Skip to main content

Posts

Showing posts from 2026
 Israel Security Agency তথা שירות הביטחון הכללי এর নতুন ডিরেক্টর দাভিদ যিনি। যাকে ২০২৫ সালের শেষ দিকে নিয়োগ দিয়েছিল Benjamin Netanyahu। শিন বেতের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পাওয়ার পূর্বে দাভিদ যিনি ছিল Israel Defense Forces মেজর জেনারেল। সে ইসরায়েলি সায়রেত মাতকালের অফিসার। ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, শিন বেতের দায়িত্ব পাওয়ার পর সে সংস্থার সকল কম্পিঊটারের ওয়ালপেপার বদলে সেখানে আল-কুদসের Dome of the Rock এর ছবি লাগাবার আদেশ জারি করে। বায়তুল মুকাদ্দাস সহ সম্পূর্ণ আল-ক্বুদসের সিকিঊরিটি শিন বেতের দায়িত্ব। সুতরাং, সংস্থাটির ডিরেক্টর স্বয়ং যখন বায়তুল মুকাদ্দাস ধ্বংসের আদর্শ লালনকারী হয়, তখন বিষয়টি ভয়ানক। জানা গিয়েছে যে, দাভিদ যিনি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পাওয়ার পর হতে সিনিয়র শিন বেত অফিসিয়ালদের আল-কুদস শহরে ভ্রমণ করাতে আরম্ভ করেছে। যেখানে সে আল-ক্বুদস গুড়িয়ে দিয়ে সেখানে নিজেদের মন্দির তৈরির আন্দোলনকারী ইয়াহুদীদের প্রিয় ধর্মগ্রন্থ Book of Samuel নিয়ে আলোচনা করে বলে জানা যায়। আমি বিষয়টি নিয়ে কারো মাঝে তেমন আলোড়ন দেখলাম না। অথচ, বিষয়টি গুরুতর। ধন্যবাদ।
 আর্মা পর্বতমালা, আফগানিস্তান। দিনটি ছিল পহেলা মার্চ, ২০০২ সাল। শাহীকোটের বহুল পরিচিত অপারেশন অ্যানাকোণ্ডার H-Hour এর আর তখন বাকি মাত্র ২৪ ঘন্টা সময়। তীব্র ঠাণ্ডা ও সুউচ্চ পর্বতশ্রেণীর বাঁধা পেরিয়ে তাই শাহীকোট ঘিরে অবস্থান নিতে শুরু করেছে Advanced Force Operations (AFO) অপারেটরদের চৌকস দল। যাদের কমাণ্ডার হলেন Lieutenant Colonel Pete Blaber। ইঊনিটের সদস্যরা যাকে কিনা প্যানথার বলে ডাকতে পছন্দ করে। LTC Pete Panther Blaber মূলত 1st Special Forces Operational Detachment - Delta এর একজন প্রভাবশালী লেফটেন্যান্ট কর্নেল। অফিসার হিসাবে নিজ ইঊনিটের অপারেটরদের মাঝে যার সুনাম অদ্বিতীয়। যদিও, আজকের এই দিনে আফগানিস্তানের মাটিতে তিনি কমাণ্ড করছেন খুবই ক্ষুদ্র কিন্তু, চৌকস ও গুরুত্বপূর্ণ আরেকটি ইঊনিটকে। যারা মূলত তার নিজ ইঊনিট, SEAL Team SiX ও Task Force Orange এর কিছু অভিজ্ঞ কমাণ্ডোর সমন্বয়ে গড়ে উঠেছে। সম্মিলিতভাবে AFO নামে যাদের পরিচয় দেওয়া হয়ে থাকে। AFO এর অধীনে প্যানথারের সরাসরি কমাণ্ডে ছিল সেদিন সাকূল্যে ৪৫ জন। যাদের মাঝে বেশিরভাগ ছিল সাপোর্ট পার্সোনেল। অন্যদিকে শাহীকোটের পাহাড়ে তার আদেশ নিয়ে ...
