডেজিগনেশন ইরানকে দেওয়া হয়েছিল! আলোচ্য ডেজিগনেশনের ফলে এখন মার্কিন সরকার আফগানদের ওপর Economic Sanction জারি করতে মার্কিন সাংবিধানিক বৈধতা পাবে। এটি সাম্প্রতিক সময়ে উদ্ভাবিত অন্যতম কঠোর মার্কিন ডেজিগনেশন। যার দ্বারা ইঙ্গিত দেওয়া হচ্ছে যে, আফগানিস্তান মূলত একটি Rogue State ও মার্কিন যুক্তরাষ্ট্র তাঁদের ওপর সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক চাপের দিকে অগ্রসর হচ্ছে। "State Sponsor" ডেজিগনেশনের দ্বারা ভবিষ্যৎ সামরিক পদক্ষেপের বৈধতা তৈরির কাজও করা হয়ে থাকে বলে আমরা ইতিপূর্বে অনেক স্থানেই দেখতে পেয়েছি। ধন্যবাদ। ============================== U.S. Forces Korea (USFK) বিশ্বব্যপী মোতায়েন থাকা ০৮টি মার্কিন Terminal High Altitude Area Defense (THAAD) ব্যাটারির মাঝে ০১টি অপারেট করে থাকে। জানা গিয়েছে যে, মধ্যপ্রাচ্যের সংঘাত ব্যাপকতা পাওয়ার পর হতে সাঊথ কোরিয়া হতে আলোচ্য ব্যাটারির অধীনস্থ সমস্ত বা অধিকাংশ লঞ্চার মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে দক্ষিণ কোরিয়ার মাটি ত্যাগ করেছে।...
 এবং আহমাদ আশ-শার'আর নাম আমার গুডবুক হতে সরিয়ে ফেলা হলো। এখন হতে আমি সিরিয়ার জনগণের অপেক্ষায় থাকব না। সে সিরিয়ার জনসাধারণকে বাশার আল-আসাদ, ইরান ও রাশিয়ার নির্যাতন হতে মুক্ত করায় তাকে সম্মান দিয়েছিলাম। কিন্তু, এই সম্মান তাকে দেওয়া আর অপ্রয়োজনীয়। সে সরাসরি একটি চরম খারাপ বিবৃতি দিয়েছে। সুতরাং, সিরিয়ার জনগণ তাকে সম্মান দিলেও আমরা তাকে সম্মান দিতে বাধ্য নই। ঠিক যেমনটি বিন সালমান, তামিম বিন হামাদদের তাদের দেশের জনগণ উন্নয়নের জন্য যদিওবা সম্মান করে, আমরা তাদের সম্মান করতে বাধ্য নই। বরং চরম সমালোচনা ও সাধারণত ঘৃণা প্রকাশ করতে বাধ্য। আহমাদ আশ-শার'আ এখন হতে জর্ডানের কিং আব্দুল্লাহ ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের শাসকদের কাতারে বিবেচিত হবে। এবং তার ব্যাপারে ও তার রাষ্ট্রের ব্যাপারে আলোচনার সময়ে তেমন পরিভাষা প্রযোজ্য হবে। ধন্যবাদ। ------------------ আমার টাইমলাইনের একটা রূলস আছে। ইসরায়েলের পক্ষে, সরাসরি বা পরোক্ষভাবেও কথা বললে ব্লক করা হবে। সিরিয়াতে বা সমগ্র মধ্যপ্রাচ্যে সাধারণ মানুষের ওপর ইরানের নির্যাতন বা ওদের কৃত-কুকর্মের পক্ষে কথা বললে একইভাবে ব্লক করা হবে। সেটা অবশ্য মানুষ সজাগ হওয়ার ...
