Skip to main content

Posts

Showing posts from August 29, 2024
 · ইতিপূর্বে আমি একাধিকবার ইরাকে সাদ্দামের বিরুদ্ধে মার্কিন কোয়ালিশনের অভিযানে ইরানিদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণের বিষয়ে লিখেছি। এখানে একজন ফরমার আমেরিকান আর্মি স্পেশাল ফোর্সেস সদস্যের মুখে শুনুন তার এই বিষয়ক নিজস্ব অভিজ্ঞতার কথা - "ফাল্লুজাহর দ্বিতীয় যুদ্ধে আমি এবং আমার টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তখন আমরা আমাদের সাথে আমাদের ইরাকি কমাণ্ডোদেরও নিয়ে যাই। মূলত, ইরাকে আমার প্রথম ডেপ্লয়মেন্ট ছিলো অনেকটা Kinetic তথা Direct Action ভিত্তিক। কিন্তু, দ্বিতীয় বার ওখানে ফেরত যাওয়ার পর কমাণ্ডের তরফ হতে আমাদের জানানো হয় যে - "ওয়াশিংটন থেকে সাদ্দামের সময়কার সম্পূর্ণ ইরাকি সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আমরা নতুন ইরাকি সেনাবাহিনী গঠন করতে চাচ্ছি। এর প্রাথমিক পর্যায়ে আমরা সর্বপ্রথম একটা কমাণ্ডো ইউনিট দাঁড় করতে চাই। তোমাদের কাজ হবে এই নতুন কমাণ্ডোদের একাংশকে প্রশিক্ষণ দেওয়া।" সুতরাং, নির্দেশনা অনুসারে বাগদাদে এয়ারফিল্ডের পাশে থাকা আমাদের স্টেশন ছেড়ে দিই আমরা এবং পুরো টিম মূল শহরের ভেতরে এক বাড়িতে থাকতে শুরু করি। ওখানে আমাদের সাথে নতুন যুক্ত হওয়া আমাদের ইরাকি বন্ধুরাও ছ...
পহেলা আগস্ট, ২০০৫ সাল। স্থান হা'দিসা, আল-আনবার গভর্নরেট, ইরাক। যেখানে তখন সকাল। সূর্যের আলোয় চতুর্দিক আলোকিত। যখনকার কথা এখানে লেখা হচ্ছে, এই সময়রেখাতে সমগ্র ইরাক দখল করে নিয়েছে শত্রু এবং তার দোসরেরা। তবে, এই শত্রু তখনও আনবারের অন্তর্গত হা'দিসার সকালের স্নিগ্ধতা পুরোপুরি ছিনিয়ে নিতে পারেনি। কিন্তু, সে লক্ষ্যে তখন ক্রমেই অগ্রসর হচ্ছিলো ওরা! এরই অংশ হিসাবে ঐ দিন সকালে হা'দিসার শহরতলিতে এসে উপস্থিত হয় শত্রু বাহিনীর ০৬ সদস্য বিশিষ্ট এক বিশেষ দল। এদের পরিচয়, এরা United States Marine Corps (USMC) এর স্কাউট স্নাইপারদের টিম। স্কাউট স্নাইপারদের দায়িত্ব হলো রণক্ষেত্রে সর্বাগ্রে প্রবেশ করা এবং প্রতিপক্ষের ওপর নজরদারি করে পেছনে অবস্থানরত মেরিন রেজিমেন্ট কিংবা ডিভিশনের মূল অংশের হামলার সুবিধার জন্য শত্রুর দূর্বল স্থানকে আবিষ্কার করা। স্কাউট স্নাইপারদের এমন এলিমেন্টকে STA Team (Surveillance & Target Acquisition Team) বলা হয়। রিজিয়নাল মেরিন ফরমেশন কমাণ্ডারের সরাসরি নির্দেশে পরিচালিত হয় ওরা। অর্থাৎ, কোনো অঞ্চলে একটি STA Team এর উপস্থিতি সংশ্লিষ্ট রিজিয়নে নিকট ভবিষ্যতে বড় আকারের মেরিন অ...