"ইরাক আর আফগানিস্তানে আমাদের কমব্যাটের অভিজ্ঞতার বিরাট পার্থক্য ছিল। ইরাকে আমরা কম্পাঊণ্ড ব্রিচ করলে ইনসার্জেন্টরা জানালা দিয়ে অস্ত্র ফেলে দিতো, নয়তো ফ্লোরে ছুঁড়ে ফেলতো। তড়িঘড়ি করে হাত তুলে সারেণ্ডার করতো, শুরু হতো কান্না-কাটি।
আফগানদের বিষয় ছিল আলাদা৷ আফগানিস্তানে AC-130 থেকে স্ট্রাঈক কল করলেও তোমার লাভ নাই! তাঁরা গানশিপের প্রচণ্ড এয়ার-স্ট্রাঈক চলাকালীনই তোমার ওপর চড়ে বসবে।"
- Kawa, 5th Special Forces Group। Instructor, Special Forces Advanced Urban Combat (SFAUC) committee।
==============================
আহমাদ শাহ মাসুদ, আফগানিস্তানের পাঞ্জশিরের সিংহ বলে পরিচিত ও তালিবান বিরোধী প্রভাবশালী নেতা। এই লোকটি গুপ্তহত্যার শিকার হয়ে মারাত্মক আহত হলে Indian Air Force এর স্পেশাল ফ্লাইট তাকে সাথে সাথে তাজিকিস্তানের গোপন ইণ্ডিয়ান বিমানঘাঁটিতে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল।
আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে ১৯৯৬ সাল হতে ২০২১ সাল পর্যন্ত সরাসরি অর্থনৈতিক, সামরিক ও গোয়েন্দা বিষয়ক তৎপরতার সম্মুখ সারিতে ছিল ইণ্ডিয়া। নর্দান অ্যালায়েন্সের প্রশিক্ষণ, অস্ত্রের সরবরাহ ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স পরিচালনা করতো। আমেরিকা আসার আগে ওরাই ছিল অন্যতম মূল পৃষ্ঠপোষক।
আফগানিস্তানে সামরিক অভিযান শুরুর পর তালিবান কাবুল হতে ক্ষমতাচ্যুত হলে নর্দার্ন অ্যালায়েন্স হতে মার্কিনীরা তৎকালীন আফগান সরকার ও সামরিক এবং গোয়েন্দা বাহিনী গড়ে তোলে। এই সরকারকে তখন অর্থনৈতিক, উন্নয়নমূলক সহায়তা দিয়ে তালিবানের গেরিলা তৎপরতার বিরুদ্ধে টিকে থাকার জন্য তখন হতে ২০২১ সালের পতনের আগ পর্যন্ত দিল্লি ০৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দেয়। অগণিত আফগান সামরিক বাহিনী ও গোয়েন্দা বাহিনীর সদস্য এই সময়টাতে ইণ্ডিয়ার বিভিন্ন মিলিটারি ও ইন্টেলিজেন্স স্কুলে প্রশিক্ষণ নিয়েছে।
তালিবান ২০২১ সালে বিজয়ী হলে ইণ্ডিয়ার এই ০৩ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগ রাতারাতি মুখ থুবড়ে পড়ে যায়। কারণ, তালিবানের কাবুলে আগমনের ফলে পূর্বের আফগান সরকার, সামরিক বাহিনী, গোয়েন্দা ও পুলিশ বাহিনী প্রচণ্ড ভয়ে, আতঙ্কে আফগানিস্তান হতে পালিয়ে যেতে আরম্ভ করে।
সংক্ষেপে, এটি ছিল আফগানিস্তানে ইণ্ডিয়ার ইতিহাস। তালিবান ক্ষমতায় থাকার অর্থ হলো, ইণ্ডিয়ার এই নেটওয়ার্ক কোমর সোজা করে আর দাঁড়াতে পারছে না। কারণ, ওরা তো সবাই তালিবানের ভয়ে অন্য মহাদেশে পালিয়ে গিয়েছে। মজার বিষয় হলো, আজকে পাকিস্তান যাদের আফগানিস্তানে সমর্থন দেয় তালিবানের বিরুদ্ধে, ওদের প্রত্যেকটার অতীত নিয়ে পড়েছি আমি। আগ্রহ থাকলে আপনারাও পড়তে পারেন। ওরা ইণ্ডিয়ার সরাসরি পৃষ্ঠপোষকতা নিয়ে চলাচল করে।
ধন্যবাদ।
Comments
Post a Comment