 Donald J. Trump এর হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টি নিয়ে বিশ্লেষকেরা নানান বিশ্লেষণ করছেন। আমার পরামর্শ খুব সাধারণ। চিন্তা করুন যে, হরমুজ প্রণালীর ব্লকেড তুলে নেওয়ার আগ্রহ থাকলে U.S. Navy এর স্ট্রাঈক লিডার বুশ কেন পৃথিবী ঘুরে আরব সাগরে অবস্থান নিতে এগিয়ে আসছে! বুশ স্টেশনে আসতে এখন আনুমানিক ১৪ দিন সময় কম-বেশি দরকার হতে পারে। স্ট্রাঈক লিডার ফোর্ড অন্যদিকে এখনো স্টেশন ত্যাগ করেনি। স্ট্রাঈক লিডার লিঙ্কন ইতিমধ্যে ওমানের উপকূলে অবস্থান নিয়ে রয়েছে।  ধন্যবাদ।
 Government Communications Security Bureau (GCSB) হলো নিঊজিল্যাণ্ডের Signals Intelligence (SIGINT) ও Cyber Security বিষয়ক গোয়েন্দা সংস্থা। Five Eyes এর পক্ষ হতে আলোচ্য সংস্থাকে বাংলাদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। যা ওরা আমাদের ধারণা অনুসারে আজ অবধি পালন করে আসছে। সুপরিচিত মার্কিন গুপ্তচর Edward Snowden এর হাত ধরে সর্বপ্রথম যার উন্মোচন হয়। স্নোডেন এর একটি ফাঁসকৃত ফাইলের শিরোনাম ছিল “National Security Agency Relationship with New Zealand”। আমেরিকার কুখ্যাত National Security Agency (NSA) এর আলোচ্য ফাইলটিতে নিঊজিল্যাণ্ডের বাংলাদেশের ওপর নজরদারির বিষয়ে বিস্তর তথ্য তুলে ধরা হয়েছিল। ওখানে নিম্নোক্ত বিষয়গুলো উঠে আসে। GCSB ইণ্ডিয়া সহ বিভিন্ন মিত্র দেশের পক্ষ হয়ে ঢাকার একটি স্পেশাল কালেকশন সাইট হতে বাংলাদেশের অভ্যন্তরীণ নানান কমিঊনিকেশন মনিটর করে থাকে। যার মাঝে বাংলাদেশের সরকারি বাহিনী ও সংস্থার কমিঊনিকেশন অন্তর্ভুক্ত। বিষয়টি কমপক্ষে ২০০৪ সাল থেকে ঘটে আসছে। যেখানে GCSB ওদের পাওয়া কোনো তথ্যের Counter Terrorism (CT) বিষয়ক গুরুত্ব থাকলে তা সরাসরি বাংলাদেশের সরকারি বাহিনীর হাতে টার্গেট প্যাকেজ হিসা...
 ১৯৯১ সালের ঊপসাগরীয় যুদ্ধের পর ইরাকের ওপর U.S. Navy ও United Nations এর ভয়ঙ্কর নেভাল ব্লকেড শুরু হয়। ভয়াবহ সেই ব্লকেডের ১৩ বছরে ইরাকে অনাহারে, চিকিৎসার অভাবে প্রাণ হারান ১৫ লক্ষ ইরাকি। যাদের মাঝে ০৫ লক্ষাধিক ছিলেন শিশু। জাতিসংঘের চিহ্নিত সন্ত্রাসবাদী ঊসামা বিন লাদেন সেবার ব্লকেডের ১২তম বছরে আমেরিকার জনতার উদ্দেশ্যে লিখিত খোলা চিঠিতে তার সংগঠনের চরম মার্কিন ও ইসরায়েল বিদ্বেষের প্রথম কারণ হিসাবে এই বিষয়টিকে বিস্তর ভাবে তুলে ধরেন। আজ ইরানের সাথে Donald J. Trump এর কর্মকাণ্ড দেখে পুরনো সেই দিনের কথা মনে পড়ছে। কিছু কি বদলিয়েছে ওপারে! কারো শিক্ষা কি হয়েছে এপারে!
