ইন্টারনেটে ইণ্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar এর পার্লামেন্টে বক্তব্য দেওয়ার একটা ভিডিও বেশ ছড়িয়েছে। যেখানে সে দাবি করে যে, ইণ্ডিয়া ইসরায়েলকে বলে আফগান সরকারকে ০৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।
বাস্তবতা হলো, ভিডিওটি Artificial Intelligence দ্বারা তৈরি। এবং ইসরায়েল নিজের পুরো ইতিহাসে কাউকে ০৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়নি! এটা তো স্বাভাবিক চিন্তার বিষয় যে, ইসরায়েলের স্বভাব হলো নেওয়া৷ সে আমেরিকার থেকে সাহায্য নেয়! সে আবার ০৩ বিলিয়ন ডলার কাকে দিবে!
০৩ বিলিয়ন ডলার সহায়তা অবশ্য ইণ্ডিয়া নিজে আফগানিস্তানকে দিয়েছিল। তবে, সেটা কাদের জানা আছে কি? সেটা দিয়েছিল তালিবানের ২০০১ সালে পতনের পর কাবুলের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া NATO সমর্থিত হামিদ কারজাই ও পরবর্তীতে আশরাফ ঘানি সরকারকে। মূলত, তালিবানকে পরাজিত করার লক্ষ্যে ও আফগানিস্তানে নিজেদের জাল বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়েছে।
০২|
দ্বিতীয়টি হলো ইসরায়েলের Benjamin Netanyahu এর বক্তব্য। যেখানে সে আফগান সরকারকে নিজেদের কৌশলগত মিত্র ঘোষণা করে, কারণ ওরা নরেন্দ্র মোদির কৌশলগত মিত্র।
এটাও Artificial Intelligence।
০৩|
একজন ইণ্ডিয়ান সেনাকর্মকর্তার ইংরেজি ভাষায় দেওয়া বক্তব্য, যেখানে ওনাকে অখণ্ড ভারত গড়া ও গ্রেটার ইসরায়েল নিয়ে কথা বলতে দেখা যায়।
এটাও Artificial Intelligence এর Deepfake।
যারা এগুলো বিশ্বাস করে ছড়িয়েছে, তারা সকলে বর্তমান সময়ের Information Space এ একটি শব্দ উচ্চারণেরও অনুপযুক্ত। এরা নিজেরাও চরম অজ্ঞ, এদের যারা বিশ্বাস করছে, ওরাও সেদিকেই চলে যেতে পারে।
ধন্যবাদ।
Comments
Post a Comment