গতকাল জার্মানির মিঊনিঁখে হয়ে গেলো Munich Security Conference। গতকালের আলোচ্য কনফারেন্সে ইঊরোপের শীর্ষ নীতিনির্ধারকেরা উপস্থিত ছিলেন। আমেরিকার Secretary of State Marco Rubio যেখানে Key-note Speaker হিসাবে উপস্থিত ছিলেন। ওখানে উনি এক ভয়ানক, সভ্যতা বিবর্জিত ভাষণ দিয়েছেন। যেখানে উনি পৃথিবীকে তথা ইণ্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সহ Global South এর দেশগুলোকে পুনরায় পশ্চিমাদের কলোনি তথা ঊপনিবেশে পরিণত করার আগ্রহ ব্যক্ত করেন। ভাষণের শেষে ওনাকে ইঊরোপিয়ান ও গ্লোবাল লিডারদের পক্ষ হতে দাঁড়িয়ে সম্মান দেখানো হয়। ভাষণটির কিয়দাংশ নিচে হুবহু বাংলায় তুলে ধরছি। পড়ুন। কারণ, আমাদের আমেরিকার সাথে করা সদ্য সমাপ্ত Trade Agreement এর দ্বারা আমাদের দাসে রূপান্তর করার প্রক্রিয়াটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। (ভাষণ) আজকের এই মূহুর্তে যখন খবরের শিরোনাম Trans-Atlantic যুগের অবসান ঘোষণা করছে, তখন সকলের কাছে স্পষ্ট করে জানানো প্রয়োজন যে, এটি আমাদের লক্ষ্য নয়, এটি আমাদের কামনাও নয়। কারণ আমরা আমেরিকানরা যদিও পশ...
Self-proclaimed defense analyst. Tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim.