Skip to main content

 তখন গভীর রাত। চতুর্দিকে সুনসান নীরবতা। ঘুমিয়ে গিয়েছেন বেশিরভাগ মানুষ। দূর হতে ভেসে আসছে বিচ্ছিন্ন গুলিবর্ষণের আওয়াজ।


আমাদের আলোচ্য ঘটনার স্থান অজ্ঞাত। ঘটনার মূল চরিত্রদের নামও অজ্ঞাত। আর, আজকের আলোচ্য চরিত্র দ্বয় ছিলেন পরস্পরের জীবনসঙ্গী ও সঙ্গিনী। এবং ঠিক এই মূহুর্তটিতে তাঁরা ঘুমিয়ে আছেন নিজেদের কক্ষে, তাঁদের নিজেদের বাড়িতে, ইরাকের ভূমিতে! তাঁদের উভয়ের আপাতত কোনো ধারণা নাই যে, ঠিক একই সময়টিতে বাগদাদের গ্রীন জোনে কিছু বীভৎস কালো হেলিকপ্টারের রোটর ঘুরতে শুরু করছে। লিফট-অফ করছে A Squadron, 1st Special Forces Operational Detachment - Delta এর একদল অপারেটর। যাদের একজনের পরিচয় হলো টম স্পুনার।


রাতের গভীরের কোনো একটি মূহুর্তে হেলিকপ্টারের ঝাঁক অপারেটরদের টার্গেটে ড্রপ করে দিলো। সামান্য সময়ের ব্যবধানে মার্কিন কমাণ্ডোরা কম্পাঊণ্ড ব্রিচ করে ভেতরে ঢুকে পড়লেন। তার কিছুক্ষণের মাঝে টম স্পুনার ও সঙ্গী অপারেটররা আমাদের ইরাকি যুগলের কক্ষে এন্ট্রি করলো এবং সাথে সাথে স্পুনার বিছানায় ঘুমন্ত যুগলের মাঝ থেকে পুরুষটির মাথায় নিখুঁত ভঙ্গিতে কয়েকটি রাঊণ্ড গেঁথে দিলেন।


তার পরবর্তী বিবরণ চলুন, স্বয়ং মাস্টার সার্জেন্ট টম স্পুনারের মুখ থেকেই শুনে আসি আমরা।


"আমি যখন ফায়ার ওপেন করি, মানুষটা তাঁর স্ত্রীর সাথে বিছানায় ঘুমন্ত ছিল। আমার ফায়ার করার সাথে সাথে তাঁর মাথা সেখানে অদৃশ্য হয়ে গেলো। ততক্ষণে তাঁর স্ত্রী ঘুম থেকে জেগে উঠেছেন। আমি দেখলাম যে, মেয়েটা একবার তাঁর হাসব্যাণ্ডের দিকে তাকালো, সেখানে তাঁর অবশিষ্ট যতটুকু ছিল তার দিকে একবার নজর বুলালো, এরপর ওখানেই একেবারে নির্বিকার, শান্ত ভঙ্গিতে বসে রইলো!


আমি তখন অবাক হয়ে গেলাম! যে আমি এভাবে মারা পড়লে আমার ওয়াইফ অন্তত একটু কান্না করুক, এতটুকু আমি আশা করতাম। এই মেয়ের মাঝে বিপরীতে নাকি বিন্দুমাত্র কোনো অনুভূতির ছাপ নাই! আমি তখন ধরে নিলাম যে, এই লোকটা নিশ্চয়ই তাঁর স্ত্রীকে মার-পিট করতো। সে হয়তো এজন্য এখন এটাতে বরং স্বস্তি খুঁজে পেয়েছে!"