 1st Special Forces Operational Detachment - Delta এর লিজেণ্ডারি কমাণ্ডার কর্নেল পিট ব্লেবার কয়েকদিন হলো একটি ইন্টারভিঊ দিয়েছেন। যেখানে উনি Covid-19 এর টিকা সম্পর্কে নিম্নোক্ত কথাগুলো বলেন। "ভ্যাকসিন নিতে রাজি না হওয়ার অপরাধে আমাদের ডিপার্টমেন্ট অব ডিফেন্স থেকে যাদের বের করে দেওয়া হয়েছিল, তাদের সবাইকে পুনরায় ফিরিয়ে আনা উচিত। তাদের সম্পূর্ণ বেতন সহ। এবং তার কারণটাও খুবই সাধারণ। এখন এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে, এই বস্তু ছিল মূলত একটা Experimental substance। এটা কোনো ভ্যাকসিন ছিল না। এটা ছিল শট। আমি বায়ো-ফার্মা ইণ্ডাস্ট্রির মাঝে Executive হিসাবে দায়িত্ব পালন করেছি। আর, বায়ো-ফার্মার সবচেয়ে বড় মূলনীতি হলো, কখনো এমন কোনো বস্তু শরীরে প্রবেশ করানো চলবে না, যার নিরাপদ ও কার্যকরী হওয়ার দীর্ঘমেয়াদি রেকর্ড নাই। নিরাপত্তার বিষয়ে ওখানে ব্যাপক জোর দেওয়া হয়। যদি নিরাপদ হওয়ার বিষয়ে রেকর্ড না থাকে, তাহলে ওটা শরীরে প্রবেশ করবে না, যদি না কারো টার্মিনাল কোনো রোগ থাকে আর তাকে বলে দেওয়া হয় যে, আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি, এখানে তোমার আর কোনো আশা নাই। তখন তুমি গিয়ে ওগুলো চেষ্টা করতে পারো। কিন্তু, তার ...
 What a wild night. I was listening to this former Delta Force commander talk about Shahi Kot online. From where he says he eventually moved into Pakistan. Implying he worked alongside Pakistan government forces. Then, right after that interview, I see Shehbaz Sharif seemingly copy-pasting his X posts from Israel or the United States. Can you imagine? Pakistan's PM probably doesn't even have the autonomy to write his own damn tweets! Fun moments these are. ============================== Carrier Strike Group Bush is currently surging towards U.S. Central Command. Will arrive soon and will potentially be ready to take the lead from the exhausted Ford in around 12 days from now. USS Boxer Amphibious Ready Group (ARG) is transiting the Pacific Ocean and is expected to arrive in the next 10-14 days. There are other assets surging right now as we speak. Unless we see them turn around and go home, I'm not seeing any ceasefire.
 বেঞ্জামিন রবার্টস স্মিথ, ভিক্টোরিয়া ক্রস, মেডাল ফর গ্যালান্ট্রি, স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট, কর্পোরাল, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সেসকে ০৫টি পৃথক যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। অস্ট্রেলিয়ার Special Air Service Regiment (SASR) এর অপারেটর ও New York Post এর মতে অস্ট্রেলিয়ার "Most decorated living veteran"। যার ভিক্টোরিয়া ক্রস আমাদের বীরশ্রেষ্ঠর সমতূল্য। এই অপারেটরের বিরুদ্ধে আনীত অভিযোগের মাঝে একটি হলো, সে একজন আফগান কৃষককে হাত বাঁধা অবস্থায় লাথি মেরে পাহাড় হতে ছুড়ে ফেলেছিল। এরপর মানুষটির মাথায় গুলি করার জন্য একজন জুনিয়র অপারেটরকে আদেশ করে সে। তারপর তাঁর লাশের পাশে একটি রেডিও রেখে দেয়, যেন তিনি তালিবান বলে চিহ্নিত হন। মানুষটার নাম ছিল আলি জান। ধন্যবাদ।
 Unified Command of Iranian Armed Forces রিপোর্ট করেছিল গতকাল যে, ভূপাতিত যুদ্ধবিমানে থাকা সামরিক কর্মকর্তাদের উদ্ধারকালে United States Air Force এর হামলায় ওদের ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদবির কর্মকর্তা সহ একাধিক পদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। অনেকে ভেবে পাচ্ছেন না যে, এটা কিভাবে হতে পারে। কারণ, ওয়ান_স্টার জেনারেল অথবা কর্নেল পদবির কর্মকর্তারা মাঠপর্যায়ে নেতৃত্ব দেন না। এটার ব্যাখ্যা Combat Search and Rescue Task Force (CSARTF) নিয়ে আমার গতদিনের লেখাটি পড়লে বোঝা সম্ভব হতো আপনাদের। যার ভেতরে আমি বলেছি যে, CSARTF কমপ্লেক্স আকার ধারণ করলে এর ভেতরে Air Force Global Strike Command (AFGSC) ওদের বিভিন্ন ভারী বোমারূ বিমান নিয়ে অবস্থান নেয়। এবং এর লক্ষ্যবস্তু হয় শত্রুর নিকটবর্তী নানান গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। গতকাল Donald J. Trump নিজেও স্বীকার করেছে যে, অপারেশন চলাকালীন B-2 Spirit হতে The GBU-57 Massive Ordnance Penetrator (MOP) দ্বারা হামলা চালানো হয়েছিল। যার লক্ষ্যবস্তু ছিলো ভূ-গর্ভস্থ কমাণ্ড সেন্টারে থাকা ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা। CSARTF নিয়ে আমি যা লিখেছিলাম, সেটি এর ঠ...
