সাঊদি ইরানের ওপর হামলার জন্য নিজের আকাশসীমা ব্যবহার করতে দিচ্ছে না বলে কতিপয় ব্যক্তিত্ব আমাকে অতিষ্ঠ করে তুলছেন আমার লেখার Comment Section এ এসে।
আপনাদের কান ধরে ইরাকে ২০০৩ সালের মার্কিন হামলার সময়ে ও তার পূর্বে সাঊদির কর্মকাণ্ড পড়ানো দরকার। বিন্দুমাত্র ধারণা নাই দুনিয়া সম্পর্কে, জ্ঞান দিতে এসেছেন! আপনার মতাদর্শ যেন আপনাকে অন্ধ না বানায়। ইরাক অভিযানে NATO কে সাঊদি কিভাবে কি দিয়েছিল, আর প্রকাশ্যে কি বলেছিল তা নিয়ে প্রচুর আর্টিকেল আছে।
পড়াশোনা করুন। আর মূর্খতা প্রদর্শন হতে বিরত থাকুন। এটার Comment Section এ বিভিন্ন বিষয়ে প্রশ্ন রাখুন।
ধন্যবাদ।
==============================
আপনার শত্রু জানে যে, আপনি ওকে ঘৃণা করেন। আপনি ওর পক্ষে যাবেন সেই আশা সে ছেড়ে দিয়েছে। সুতরাং, ওরা বরং আপনার সেসব বন্ধুদের নিজেদের লোক প্রমাণ করার চেষ্টা করে, যারা কিনা আপনার থেকেও ওর জন্য বেশি ক্ষতিকর। যেন আপনি নিজ থেকে আপনার সেসব বন্ধুদেরও ঘৃণা করে নিজে একলা হয়ে যান, আর সাথে সাথে তাঁরাও একলা হয়ে যায়।
এটি যদিও বর্তমানের Cognitive Warfare এর একটা বড় অংশ। তবে, এটা খুবই সাধারণ, প্রাথমিক পর্যায়ের একটা কৌশল। আর আপনারা ঠিক এটারই শিকার।
আবার, ওর নিজের পক্ষে থাকা আপনার মতো দেখতে কয়েকটিকে সে আপনার শত্রু হিসাবে আপনার সামনে দেখানোর চেষ্টা করে। আপনাকে বলে যে, এটাকে আসলে আমি ভয় পাই। এটা আমার শত্রু। তোমাদের এর পক্ষে যাওয়া দরকার। অথচ, সে আসলে ওর দাস।
একটু বোঝার চেষ্টা করুন।
ধন্যবাদ।
Comments
Post a Comment