এই বিবরণ শোনার পর আমার আসলে কিছু বলার ছিল না। তুমি গভীর রাতে একজনের বাড়িতে গিয়েছ। তাঁর ব্যক্তিগত কক্ষে ঢুকেছ। তারপর মেয়েটার হাসব্যাণ্ডকে মাথায় গুলি করে হত্যা করেছ! মেয়েটা ঘুম থেকে উঠে সর্বপ্রথম দেখছে জ্বল-জ্বলে নাইট ভিশন সজ্জিত দানবীয় আঊটফিট আর অস্ত্রে সজ্জিত একটা কিল টিম, আর তাঁর পাশে তাকিয়ে দেখছে তাঁর জীবনসঙ্গীর মাথা, চেহারা অদৃশ্য হয়ে গিয়েছে!


এখন তিনি কি অভিব্যক্তি প্রদর্শন করবেন বলে আশা করো তোমরা! তাঁর তো এই ট্রমা থেকে বের হতেই হয়তো আজীবন লাগবে।


এটা হলো আমাদের আমেরিকান চিন্তাধারা।

Comments

Popular posts from this blog

 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু Kaler Kantho এর কাছে গেলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনার বঙ্গভবনে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। উনি বলেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনাকে তখন সর্বোচ্চ সহযোগিতা করেন। "সশস্ত্র বাহিনী আমাকে স্রেফ একটি কথা বলেছিল। তা হলো, মহামান্য! আপনি সামরিক বাহিনীর সর্বাধিকনায়ক! আপনার পরাজয়ের অর্থ সমগ্র সামরিক বাহিনীর পরাজয়। আর আমরা যেকোনো মূল্যে সেটি রুখে দেওয়ার চেষ্টা করব! শেষে ওনারা তাই করেছেন। ওনারা বিভিন্ন সময়ে এসেছেন, আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।" অন্তর্বর্তীকালীন সরকার একবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওনার পদ হতে সরাতে চেয়েছিল। তখন Chief of Army Staff, Chief of Naval Staff ও Chief of Air Staff তথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান রুখে দাঁড়ান ও Muhammad Yunus কে বলেন যে, "আমরা সংবিধানের বিপরীত কোনো কার্যকলাপ সংঘটিত হতে দিব না!" যখন বঙ্গভবনের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের মানুষ রাষ্ট্রপতির পতনের দাবি নিয়ে জড়ো হয়েছিল, তখনো সামরিক বাহিনী উপরোক্ত অবস্থান ধরে রাখে। Party-BNP এর শীর্ষ নেতৃবৃন্দ উক্ত সময়টিতে বিনা দ্বিধায় রাষ্ট্রপতির পাশে ছিলেন মর্মেও জা...
 [সতর্ক অবস্থানে ও সম্মানজনক পরিবেশে অডিও চালুর অনুরোধ রাখা হলো] "Will you invoke ba'al and forsake The Best of Artisans!" দুনিয়ার বুকে Jeffrey Epstein ও ওর বন্ধুদের শত্রুতা কেন ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মির, আরাকান, বাংলাদেশ, ফিলিপাইন, উইঘুরে স্রেফ মুসলমানদের সাথে তাঁর জবাব এখানেই আছে। For context, Epstein ছিল বা'আলের পূজারি। অন্তত তেমনটিই বর্তমানে বিশ্লেষকদের ধারণা। আর, নিচে কুরআনুল কারিমের আয়াত।  "তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে!" মেক্সিকোয় একজন বিচারক এক নারী, শিশু, মানব পাচারকারীর বিচার করছিলেন। একজন গুপ্তঘাতক তাকে গুলি করে। জানা যায় যে, শুটার আমেরিকান। এর আগে কেসের দায়িত্বে থাকা Mexican Intelligence Community এর অফিসার ও তার পার্টনারকে ০৪ বার গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়। তার পার্টনার সেসময় ভিন্ন ভিন্ন সময়ে ০২ জন মার্কিন ইন্টেলিজেন্স অপারেটিভকে হত্যা এবং ০৫ জনকে আহত করেন। এই দু'জন মেক্সিকান ইন্টেলিজেন্স অফিসারকে তখন মেক্সিকোর ইঊ.এস দূতাবাসের ডিপ্লোম্যাটিক প্লেট ...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...