(কিংডম অব সাঊদি আরাবিয়ার মিথ্যাচারের অভ্যাস নিয়ে আমার ইতিপূর্বে লেখা একটি ছোট্ট আর্টিকেল)
"আফগানিস্তানের ডেপ্লয়মেন্ট শেষ করে আমরা ২০০২ এর জুলাই মাসে দেশে ফেরত আসি। বসন্তের মাঝমাঝি সময়ে আমরা প্রায় নিশ্চিত ছিলাম যে, আমরা ইরাকে হানা দিতে যাচ্ছি। কারণ, আমাদের ইউনিট এসময়ে পূর্ণ মাত্রায় লং রেঞ্জ ডেজার্ট মোবিলিটি জাতীয় ডেজার্ট ওয়ারফেয়ার কেন্দ্রিক প্রশিক্ষণে জড়িয়ে পড়ে।
সম্ভবত ২০০৩ এর ফেব্রুয়ারি মাসে আমাদের ফরওয়ার্ড ডেপ্লয় করা হয় নর্দার্ন সৌদি আরবের আরার এয়ারপোর্টে। এটা আমাদের স্টেজিং এরিয়া ছিলো। আমি সেখানে আমার ইউনিটের পাশাপাশি 3rd Battalion, 75th Ranger Regiment এবং 82nd Airborne Division এর ০২টি কোম্পানিকে উপস্থিত পাই। মূল আক্রমণ শুরু হওয়ার আনুমানিক ০৫ দিন পূর্বে 160th Special Operations Aviation Regiment এর এয়ার সাপোর্টের ছত্রছায়ায় আমরা সৌদি আরব থেকে ইরাকে ইনসার্ট করি।"
- ক্রিস ভানসান্ত, ফরমার অপারেটর। ফার্স্ট স্পেশাল ফোর্সেস অপারেশনাল ডিটাচমেন্ট - ডেল্টা।
অপারেটর ক্রিস ভানসান্ত যে টাইমলাইনের দিকে রেফার করেছেন এখানে, ঠিক একইসময়ে মিডিয়াতে গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল যে সৌদি আরব তাদের আরার এয়ারপোর্টকে ইউ.এস মিলিটারির হাতে ফরওয়ার্ড অপারেটিং বেস (FOB) হিসাবে ন্যস্ত করেছে। এবং সৌদি আরব ইরাকের ওপর হামলার জন্য আমেরিকানদের ঘাঁটি দিয়েছে। এমন অভিযোগের উত্তরে তখন রিয়াদ থেকে প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ মিডিয়ার সামনে এসে বলেন যে, আমরা মার্কিন সামরিক বাহিনীর হাতে আরার এয়ারপোর্ট ইরাকের ওপর হামলার জন্য তুলে দিই নাই। এয়ারপোর্টটা বন্ধ করা হয়েছে মানবিক কারণে। যদি ইরাকে যুদ্ধ শুরু হয় এবং ইরাকি শরণার্থীরা এদিকে আসেন, তাঁদের ব্যবস্থাপনার জন্য এটা করা হয়েছে।
প্রিন্স সুলতান এসময় আরও বলেন, রিয়াদ এই যুদ্ধের বিরোধী। চাই জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর পক্ষে থাকুক বা বিপক্ষে। এবং রিয়াদ আমেরিকানদের সাথে ওদের নিজস্ব সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি প্রদান সম্পর্কিত কোনো চুক্তি স্বাক্ষর করেনি।
আজ ২১ বছর পর (লেখার মূল সময়ে) আমরা জানি যে, ঐ কথাগুলো ছিলো ডাহা মিথ্যা।
ধন্যবাদ।
==============================
মার্কিন কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের প্রকাশিত পেপার্সে ইরাক অভিযানের সময়ে সাঊদি আরাবিয়ার ভূমিকা নিয়ে লেখা একটি অংশ।
ইরাকে তখন হওয়া বিধ্বংসী বিমান হামলার সহায়তামূলক তৎপরতায় সাঊদি আরাবিয়ার সামরিক ঘাঁটিগুলো বেশ ব্যাপক আকারে ব্যবহৃত হচ্ছিল।
এরকম বহু নথি-পত্র আমি আপলোড করি না সময় নষ্ট হবে বলে। এই একটা আপলোড করার কারণে কোনো বর্তমান পরিস্থিতির নিঊজ দিতে পারলাম না এখন।
আমি বলে দিয়েছি সাঊদি কি করেছে। আপনারা বাকিটা গবেষণা করে বের করে নিন। তবে ভুলেও এটা মনে করবেন না যে, আমি দলিল-প্রমাণ ছাড়া কথা বলছি।

Comments
Post a Comment