জাতিসংঘ ইরানে নিঊক্লিয়ার ডেটোনেশনের প্রস্তুতি নিচ্ছে এটি একটি একরকম প্রতিষ্ঠিত তথ্য। World Health Organization (WHO) এর রিজিয়নাল ডিরেক্টর ডক্টর হানান বালখি কিছুদিন আগেই জানিয়েছেন যে, তার সংস্থা মধ্যপ্রাচ্যে নিঊক্লিয়ার স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত নিঊক্লিয়ার বিস্ফোরণ পর্যন্ত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে শুরু করেছে। জাতিসংঘে দায়িত্বরত থাকা প্রখ্যাত কূটনীতিবিদ ও মানবাধিকার কর্মী Mohamad safa রিজাইন করেছেন এই পরিস্থিতির স্বাক্ষী হতে রাজি না বলে।
অনেকের ধারণা আমেরিকা ইরানে নিঊক্লিয়ার ওয়ারহেড ইতিহাসের ৩য় বারের মতো কমব্যাট অপারেশনে ডেপ্লয় করবে না। অথচ, ইরান পেট্রো-ডলারের স্থানে পেট্রো-ইঊয়ানকে তুলে ধরছে। বিভিন্ন দেশ এটা নিয়ে আলাপ শুরু করেছে। স্বয়ং আমেরিকার মিত্ররা এর সম্ভাবনা চিন্তা করে দেখছে। আমেরিকা পুরোপুরি রাতারাতি আচমকা কোনঠাসা হয়ে পড়েছে ইরানে এসে। ওরা এখন যেভাবেই হোক হরমুজ প্রণালী চালু করতে চায়।
এখন বাকি রয়েছে গ্রাঊণ্ড অপারেশন, অ্যাম্ফিবিয়াস ল্যাণ্ডিং জাতীয় বিষয়। ওগুলো যদি ব্যর্থ হয়, ইঊয়ান যদি উঠে আসতে থাকে, মার্কিন অর্থনীতি যদি ধ্বসে পড়তে শুরু করে (আমি অর্থনীতিবিদ নই, একজন অর্থনীতিবিদের এটা নিয়ে বিশদভাবে আলাপ করা উচিত), তাহলে থিয়েটার নিঊক্লিয়ার ওয়েপন আমেরিকা ডেপ্লয় করবে না এর কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কারণ, মার্কিন ডলারে ধ্বস নামতে শুরু করলে এটা আমেরিকার জন্য অস্তিত্বের হুমকি।
কোনো একজন অর্থনীতিবিদকে এর বাস্তবতা আরো বিশদভাবে বিশ্লেষণ করার অনুরোধ করছি।
ধন্যবাদ।
Comments
Post a Comment