পাকিস্তান বিমান বাহিনীর হামলার স্থলে উদ্ধারকার্যে অংশ নেওয়া আফগান নাগরিকরা ছিন্ন-বিচ্ছিন্ন মানুষের দেহ উদ্ধার করছেন। শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা, পা, শরীরের নানান অঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যাচ্ছে।
আমি ব্যক্তিগতভাবে যেসমস্ত ছবি অনলাইনে আসতে দেখছি, তা ইতিপূর্বে ফিলিস্তিনের গাজা ঊপত্যকা ছাড়া কোথাও দেখি নাই। আর, পক্ষে আর বিপক্ষেও কত ভয়াবহ পার্থক্য! ফিলিস্তিনিরা পাকিস্তানি হামলার পর পাকিস্তানে হামলার পক্ষপাতীদের জালিম হিসাবে চিহ্নিত করে বদদু'আ করছেন! ওদিকে ইসরায়েলিরা পাকিস্তানের পক্ষে হামলার বৈধতা তৈরি করছে!
এর রহস্য অনেকের বুঝে আসছে না। এ
র রহস্য হলো, পাকিস্তান Donald J. Trump এর Board of Peace এর সদস্য হয়েছে সম্প্রতি। যার প্রকল্পের মাঝে অন্যতম হলো ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের সরিয়ে বিলাসবহুল আবাসন তৈরি করা। ফলে, ইসরায়েলি ইন্টেলিজেন্সের পরোক্ষ মুখপাত্ররা সকলে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে।
সবমিলিয়ে, ফিলিস্তিনি ও আফগানরা একদিকে চলে গিয়েছেন। আর পাকিস্তানি ও ইসরায়েলিরা আরেকদিকে।
Take your pick. There is no in-between. It's either One or the other.
==============================
United Nations এর সাথে সংশ্লিষ্ট একাধিক দায়িত্বশীল কর্তৃপক্ষ কাবুলে পাকিস্তানি মিলিটারির বিমান হামলার শিকার স্থানটিকে হাসপাতাল/নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র বলে স্বীকৃতি দিয়েছে।
সুতরাং, হামলা কোথায় হয়েছে এটি সকল বিতর্কের উর্ধ্বে।

Comments
Post a Comment