 AE07BF United States Air Force KC-135R Stratotanker কাতার হতে উড্ডয়ন করে সাঊদি আরাবিয়ার আকাশে আজকে হাই-অল্টিচিঊড রিফিঊয়েলিং ট্র্যাক ধরে ভাসমান ছিল। অর্থাৎ, সাঊদি আরাবিয়ার আকাশে বা তার আশপাশে আজ এটি কোনো যুদ্ধবিমানের ফর্মেশনকে রিফিঊয়েল করছিল। সুতরাং, বিষয়টি আবিষ্কারের পর আমরা গতদিন ইসরায়েল হতে উড়ে সাঊদি আরাবিয়ার মাঝ দিয়ে সরাসরি ইরানে হামলা করতে যাওয়া F-35 ফর্মেশনের সাথে আজকের এই বিমানটির ট্র্যাক বিশ্লেষণ করার চেষ্টা করেছি। তাতে দেখা গিয়েছে যে, Israeli Air Force এর Ovda Air Base থেকে পূর্বের দিনের রূট ধরে কোনো স্টিলথ ফাইটার ফর্মেশন উড়ে আসলে ওদের ফাইনাল রিফিঊয়েলিংয়ের জন্য ছবির ট্যাংকারটি যেখানে অবস্থান করছে, সেটি হলো সবচেয়ে আদর্শ অবস্থান। অর্থাৎ, সাঊদি আরাবিয়ার মধ্য দিয়ে ইরানের দিকে হাই-অল্টিচিঊড ফাইটার এয়ারক্রাফট ইসরায়েল হতে স্ট্রাঈক প্যাকেজ নিয়ে নিয়মিত ফ্লাই করছে। যারা কিনা নর্থ-ইস্টার্ন সাঊদি আরাবিয়ার আকাশে ফাইনাল রিফিঊয়েলিং করে পূর্ণোদ্যমে ইরানের ভূখণ্ডে স্ট্রাঈক পরিচালনার জন্য ধেয়ে যাচ্ছে। ধন্যবাদ।
 ১৯শে মার্চ, ২০০৩ সাল তারিখে তোলা ছবি। যেখানে সাঊদি আরাবিয়ার প্রিন্স সুলতান এয়ারবেজের কমাণ্ড সেন্টারে বসে মার্কিন রাষ্ট্রপতি বুশের কাছ থেকে Video Teleconference (VTC) এর মধ্য দিয়ে ইরাকে ব্যাপক বিমান হামলা আরম্ভের আদেশ রিসিভ করছেন United States Air Force এর Lieutenant General Buzz Moseley। Commander, Combined Forces Air Component (CFACC), U.S. Central Command (CENTCOM)। সাথে রয়েছেন Group Captain Geoff Brown, Australian Air Component ও Air Vice Marshal Glenn Torpy, Royal Air Force (United Kingdom)। কমাণ্ড সেন্টার কাতারে নিয়ে যাওয়ার পূর্বে এখান থেকেই ইরাকের ওপর পরিচালিত সমস্ত বিধ্বংসী, পাশবিক বিমান হামলা চলেছিল সেবার। ছবির ৪র্থ ব্যক্তিটি হলো খোদ General Tommy Franks, Commander-in-Chief, U.S. Central Command (CENTCOM)। অর্থাৎ, ইরাকের ওপর হওয়া যুদ্ধের মূল শুরুটা মূলত সাঊদি আরাবিয়ার মাটি হতে পরিচালিত হচ্ছিল। ধন্যবাদ।
 ইরাকে ২০০৩ সালের সামরিক অভিযানের পর মার্কিন সৈনিকের ইরাকি ছোট্ট মেয়েকে নিজে ধর্ষণ ও অন্যান্য সেনাদের হাতে সামান্য অর্থের বিনিময়ে ধর্ষণের জন্য তুলে দেওয়ার এবং তার ফলাফল হিসাবে মেয়েটির নিজের হাতে নিজের জীবন নিয়ে নেওয়ার Twitter ভিডিওটি পুনরায় সামনে পড়ার পর থেকে ভেতরে প্রচণ্ড ক্ষোভ কাজ করছে। তার সাথে যুক্ত হয়েছে ইরাক অভিযানে সহযোগিতা করা সাঊদি আরাবিয়া ও অন্যান্য উপসাগরীয় রাষ্ট্রের ভক্ত কুলের মূর্খতা। সবমিলিয়ে কোনো নিঊজ দেওয়ার মানসিকতা অন্তত কিছু সময়ের জন্য নাই। তার থেকে বরং আপাতত নিচের তিলাওয়াত শুনুন। নিকটস্থ মসজিদের তারাবিহর সময়ে রেকর্ড করেছিলাম আমি। ধন্যবাদ। ============================== নিচে সংযুক্ত ছবি B Squadron, Delta Force এর সাঊদি আরাবিয়ার ঘাঁটি হতে ২০০৩ সালের মার্কিন আক্রমণের সময়ে ইরাকে হামলে পড়ার পূর্ণ চিত্র। কিংডম অব সাঊদি আরাবিয়ার Ar'Ar Air Base থেকে ওরা তখন লঞ্চ করে ইরাকি সামরিক বাহিনীর ওপর হানা দিয়ে ইরাকি সশস্ত্র বাহিনীকে ঝড়ের গতিতে ছিন্ন-বিচ্ছিন্ন করে ফেলে। যুদ্ধের পর একজন মার্কিন ডিপ্লোম্যাট তখন বলেছিলেন যে, "সাঊদি সহায়তা না থাকলে আমরা আসলে ইরাকে এভাবে যুদ্ধ পরিচ...
