আজ রাতে Pakistan Air Force কান্দাহার, কাবুল ও খোস্তে প্রচণ্ড বোমাবর্ষণ করেছে। ওদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সাঊদি আরাবিয়াতে জেনারেল আসিম মুনির ও পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar 'কে সাথে নিয়ে সাঊদির বিন সালমানের সাথে জরুরি গোপনীয় মিটিং পরিচালনা করছেন।
আবার, ইরাকে United States Air Force এর ০১টি KC-135 Stratotanker ক্র্যাশ করেছে। রেসকিঊ তৎপরতা শুরু হচ্ছে।
ধন্যবাদ।
==============================
আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূত গণমাধ্যমে দেওয়া তার একটি সাক্ষাৎকারে প্রচণ্ড আবেগঘন ভাষায় আফগানিস্তানের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছেন!
"ধন্যবাদ আফগান! তুমি আমাদের দেখিয়েছো যে, আমরা এবং তোমরা একই বৃক্ষের দু'টি শাখা। একটি প্রাচীন বৃক্ষের শাখা। তুমিই তো সে, সভ্যতার গড়ে ওঠায় রয়েছে যার অবদান! মানবসভ্যতার সংস্কৃতি গড়ে ওঠার পেছনে আমাদের ভূমিকা ছিল, আমরা আবার সেই ভূমিকা ফিরে পেতে পারি।
আমি আফগান জাতিকে ধন্যবাদ জানাই! আমি আফগানিস্তানের ইসলামি ইমারত সরকারকে ধন্যবাদ জানাই!
এবং তাদের সবাইকে, যারা বর্তমান দিনগুলোয় ইসরায়েল ও আমেরিকার আগ্রাসন নিয়ে আমাদের জন্য দুঃশ্চিন্তা করেন! এই মানুষগুলো আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। আমাদের বলে যে, আমাদের বলুন, আমরা কিভাবে আপনাদের সাহায্য করতে পারি! আমাদের ইচ্ছে হয়, আমরা যদি ইরানকে এখন সাহায্য করতে পারতাম!
আমি ধন্যবাদ দিচ্ছি আপনাদের। আমরা আপনাদের এই দয়া কখনো ভুলব না! ইরানি ও আফগান জাতি এইসময়ে এমন এক বন্ধন রচনা করছে, যা ইসলামি জাতির বন্ধনের ওপর ভিত্তি করে রচিত হবে। এমন এক মিত্রতা, যা ইন শা আল্লাহ এই সমগ্র অঞ্চলে শান্তি আর একতা বয়ে আনবে।"
এই ইন্টারভিঊতে তিনি বাগরাম নিয়েও আফগান সরকারের ভূয়সী প্রশংসা করেন। তবে, তা পরে আসছে। ওদিকে পাকিস্তানের বিমান হামলার পর আফগান সামরিক বাহিনী পাকিস্তানে ড্রোন হামলা চালিয়েছে বলে গুঞ্জন উঠেছে।
ধন্যবাদ।
==============================
ইরানের উপকূলবর্তী অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে U.S. Marine Corps। 15th Marine Expeditionary Unit (MEU) এর অন্তর্গত এসকল মেরিন মধ্যপ্রাচ্যে ডেপ্লয়মেন্টের জন্য নিজেদের ওয়ার্কআপ সমাপ্ত করেছে। অনুমান করা যায় যে, ইরানে সরাসরি গ্রাঊণ্ড অপারেশন শুরু হলে সেখানে এদের ভূমিকা থাকবে।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মুশাররফ যাঈদি জানিয়েছে যে, আফগানিস্তান কিছুক্ষণ পূর্বে পাকিস্তানের রাওয়ালপিণ্ডি ও ইসলামাবাদের আকাশে ড্রোন ফ্লাইট পরিচালনা করেছে। এমতাবস্থায় ইসলামাবাদের এয়ারস্পেস বন্ধ করে দেওয়া হয় এবং পাকিস্তানি এয়ার ডিফেন্স এগুলোকে শুটডাঊন করে। বর্তমানে এয়ারস্পেস পুনরায় চালু হয়েছে।
ধন্যবাদ।
Comments
Post a Comment