গতকাল বলেছিলাম যে, IRGC এখন কঠোর ও বেপরোয়া মানসিকতার কমাণ্ডারদের দ্বারা পরিচালিত হচ্ছে। তার একটি নমুনা আজ পাওয়া গেলো।
Israel Defense Forces এর হামলায় আলি লারিজানি প্রাণ হারানোর পর ওনার অবস্থানে জায়গা নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুসেঈন দেহঘান, নিশান-ঈ-শুজা'আত, ক্লাস ওয়ান।
নবাগত Secretary, Supreme National Security Council (SNSC) কতখানি বিপদজনক হতে পারে তার একটি নমুনা হলো, আলোচ্য সামরিক কর্মকর্তা ১৯৭৯ সালের Iran Hostage Crisis এর সময়ে মার্কিন দূতাবাস দখলকারীদের একজন ছিলেন। তারপর ১৯৮৩ সালে বৈরূতের মার্কিনী ও ফ্রেঞ্চ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির ওপরে ঘটা ভয়ঙ্কর আত্মঘাতী হামলার পেছনেও তার বিরাট ভূমিকা ছিল। ঐ হামলায় ২৪১ জন মার্কিনী ও ৫৮ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়। দু'জন আত্মঘাতী হামলাকারী ট্রাক বোঝাই বিস্ফোরক নিয়ে সমগ্র ঘাঁটি উড়িয়ে দেওয়ার ফলে যে ঘটনা ঘটে।
এখন আলোচ্য ব্যক্তি যুদ্ধকালীন ইরানের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কোথায় যায় তা দেখার পালা। ইতিমধ্যে আজ ইসরায়েলের হাইফা আক্রান্ত হয়েছে।
ধন্যবাদ।
==============================
IRGC Aerospace Force ইসরায়েলের হাইফা অয়েল রিফাইনারিতে আগুন লাগিয়ে দিয়েছে।
একইসাথে United States Air Force এর একটি F-35 কে ইরানের Air Defence System ইরানের আকাশে আঘাত করেছে। বিমানটি ক্ষতিগ্রস্থ অবস্থায় মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশের ঘাঁটিতে অবতরণ করেছে।
ধন্যবাদ।
Comments
Post a Comment