 সময় তখন ১৩০০ আওয়ার্স পেরিয়েছে। খুজেস্তানের তপ্ত সমতল মরু অঞ্চলের আকাশ চিরে ঝড়ের গতিতে ধেয়ে চলছে ইঊনাইটেড স্টেটস এয়ারফোর্সের একটি এফ_ফিফটিন জঙ্গিবিমান। আচমকা প্রচণ্ড বিস্ফোরণ সমগ্র বিমানকে কাঁপিয়ে দিলো। সাথে সাথে ককপিটে চালু হয়ে গেলো Master Caution অ্যালার্ম। পাইলট ও তার সঙ্গী ওয়েপন সিস্টেমস অফিসারের কানে ততক্ষণে যুদ্ধবিমানের Voice Warning System (VWS) এর পক্ষ হতে ক্ষয়-ক্ষতি সংক্রান্ত সতর্কবার্তা ধ্বনিত হতে শুরু করেছে! এফ_ফিফটিনটির চালক, মার্কিন বিমান বাহিনীর বৈমানিকদের কমিঊনিটিতে যারা ঈগল ড্রাইভার বলে পরিচিত, ততক্ষণে পরিস্থিতির হিসাব কষতে শুরু করেছেন। শেষপর্যন্ত দেখা গেলো যে, বিমানের বর্তমান অবস্থান বিবেচনায় এখান থেকে তিনি ও তার সহকর্মী যদি বিমান পরিত্যাগ করেন, তাহলে তারা প্যারাশুট নিয়ে যেখানে অবতরণ করবেন ওখানে চতুর্দিকে ধুঁ ধুঁ সমতল বালিয়াড়ি। যেখানকার মাটিতে নামার সাথে সাথে ইরানি সামরিক বাহিনীর সদস্যরা ওনাদের অনায়াসে তুলে নিয়ে বন্দি করে ফেলবে। সুতরাং, আকাশে ভাসমান অবস্থাতেই শুরু হলো তাদের সারভাইভাল, ইভেশন, রেজিস্ট্যান্স অ্যাণ্ড এস্কেপ তৎপরতা!           ...
 বাহরাইনে অবস্থিত ফিফথ ফ্লিট হেডকোয়ার্টার্সে ইরানের বিরতিহীন সামরিক আক্রমণের কারণে বিগত সপ্তাহগুলোর মাঝে আনুমানিক ১,৫০০ মার্কিন নৌ-সেনাকে বাহরাইন হতে সরিয়ে ভার্জিনিয়ায় তথা মার্কিন মূল ভূখণ্ডে নিয়ে যাওয়া হয়েছে। Fleet HQ, U.S. Navy 5th Fleet বর্তমানে ইরানের হামলায় প্রচণ্ড ক্ষতিগ্রস্থ অবস্থায় রয়েছে। স্রেফ ১০০ জনের কাছাকাছি স্টাফ সেখানে বর্তমানে মোতায়েন আছে। যারা মিশন ক্রিটিকাল পার্সোনেল। অর্থাৎ, এদের সরিয়ে নিলে মার্কিন ৫ম নৌ-বহরের হেডকোয়ার্টার্স বিকল হয়ে পড়বে। বাহরাইনের সামুদ্রিক ঘাঁটিতে ইতিপূর্বে নোঙরে থাকা সমস্ত মার্কিন যুদ্ধজাহাজ বন্দরে হামলার ভয়ে গভীর সমুদ্রে অবস্থান করতে বাধ্য হচ্ছে। ওদিকে আলোচ্য ১,৫০০ নাবিক ও ওদের পরিবারকে আমেরিকা স্রেফ একটি ব্যাকপ্যাকে যা বহন করা সম্ভব, সেই পরিমাণ ব্যক্তিগত সরঞ্জাম আনয়নের অনুমতি দেওয়ায় ওরা ভার্জিনিয়াতে মানবেতর জীবন-যাপনে বাধ্য হচ্ছে। ইরানের মিনিস্টার অব ফরেন অ্যাফেয়ার্স জানিয়েছেন যে, তেহরান কখনো ইসলামাবাদে গিয়ে মধ্যস্থতামূলক শান্তি আলোচনায় বসতে অসম্মতি জানায়নি। ধন্যবাদ।
 একটু আগে ইরানের Air Defense Strategy সম্পর্কে ব্রাজিল ও আমেরিকার দু'জনের বিশ্লেষণ পড়ছিলাম। মজার বিষয় হলো ব্রাজিলিয়ানের বিশ্লেষণটি গেলো মার্চের ২১ তারিখে লেখা হয়েছিল। যেখানকার বিষয়বস্তু হলো, ইরানের ভূ-প্রকৃতি ইরানের জন্য যেমন সুবিধা তৈরি করছে, তেমনি ইরানের আকাশ প্রতিরক্ষার জন্য চরম সমস্যার কারণও হয়েছে। ইরানের বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে থাকা পাহাড়ের কারণে রাডার সিস্টেমকে পাহাড়ের চূড়ার মতো নানান উচু স্থানে স্থাপন করতে হয়। নতুবা কার্যকর সুবিধা পাওয়া সম্ভব হয় না। ২১ তারিখের লেখায় বলা হয়েছিল যে, আপাতত ইরানের সামরিক বাহিনী এসমস্ত রাডার ঝুঁকির কারণে অপারেশনাল না করে বরং লুকিয়ে রেখে দিয়েছে। পাশাপাশি এগুলোকে মোতায়েন করার কৌশলেও বিভিন্ন পরিবর্তন এনেছে। তার মতে, ইতিপূর্বে ঘটে যাওয়া ১২ দিনের যুদ্ধের পর আনা ইরানের এসকল পরিবর্তনের মাঝে অন্যতম হলো Emissions Control (EMCON) ও Passive Detection। যেখানে ইরান Optical এবং Infrared Search and Track (IRST) সেন্সর ও ড্রোন দ্বারা সর্বপ্রথম যুদ্ধবিমান শণাক্ত করে। একে বলা হয় Passive Detection। অন্যদিকে সম্পূর্ণ সময় রাডার বন্ধ থাকায় শত্রু বিমান কোনো সতর্কবার্তা ...
 হরমুজ প্রণালীর ওপরে سپاه پاسداران انقلاب اسلامی আজ বিমান ভূপাতিত করার যে দাবি করেছিল, তার সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে। United States Air Force এর A-10 Thunderbolt সেখানে আজ ভূপাতিত হওয়ার পর পাইলটকে উদ্ধার করা হয়েছে। সে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিরাপদে চিকিৎসা নিচ্ছে বলে জানা গিয়েছে। ইরানে আজ কৃষকদের স্মল আর্মস, বোল্ট অ্যাকশন রাইফেল নিয়ে আমেরিকান ফাইটার জেটের দিকে গুলি করতে দেখা গিয়েছে। বিষয়টা খুবই আগ্রহ জাগানিয়া। একদিকে ইরানের বড় শহরগুলিতে অতি-শিক্ষিত জনতা আন্দোলন করে এই আপদ আগমনের রাস্তা সহজ করেছে। একই জনতা যদিও বর্তমানে জনগণের সাথে রয়েছি বলে দাবি করছে। অন্যদিকে, সাধারণ খেটে-খাওয়া পশ্চাৎপদ অঞ্চলের মানুষ ভাঙা রাইফেল নিয়ে নেমে পড়েছে। কিছু চিন্তার বিষয় আছে এখানে আমাদের। আমাদের সীমান্তের অবহেলিত মানুষদের ইণ্ডিয়ার প্রতি আচরণ, আর ঢাকার শিক্ষিত, সুশীলদের আচরণ। ধন্যবাদ। ==============================
 Wall Street Journal ও ইসরায়েলি নিঊজ অনুযায়ী, আমেরিকা ও ইরানের মাঝে যুদ্ধবিরতির আলাপ চূড়ান্তরূপে ব্যর্থ হয়েছে। ওয়াশিংটন হতে তেল আবিবকে এমনটাই অবগত করা হয়েছে। যুদ্ধের এই পর্যায়ে Israel Defense Forces ও U.S. Central Command ইরানের অর্থনৈতিক লক্ষ্যবস্তুতে আঘাতের প্রস্তুতি গ্রহণ করেছে এবং Donald J. Trump এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে। United States Air Force এর শুটডাঊন হওয়া F-15E এর দ্বিতীয় পাইলটের সাথে যোগাযোগ হলেও তাকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। যুদ্ধবিমানটি ইরানের পাহাড়ি অঞ্চলের ওপরে ভূপাতিত হয়। অন্যদিকে, উদ্ধার কার্যক্রম চলাকালীন বিমান বাহিনীর ০১টি HH-60G হেলিকপ্টার ফায়ারিংয়ের মুখে পড়ে ক্ষতিগ্রস্থ হয়ে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ইরানের পক্ষ হতে মধ্যস্থতাকারীদের জানানো হয়েছে যে, তারা ইসলামাবাদে এসে আমেরিকানদের সাথে কোনো আলোচনায় বসতে আগ্রহী নয়। ধন্যবাদ।
