Skip to main content

Posts

Showing posts from August 17, 2024
   · ইরানের পৃষ্ঠপোষকতায় বাশার আল-আসাদের হাতে সিরিয়ার মুক্তিকামী জনতার নির্যাতিত হওয়া নিয়ে আমি ইতিপূর্বে সামান্য লেখালেখি করেছি। কিছুক্ষণ পূর্বে সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া হত্যাযজ্ঞের একটি বিবরণী দেখে তাই আমার সিরিয়ার এক দৃশ্যের কথা মনে পড়ে গেলো। জালেমের অত্যাচার যে সবসময় সর্বত্র একইরকম, তার একটা প্রমাণ হলো এটা। '২৪ এর জুলাই মাসের ১৯ তারিখে BRAC University এর কাছাকাছি এলাকাতে পুলিশের গুলিতে মারুফ হুসাইন নামে একজন তরুণের প্রাণ যায়। এর কিছুক্ষণ পূর্বে সেখানে জুমার নামাজ শেষ হয়েছে। যাইহোক,খবর পেয়ে মারুফকে (মারুফের লাশ) আনতে অতঃপর তাঁর বাবা DMCH (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল) এর মর্গে সেদিন সন্ধ্যাবেলায়ই হাজির হন। কিন্তু, প্রথমদিন তাঁর নিকট তাঁর ছেলেকে ফেরত দেওয়া হয়নি। মারুফ তাই পড়ে থাকলেন সেদিন মর্গের মেঝেতে। পরের দিন মারুফের বাবা আবারও যান DMC তে। এদিন পুলিশ, আওয়ামী লীগ ও ওদের অঙ্গ সংগঠনের কর্মীরা তাঁকে প্রচণ্ডভাবে অপমান করে। তাঁকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। নির্যাতনের হুমকি দেওয়া হয়। এরপর তারা জানায় যে, মারুফের বাবা যদি "ছেলে গুলিতে নয় বরং সড়ক দূর্ঘটনায় প্রাণ হারিয়েছে" মর...
 বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত লেখাটিতে আমি উল্লেখ করেছিলাম যে, ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মাঝে '৯০ দশকের প্রথমার্ধে বড় আকারে সফল অনুপ্রবেশ সম্পন্ন করতে সমর্থ হয়েছিল। এক্ষেত্রে তথ্যটি যে বই থেকে নেওয়া হয়েছিল সেখানে লেখক আরও লিখেছিলেন যে, কিভাবে এই Infiltration গণতান্ত্রিক রাজনৈতিক দলের গণ্ডি পেরিয়ে ইসলামপন্থী গণতান্ত্রিক দলেও করা হয়েছিল! বর্ণনা অনুসারে, 'র' তখন এমন একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে অনুপ্রবেশ করতে সমর্থ হয়, যাদের সকল নেতাকর্মী ভারতের কট্টর বিরোধী মর্মে জনতার নিকট পরিচিত। তাদের শীর্ষ নেতৃবৃন্দের একাংশ এসময় 'র' এর চরে পরিণত হন। এরা সহ বিভিন্ন দল তখন ক্ষমতায় থাকা BNP সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে ভারতীয় গুপ্তচরদের দুয়ারে ধর্ণা দিচ্ছিলো। দলটির বিশেষ এক নেতার বর্ণনাও বইয়ে এসেছে। যেখানে উক্ত নেতার পরণের পোশাক মুসলিমের ন্যায়। আচার-আচরণও যার পুরো ইসলামি। মুখে বিদ্যমান দাঁড়ি। যিনি ভারতের বিরুদ্ধে নিয়মিত আগুন ঝরা বিবৃতি দিতেন। অথচ "পাকিস্তানপন্থী" এই নেতা বিশেষ করে '৯৪ থেকে '৯৬ পর্যন্ত ব...