আমাদের দেশের সাধারণ মানুষের যুদ্ধকালীন সংবাদ নিয়ে জানা-শোনার ভয়ঙ্কর ঘাটতি। সাধারণ মানুষ বাদ রাখি, জার্নালিস্টদের পর্যন্ত সাধারণ জ্ঞানটুকু নাই। আজ একটু আগেই একটি মিডিয়ার রিপোর্ট করেছে যে, আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান Pakistan Air Force এর হামলায় নিহত হয়েছেন। যুদ্ধকালীন সময়ের Information Space সম্পর্কে সাধারণ জ্ঞান আছে এমন যে কেউ এই খবরটিকে সরাসরি ভুয়া বলে উড়িয়ে দিবেন। এটা Information Warfare এর এমন একটা দিকের অন্তর্ভুক্ত, যার লক্ষ্যবস্তু Facebook, Twitter চালিয়ে থাকে, কিন্তু, সাধারণ জ্ঞানের দৌড় খুব সীমিত, এমন জনগোষ্ঠী। যারা Reels এ Tarique Rahman কে টাকা বিতরণ করতে দেখলে নিজেদের বিকাশ, নগদ কমেন্ট করে দেন। এখন আমাদের দেশের সাংবাদিকরাও যে ঐ কাতারে পড়েন, তা আমার জানা ছিল না। আমি জানতাম যে, ওনারা আমাদের আর্মি এভিয়েশনের হেলিকপ্টারকে অত্যাধুনিক যুদ্ধবিমান বলেন, তবে, আমার ধারণা ছিল যে, এখন সেই দৈন্যদশার দিন গত হয়েছে। আমি ভুল ছিলাম। ওনারা লিখেছেন যে, আন্তর্জাতিক গোয়েন্দা থিংকট্যাংক সংস্থা নাকি দাবি করেছে যে, আফগানিস্তানের রাষ্ট্রপ্রধান মারা পড়েছেন! আন্তর্জাতিক গোয়েন্দা থিংকট্যাংক বলতে...
Self-proclaimed defense analyst. Tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim.