Skip to main content

Posts

Showing posts from April 7, 2026
 Unified Command of Iranian Armed Forces রিপোর্ট করেছিল গতকাল যে, ভূপাতিত যুদ্ধবিমানে থাকা সামরিক কর্মকর্তাদের উদ্ধারকালে United States Air Force এর হামলায় ওদের ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদবির কর্মকর্তা সহ একাধিক পদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। অনেকে ভেবে পাচ্ছেন না যে, এটা কিভাবে হতে পারে। কারণ, ওয়ান_স্টার জেনারেল অথবা কর্নেল পদবির কর্মকর্তারা মাঠপর্যায়ে নেতৃত্ব দেন না। এটার ব্যাখ্যা Combat Search and Rescue Task Force (CSARTF) নিয়ে আমার গতদিনের লেখাটি পড়লে বোঝা সম্ভব হতো আপনাদের। যার ভেতরে আমি বলেছি যে, CSARTF কমপ্লেক্স আকার ধারণ করলে এর ভেতরে Air Force Global Strike Command (AFGSC) ওদের বিভিন্ন ভারী বোমারূ বিমান নিয়ে অবস্থান নেয়। এবং এর লক্ষ্যবস্তু হয় শত্রুর নিকটবর্তী নানান গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। গতকাল Donald J. Trump নিজেও স্বীকার করেছে যে, অপারেশন চলাকালীন B-2 Spirit হতে The GBU-57 Massive Ordnance Penetrator (MOP) দ্বারা হামলা চালানো হয়েছিল। যার লক্ষ্যবস্তু ছিলো ভূ-গর্ভস্থ কমাণ্ড সেন্টারে থাকা ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা। CSARTF নিয়ে আমি যা লিখেছিলাম, সেটি এর ঠ...
 সময় তখন ১৩০০ আওয়ার্স পেরিয়েছে। খুজেস্তানের তপ্ত সমতল মরু অঞ্চলের আকাশ চিরে ঝড়ের গতিতে ধেয়ে চলছে ইঊনাইটেড স্টেটস এয়ারফোর্সের একটি এফ_ফিফটিন জঙ্গিবিমান। আচমকা প্রচণ্ড বিস্ফোরণ সমগ্র বিমানকে কাঁপিয়ে দিলো। সাথে সাথে ককপিটে চালু হয়ে গেলো Master Caution অ্যালার্ম। পাইলট ও তার সঙ্গী ওয়েপন সিস্টেমস অফিসারের কানে ততক্ষণে যুদ্ধবিমানের Voice Warning System (VWS) এর পক্ষ হতে ক্ষয়-ক্ষতি সংক্রান্ত সতর্কবার্তা ধ্বনিত হতে শুরু করেছে! এফ_ফিফটিনটির চালক, মার্কিন বিমান বাহিনীর বৈমানিকদের কমিঊনিটিতে যারা ঈগল ড্রাইভার বলে পরিচিত, ততক্ষণে পরিস্থিতির হিসাব কষতে শুরু করেছেন। শেষপর্যন্ত দেখা গেলো যে, বিমানের বর্তমান অবস্থান বিবেচনায় এখান থেকে তিনি ও তার সহকর্মী যদি বিমান পরিত্যাগ করেন, তাহলে তারা প্যারাশুট নিয়ে যেখানে অবতরণ করবেন ওখানে চতুর্দিকে ধুঁ ধুঁ সমতল বালিয়াড়ি। যেখানকার মাটিতে নামার সাথে সাথে ইরানি সামরিক বাহিনীর সদস্যরা ওনাদের অনায়াসে তুলে নিয়ে বন্দি করে ফেলবে। সুতরাং, আকাশে ভাসমান অবস্থাতেই শুরু হলো তাদের সারভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স অ্যাণ্ড এস্কেপ তৎপরতা!           ...