আফগানিস্তানে ইরানের রাষ্ট্রদূতের সাক্ষাৎকারের কিয়দাংশ।
তিনি এসময় বলেন যে, আমেরিকানরা আবার বাগরামে ফিরে আসতে চেয়েছিল। কিন্তু, আফগান সরকার ওদের ঘাঁটি দেননি। এটা তাঁরা করেছিলেন এজন্য যে, তাঁরা বিশ্বাস করেন, কোনো মুসলমানের উচিত না অন্য কোনো মুসলমানের সম্মানকে পদদলিত করতে তার শত্রুকে সুযোগ করে দেওয়া।
আজকে তাঁরা এটি না করলে আমাদের এদিকেও যুদ্ধে জড়িয়ে পড়তে হতো!
এই সাক্ষাৎকারের শেষে তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী ভঙ্গিমায় আফগান জাতি ও সরকারকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। যার বিবরন পূর্বেকার পোস্টে তুলে ধরেছি।
ধন্যবাদ।
==============================
ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপ, চীনের তাইওয়ান অভিযানের ক্ষেত্রে মার্কিন সামরিক বাহিনীর তাইওয়ানের সহায়তাকারী মূল প্রাথমিক ফর্মেশন, U.S. Central Command Area of Responsibility এর দিকে মুভ করার আদেশ পেয়েছে।
31st MEU, U.S. Marine Corps কে নিয়ে ত্রিপোলি তাই ধারণা করা যায়, সপ্তাহ দু'য়েকের মাঝে জাপান হতে মধ্যপ্রাচ্যে উপনীত হতে যাচ্ছে। এর আগে স্ট্রাঈক লিডার ইঊ.এস.এস আব্রাহাম লিংকনকে একইভাবে তাইওয়ানের দিক হতে প্রত্যাহার করে ইরানে আনয়ন করা হয়েছিল।
ওদিকে ইরানের IRGC ক্লাস্টার মিঊনিশন ওয়ারহেড সংযুক্ত মিসাইল দিয়ে ইসরায়েলে আঘাত করেছে। বাড়ি-ঘরে আগুন লাগিয়ে দিয়েছে।
ধন্যবাদ।
==============================
মার্কিন Wall Street Journal এর নিঊজ অনুযায়ী, সাঊদি আরাবিয়ার Prince Sultan Air Base (PSAB) এ ইরানের IRGC এর নিক্ষিপ্ত ব্যালিস্টিক মিসাইল বিস্ফোরিত হয়ে United States Air Force এর ০৫টি রিফুয়েলিং এয়ারক্রাফট ক্ষতিগ্রস্থ হয়েছে।
জানা গিয়েছে যে, হামলায় ট্যাংকার এয়ারক্রাফটগুলি বিধ্বস্ত না হলেও ক্ষতির শিকার হয়েছে ও বর্তমানে ওগুলোর রিপেয়ার চলছে।
ছবিতে যুদ্ধ আরম্ভের পূর্বে রিয়াদের প্রিন্স সুলতানের স্যাটেলাইট ইমেজ। এখানে ১৯টি মার্কিন KC-46A ও KC-135 ট্যাংকার, ০৩টি E-11A ও ০৩টি E-3 Sentries AWACS দেখা যাচ্ছে। সাঊদি আরাবিয়া ইরাকের বিরুদ্ধে ২০০৩ সালে যেমন ভূমিকা রেখেছিল, আজও তেমনটিই রাখছে।
ধন্যবাদ।

Comments
Post a Comment