 (কিংডম অব সাঊদি আরাবিয়ার মিথ্যাচারের অভ্যাস নিয়ে আমার ইতিপূর্বে লেখা একটি ছোট্ট আর্টিকেল) "আফগানিস্তানের ডেপ্লয়মেন্ট শেষ করে আমরা ২০০২ এর জুলাই মাসে দেশে ফেরত আসি। বসন্তের মাঝমাঝি সময়ে আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে, আমরা ইরাকে হানা দিতে যাচ্ছি। কারণ, আমাদের ইউনিট এসময়ে পূর্ণ মাত্রায় লং রেঞ্জ ডেজার্ট মোবিলিটি জাতীয় ডেজার্ট ওয়ারফেয়ার কেন্দ্রিক প্রশিক্ষণে জড়িয়ে পড়ে। সম্ভবত ২০০৩ এর ফেব্রুয়ারি মাসে আমাদের ফরওয়ার্ড ডেপ্লয় করা হয় নর্দার্ন সৌদি আরবের আরার এয়ারপোর্টে। এটা আমাদের স্টেজিং এরিয়া ছিলো। আমি সেখানে আমার ইউনিটের পাশাপাশি 3rd Battalion, 75th Ranger Regiment এবং 82nd Airborne Division এর ০২টি কোম্পানিকে উপস্থিত পাই। মূল আক্রমণ শুরু হওয়ার আনুমানিক ০৫ দিন পূর্বে 160th Special Operations Aviation Regiment এর এয়ার সাপোর্টের ছত্রছায়ায় আমরা সৌদি আরব থেকে ইরাকে ইনসার্ট করি।" - ক্রিস ভানসান্ত, ফরমার অপারেটর। ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট - ডেল্টা। অপারেটর ক্রিস ভানসান্ত যে টাইমলাইনের দিকে রেফার করেছেন এখানে, ঠিক একইসময়ে মিডিয়াতে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল যে সৌদি আরব তাদের আর...
 সাঊদি আরাবিয়া, কাতার, কুয়েত ও বাহরাইনের মতো দেশে কেন ইরান হামলা করবে তা নিয়ে জনমনে বিরাট প্রশ্ন। নিচের লেখাটি আমি ০৯ই অক্টোবর, ২০২৩ সালে ঠিক এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে লিখেছিলাম। আজ আবার পাবলিশ করলাম। পড়ুন ও অনুধাবন করুন। এরাই ফিলিস্তিনিদের শত্রু। এরাই মধ্যপ্রাচ্যের মানুষ ও সমগ্র মানবজাতির শত্রু। লেখাটি শুরু হচ্ছে। গতকাল থেকে অনেকে আমাকে প্রশ্ন করছেন, অনেকে আবার ভুয়া লিংক ও আর্টিকেল নিয়ে আসছেন এই মর্মে যে, সৌদি আরব, তুরস্ক ইত্যাদি রাষ্ট্র এই কনফ্লিক্টে বহু অবদান রাখছে। আমি নিচে একটা লিস্ট তৈরী করেছি, যেখানে সেসমস্ত মার্কিন সামরিক ঘাঁটির নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যেগুলো গাজার ওপর মার্কিন বোমারু বিমানের উড্ডয়নের কাজে ব্যবহার হতে পারে। যদি চূড়ান্ত পর্যায়ে মার্কিনীরা সরাসরি জড়িত হওয়ার সিদ্ধান্ত নিয়েই বসে। নতুবা এসমস্ত ঘাঁটি ব্যবহার করে আপাতত ফিলিস্তিনে অন্য কোনো বন্ধু রাষ্ট্রের সাহায্য পৌঁছানো থেকে বাঁধা দিয়েই ক্ষান্ত থাকবে পেন্টাগন। ☄️ কিং আব্দুল আজিজ এয়ারবেস, সৌদি আরব। ☄️ কিং ফাহাদ এয়ারবেস, দাম্মাম, সৌদি আরব। ☄️ কিং খালিদ এয়ারবেস, খামিস মুশাইয়্যাত, সৌদি আরব। ☄️ রিয়াদ এয়ারবেস, রিয়া...
