গেলো ০৩রা মার্চ, ২০২৬ তারিখে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Ishaq Dar, যিনি আবার পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন, ইরানকে ভদ্রতার সাথে হুমকি প্রদান করার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।
তার আগেরদিন সাঊদির রা'স তানুরা অয়েল ফিল্ডে ড্রোন হামলা হয়েছিল। হামলা হয়েছিল রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসেও। যেটি তখন রহস্যময় কারণে সম্পূর্ণ ফাঁকা অবস্থায় ছিল। যাইহোক, সকালে হামলাটি হওয়ার পর রিয়াদে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত দুপুরের কাছা-কাছি সময়ে হামলায় ইরানের কোনো ভূমিকা থাকার বিষয়ে অস্বীকার করেন। পাশাপাশি তিনি জানান যে, হামলাটি হয়তো Israel Defense Forces এর পক্ষ হতে পরিচালিত "False Flag" ছিল।
তার পরেরদিন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসলামাবাদের সিনেটে স্বীকার করেন যে, ইরানকে ইসলামাবাদ হতে ভদ্রতার সাথে হুমকি প্রদানের দ্বারা সতর্ক করা হয়েছে।
আপনারা জানেন যে, আমেরিকা ও ইসরায়েল কর্তৃক ইরানে হামলার পূর্বে পাকিস্তানের সাথে সাঊদির Strategic Mutual Defence Agreement (SMDA) স্বাক্ষরিত হয়েছে। যেখানে বলা হয়েছে যে, সাঊদি আরাবিয়া আক্রান্ত হলে পাকিস্তানও আক্রান্ত বলে বিবেচিত হবে। আর, বিশ্লেষকদের ধারণা হলো, সাঊদি সরকার আলোচ্য চুক্তির দ্বারা নিজেদের পাকিস্তানের নিঊক্লিয়ার ওয়ারহেডের ছত্রছায়ায় নিয়ে এসেছে। কূটনৈতিক অঙ্গনে আলোচ্য চুক্তির কথা তুলে আনাকে তাই সরাসরি নিঊক্লিয়ার ওয়েপন্স দ্বারা হুমকি প্রদর্শন বলেও মনে করা হয়ে থাকে।
আর, পাকিস্তান সেদিন ইরানকে ওদের মধ্যকার আলোচ্য চুক্তির বিষয়ে স্মরণ করিয়ে দেয়। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তেহরানকে জানান যে, রিয়াদের ওপর যেকোনো হামলা পাকিস্তানের নিজের ওপর হামলা বলে বিবেচিত হবে।
তখন ইরান পাল্টা প্রতিশ্রুতির দাবি জানায় যে, পাকিস্তানের ভূমি থেকে আপনারা দয়া করে আমেরিকা ও ইসরায়েলকে আমাদের ওপর হামলা চালাতে দিবেন না!
ধন্যবাদ।
==============================
Washington Post এর রিপোর্ট অনুযায়ী ধারণা করা যায় যে, রাশান ইন্টেলিজেন্স কমিঊনিটি ইরানের হাতে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটি, পার্সোনেল, সাগরে ভাসমান জাহাজ ও আরো নানান বিষয়ে বিস্তারিত গোয়েন্দা রিপোর্ট হস্তান্তর করেছে। আলোচ্য ইন্টেলিজেন্স শেয়ারিং তৎপরতা চলমান রয়েছে বলে অনুমান করা গিয়েছে।
Marine nationale স্ট্রাঈক লিডার শার্ল দিঁ গল জিব্রাল্টার অতিক্রম করেছে। ফ্রেঞ্চ নেভির আলোচ্য বিমানবাহী রণতরীর স্ট্রাঈক গ্রূপে রয়েছে ০৫টি ফ্রেঞ্চ, স্প্যানিশ, ডাচ ও ইতালিয়ান ফ্রিগেট। সাথে সাব-সারফেস কমব্যাটান্ট হিসাবে যাদের সঙ্গ দিচ্ছে ০১টি নিঊক্লিয়ার অ্যাটাক সাবমেরিন।
ধন্যবাদ।
Comments
Post a Comment