গতকাল থেকে আমার টাইমলাইনে ব্রুনাই নিয়ে একাধিক কন্টেন্ট এসেছে। কেবলমাত্র একটা নজরে এলো। যেগুলো মূলত ব্রুনাইয়ের ধনাঢ্য মুসলিম দেশ হওয়া এবং ব্রুনাইকে বিরাট সুশৃঙ্খল ইসলামি দেশ হিসাবে তুলে ধরেছে। সুতরাং, আমি একটু বলি।
ব্রুনাই নিয়ে এতখানি প্রশংসা, আমাদের জানা আছে কি যে, বৃটিশ মিলিটারির ব্রুনাইতে স্থায়ী ঘাঁটি ও স্কুল আছে! British Forces Brunei এর আণ্ডারে Tuker, Sittang, Medicina Lines নামের এসব ঘাঁটি থেকে বিভিন্ন রকমের কর্মকাণ্ড পরিচালিত হয়।
Special Air Service (SAS) ও Special Boat Service (SBS) এর সিলেকশনের জাঙ্গল ওয়ারফেয়ার অংশ সম্পূর্ণটা হয় ব্রুনাইতে। Training Team Brunei (TTB) এর বৃটিশ ও গোর্খা প্রশিক্ষকরা এটার পরিচালনা করে। Royal Gurkha Rifles এর ০১ ব্যাটালিয়ন পরিমাণ শক্তি সবসময় এখানে মোতায়েন থাকে। বৃটিশ বিমান বাহিনীর 230 Squadron যাদের এভিয়েশন সাপোর্ট দেয়।
Gurkha Security Unit (GSU) হলো ব্রুনাইয়ের সশস্ত্র বাহিনীর একটি ইঊনিট। এটি বৃটিশ আর্মি ও সিঙ্গাপুর পুলিশের সাথে কাজ করা আনুমানিক ২,০০০ রিটায়ার্ড গোর্খা সৈনিক আছে। যারা মূলত সুলতান তথা সরকারের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত।
এবং, অবশ্যই। স্বাভাবিকভাবেই সেখানে Pakistan Army এর মেডিকেল টিম আছে ব্রুনাইয়ের সামরিক বাহিনীর সহায়তার জন্য।
ব্রুনাই সরকার ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ও খুব শক্ত ইসরায়েল বিরোধী বলে পরিচিত। তবে, NATO এর যত স্পেশাল মিশন ইঊনিট আছে, এদের জাঙ্গল ওয়ারফেয়ার সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট তৈরি হয় এখানে। Jungle Warfare Instructor Course (JWIC) ও Operational Tracking Instructor Course (OTIC)। পৃথিবীর সবচেয়ে কঠিন কয়েকটি জাঙ্গল ওয়ারফেয়ার প্রশিক্ষণের ভেতরে ওপরের দিকে থাকা কোর্স।
Delta Force, Army Special Forces, GROM, NZ SAS, Australian SASR, Navy SEAL ইত্যাদি ইঊনিট এখান থেকে ওদের কোর্স ও ওয়ার্ক-আপ ইত্যাদি করে যায়। MARSOC MSOT সহ এরকম বহু ইঊনিট ব্রুনাইয়ের Rejimen Pasukan Khas (RPK) এর সাথে JCET জাতীয় প্রশিক্ষণ পরিচালনা করে।
সুতরাং, ব্রুনাইয়ের এই স্থিতিশীলতা ও সম্পদশালী হওয়ার সাথে কাতার বা কুয়েতের স্থিতিশীলতা এবং সম্পদের খুব পার্থক্য আছে বলে আমার মনে হয় না।
ধন্যবাদ।
Comments
Post a Comment