 সাঊদি ইরানের ওপর হামলার জন্য নিজের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না বলে কতিপয় ব্যক্তিত্ব আমাকে অতিষ্ঠ করে তুলছেন আমার লেখার Comment Section এ এসে। আপনাদের কান ধরে ইরাকে ২০০৩ সালের মার্কিন হামলার সময়ে ও তার পূর্বে সাঊদির কর্মকাণ্ড পড়ানো দরকার। বিন্দুমাত্র ধারণা নাই দুনিয়া সম্পর্কে, জ্ঞান দিতে এসেছেন! আপনার মতাদর্শ যেন আপনাকে অন্ধ না বানায়। ইরাক অভিযানে NATO কে সাঊদি কিভাবে কি দিয়েছিল, আর প্রকাশ্যে কি বলেছিল তা নিয়ে প্রচুর আর্টিকেল আছে। পড়াশোনা করুন। আর মূর্খতা প্রদর্শন হতে বিরত থাকুন। এটার Comment Section এ বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখুন। ধন্যবাদ। ============================== আপনার শত্রু জানে যে, আপনি ওকে ঘৃণা করেন। আপনি ওর পক্ষে যাবেন সেই আশা সে ছেড়ে দিয়েছে। সুতরাং, ওরা বরং আপনার সেসব বন্ধুদের নিজেদের লোক প্রমাণ করার চেষ্টা করে, যারা কিনা আপনার থেকেও ওর জন্য বেশি ক্ষতিকর। যেন আপনি নিজ থেকে আপনার সেসব বন্ধুদেরও ঘৃণা করে নিজে একলা হয়ে যান, আর সাথে সাথে তাঁরাও একলা হয়ে যায়। এটি যদিও বর্তমানের Cognitive Warfare এর একটা বড় অংশ। তবে, এটা খুবই সাধারণ, প্রাথমিক পর্যায়ের একটা কৌশল। আর আপনারা ...
 United States Air Force ও Israeli Air Force এখন পর্যন্ত ইরানের ওপর Air Supremacy স্থাপন করতে সমর্থ হয়নি। বিশেষ করে আফগানিস্তান ও তুর্কমেনিস্তান লাগোয়া ইরানের পূর্বাঞ্চল মার্কিনী এবং ইসরায়েলি বিমান বাহিনীর আওতার সম্পূর্ণ বাহিরে রয়েছে। আমরা মার্কিনীদের ইরানে B-52H এর মতো ভারী বম্বার ব্যবহার করতে দেখছি। তবে, ওগুলো ইরানের আকাশসীমার ধারে-কাছে আসছে না। বরঞ্চ দূর থেকে স্ট্যাণ্ড-অফ মিঊনিশন নিক্ষেপ করছে ওরা। বিপরীতে ফাইটার ফর্মেশন ইরানের ভেতরে মূলত পূর্ব হতে প্রস্তুত করা নিরাপদ করিডোর দিয়ে আসা-যাওয়া করছে এবং সুনির্দিষ্ট টার্গেটে বোমা নিক্ষেপ করছে। এভাবে সময় নিয়ে ওদের ধীরগতিতে সামনে এগুনোর দরকার হবে। সুতরাং, বিভিন্ন গণমাধ্যমে ইরানের ওপরে মার্কিনী ও ইসরায়েলিদের সম্পূর্ণ আকাশসীমার দখল নেওয়ার কথা আসতে পারে। তবে তা সম্পূর্ণ ভুল। ============================== সাঊদির মিনিস্টার অব ডিফেন্স খালিদ বিন সালমান আস-সাঊদ আজ Pakistan Army এর চিফ অব আর্মি স্টাফ জেনারেল আসিম মুনিরের সাথে ইরানের বিষয়ে সাক্ষাৎ করেছে। সাক্ষাৎকারের পর প্রকাশিত বিবৃতি হতে জানা যায় যে, সেখানে আসিম মুনির সাঊদি আরাবিয়ার ওপর ইরানের ...
 আমার Comment Section এসে বাংলাদেশি গণমাধ্যমের ফটোকার্ড দেখিয়ে কিছু মানুষ প্রমাণ করার চেষ্টা করছেন যে, সাঊদি আরাবিয়া ইরানে হামলার জন্য মার্কিন ও ইসরায়েলি সামরিক বাহিনীকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিচ্ছে না। যার জন্য ইরানের রাষ্ট্রদূত সাঊদিকে ধন্যবাদ দিয়েছেন। ওদিকে আপনাদের প্রমাণের বারোটা বাজিয়ে দিয়েছে স্বয়ং United States Air Force এর একজন F-35 পাইলট। আজ ইসরায়েলের ওঁভদা বিমানঘাঁটি থেকে মার্কিন বিমানবাহিনীর স্টিলথ ফ্লাইট উড্ডয়ন করে সাঊদি আকাশসীমা হয়ে ইরানে হামলা পরিচালনা করে। এসময় ফর্মেশনের ০১ জন পাইলট নিজের ফাইটারের ট্রান্সপণ্ডার বন্ধ করতে ভুলে যায়। ফলে বিমানটির ইসরায়েল হতে সাঊদি হয়ে ইরানে সর্টি পরিচালনার সম্পূর্ণ পথ Flightradar24.com থেকে ট্র্যাক হতে থাকে। আপনারা যা বিশ্বাস করেন, আমরা ওসবের ঠিক বিপরীতটা বিশ্বাস করি। কয়েকদিন আগে ইরানে হামলার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী Ishaq Dar কে টেলিফোন করেছিল। আমাকে সেই টেলিফোন করার সংবাদের লিংক দিয়ে আরেকজন প্রমাণ করতে চেয়েছিলেন যে, পাকিস্তান আসলে ইরানের বন্ধু। অথচ গতদিন ঠিকই স্বয়ং ইসহাক দার পাকিস্তান সিনেটকে ...
 গেলো ০৩রা মার্চ, ২০২৬ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar, যিনি আবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন, ইরানকে ভদ্রতার সাথে হুমকি প্রদান করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন। তার আগেরদিন সাঊদির রা'স তানুরা অয়েল ফিল্ডে ড্রোন হামলা হয়েছিল। হামলা হয়েছিল রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। যেটি তখন রহস্যময় কারণে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় ছিল। যাইহোক, সকালে হামলাটি হওয়ার পর রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত দুপুরের কাছা-কাছি সময়ে হামলায় ইরানের কোনো ভূমিকা থাকার বিষয়ে অস্বীকার করেন। পাশাপাশি তিনি জানান যে, হামলাটি হয়তো Israel Defense Forces এর পক্ষ হতে পরিচালিত "False Flag" ছিল। তার পরেরদিন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসলামাবাদের সিনেটে স্বীকার করেন যে, ইরানকে ইসলামাবাদ হতে ভদ্রতার সাথে হুমকি প্রদানের দ্বারা সতর্ক করা হয়েছে। আপনারা জানেন যে, আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পূর্বে পাকিস্তানের সাথে সাঊদির Strategic Mutual Defence Agreement (SMDA) স্বাক্ষরিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে, সাঊদি আরাবিয়া আক্রান্ত হলে পাকিস্তানও আক্রান্ত বলে বিবেচিত হবে। আর, বিশ্লেষকদ...
 গতকাল থেকে আমার টাইমলাইনে ব্রুনাই নিয়ে একাধিক কন্টেন্ট এসেছে। কেবলমাত্র একটা নজরে এলো। যেগুলো মূলত ব্রুনাইয়ের ধনাঢ্য মুসলিম দেশ হওয়া এবং ব্রুনাইকে বিরাট সুশৃঙ্খল ইসলামি দেশ হিসাবে তুলে ধরেছে। সুতরাং, আমি একটু বলি। ব্রুনাই নিয়ে এতখানি প্রশংসা, আমাদের জানা আছে কি যে, বৃটিশ মিলিটারির ব্রুনাইতে স্থায়ী ঘাঁটি ও স্কুল আছে! British Forces Brunei এর আণ্ডারে Tuker, Sittang, Medicina Lines নামের এসব ঘাঁটি থেকে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালিত হয়। Special Air Service (SAS) ও Special Boat Service (SBS) এর সিলেকশনের জাঙ্গল ওয়ারফেয়ার অংশ সম্পূর্ণটা হয় ব্রুনাইতে। Training Team Brunei (TTB) এর বৃটিশ ও গোর্খা প্রশিক্ষকরা এটার পরিচালনা করে। Royal Gurkha Rifles এর ০১ ব্যাটালিয়ন পরিমাণ শক্তি সবসময় এখানে মোতায়েন থাকে। বৃটিশ বিমান বাহিনীর 230 Squadron যাদের এভিয়েশন সাপোর্ট দেয়। Gurkha Security Unit (GSU) হলো ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনীর একটি ইঊনিট। এটি বৃটিশ আর্মি ও সিঙ্গাপুর পুলিশের সাথে কাজ করা আনুমানিক ২,০০০ রিটায়ার্ড গোর্খা সৈনিক আছে। যারা মূলত সুলতান তথা সরকারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এবং, অবশ্...
 তখন গভীর রাত। চতুর্দিকে সুনসান নীরবতা। ঘুমিয়ে গিয়েছেন বেশিরভাগ মানুষ। দূর হতে ভেসে আসছে বিচ্ছিন্ন গুলিবর্ষণের আওয়াজ। আমাদের আলোচ্য ঘটনার স্থান অজ্ঞাত। ঘটনার মূল চরিত্রদের নামও অজ্ঞাত। আর, আজকের আলোচ্য চরিত্র দ্বয় ছিলেন পরস্পরের জীবনসঙ্গী ও সঙ্গিনী। এবং ঠিক এই মূহুর্তটিতে তাঁরা ঘুমিয়ে আছেন নিজেদের কক্ষে, তাঁদের নিজেদের বাড়িতে, ইরাকের ভূমিতে! তাঁদের উভয়ের আপাতত কোনো ধারণা নাই যে, ঠিক একই সময়টিতে বাগদাদের গ্রীন জোনে কিছু বীভৎস কালো হেলিকপ্টারের রোটর ঘুরতে শুরু করছে। লিফট-অফ করছে A Squadron, 1st Special Forces Operational Detachment - Delta এর একদল অপারেটর। যাদের একজনের পরিচয় হলো টম স্পুনার। রাতের গভীরের কোনো একটি মূহুর্তে হেলিকপ্টারের ঝাঁক অপারেটরদের টার্গেটে ড্রপ করে দিলো। সামান্য সময়ের ব্যবধানে মার্কিন কমাণ্ডোরা কম্পাঊণ্ড ব্রিচ করে ভেতরে ঢুকে পড়লেন। তার কিছুক্ষণের মাঝে টম স্পুনার ও সঙ্গী অপারেটররা আমাদের ইরাকি যুগলের কক্ষে এন্ট্রি করলো এবং সাথে সাথে স্পুনার বিছানায় ঘুমন্ত যুগলের মাঝ থেকে পুরুষটির মাথায় নিখুঁত ভঙ্গিতে কয়েকটি রাঊণ্ড গেঁথে দিলেন। তার পরবর্তী বিবরণ চলুন, স্বয়ং মাস্টার ...
 গতকাল থেকে আমার টাইমলাইনে ব্রুনাই নিয়ে একাধিক কন্টেন্ট এসেছে। কেবলমাত্র একটা নজরে এলো। যেগুলো মূলত ব্রুনাইয়ের ধনাঢ্য মুসলিম দেশ হওয়া এবং ব্রুনাইকে বিরাট সুশৃঙ্খল ইসলামি দেশ হিসাবে তুলে ধরেছে। সুতরাং, আমি একটু বলি। ব্রুনাই নিয়ে এতখানি প্রশংসা, আমাদের জানা আছে কি যে, বৃটিশ মিলিটারির ব্রুনাইতে স্থায়ী ঘাঁটি ও স্কুল আছে! British Forces Brunei এর আণ্ডারে Tuker, Sittang, Medicina Lines নামের এসব ঘাঁটি থেকে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালিত হয়। Special Air Service (SAS) ও Special Boat Service (SBS) এর সিলেকশনের জাঙ্গল ওয়ারফেয়ার অংশ সম্পূর্ণটা হয় ব্রুনাইতে। Training Team Brunei (TTB) এর বৃটিশ ও গোর্খা প্রশিক্ষকরা এটার পরিচালনা করে। Royal Gurkha Rifles এর ০১ ব্যাটালিয়ন পরিমাণ শক্তি সবসময় এখানে মোতায়েন থাকে। বৃটিশ বিমান বাহিনীর 230 Squadron যাদের এভিয়েশন সাপোর্ট দেয়। Gurkha Security Unit (GSU) হলো ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনীর একটি ইঊনিট। এটি বৃটিশ আর্মি ও সিঙ্গাপুর পুলিশের সাথে কাজ করা আনুমানিক ২,০০০ রিটায়ার্ড গোর্খা সৈনিক আছে। যারা মূলত সুলতান তথা সরকারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত। এবং, অবশ্...