 তেহরানের নিকটবর্তী আকাশে نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی একটি F-15E ভূপাতিত করেছে। ফাইটারটি 48th Fighter Wing, Third Air Force, United States Air Force এর অন্তর্ভুক্ত।  ওদিকে Pete Hegseth এর পুরাতন রেকর্ড পুনরায় জনসম্মুখে এসেছে। যেখান হতে জানা যায় যে, সে একবার মাতাল হয়ে চিৎকার করছিলো, "কিল অল মুজলিমস!" ============================== তেহরানের নিকটবর্তী আকাশে نیروی هوافضای سپاه پاسداران انقلاب اسلامی একটি F-15E ভূপাতিত করেছে। ফাইটারটি 48th Fighter Wing, Third Air Force, United States Air Force এর অন্তর্ভুক্ত।  ওদিকে Pete Hegseth এর পুরাতন রেকর্ড পুনরায় জনসম্মুখে এসেছে। যেখান হতে জানা যায় যে, সে একবার মাতাল হয়ে চিৎকার করছিলো, "কিল অল মুজলিমস!" ============================== Air Combat Command (ACC), United States Air Force এর গার্ডিয়ান অ্যাঞ্জেল এলিমেন্ট সাঊদার্ন ইরানের ওপর ব্যাপক তৎপরতা আরম্ভ করেছে। ইরানিদের দ্বারা একটি F-15E শুটডাঊন হওয়ার পর তার পাইলটকে উদ্ধারের জন্য HC-130J ও HH-60G সহ ইরানের গভীরে খুব নিচু দিয়ে Combat Search & Rescue (CSAR) ফ্লাইট পর...
 ইরান নৌবাহিনী হরমুজ প্রণালীতে নেভাল মাইন ডেপ্লয়ের প্রস্তুতি নিতে শুরু করেছে। এমনটি ঘটলে হরমুজ প্রণালী অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ স্থায়ী পর্যায়ে বন্ধ হয়ে যাবে। ইরানের হাতে বিভিন্ন ধাঁচের কমপক্ষে ২,০০০ নেভাল মাইন বিদ্যমান। যার ভেতর হতে আনুমানিক ৫০০টি ডেপ্লয় করা হলেও এখান দিয়ে আর কোনো জাহাজ যেতে রাজি হতে চাইবে না। একবার ডেপ্লয় হয়ে গেলে এমনকি যুদ্ধ শেষ হয়ে গেলেও মাইন ক্লিয়ারেন্স একটি সময়সাপেক্ষ প্রক্রিয়া। যা মাসের পর মাস নিতে পারে। বর্তমানে পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো হরমুজ প্রণালীর শিপিং বন্ধ ঘোষিত হয়েছে। ইরানে গতদিন Israel Defense Forces কর্তৃক জ্বালানি স্থাপনার ওপরে চরম হামলার পর ইরানের সমীকরণ পরিবর্তন হয়ে গিয়েছে। এরপর ইরানের সরকার যতই অত্যাচারী হোক, জনসাধারণ ইসরায়েলের চেহারা চিনে নিয়েছে। এখন আমেরিকা ইরানে গ্রাঊণ্ড অপারেশন আরম্ভ করলে জনগণ গণধোলাই দিতে পারে মার্কিন সেনাদের। যে অপারেশনের সম্ভাবনা দৈনন্দিন বেড়েই চলছে। যুদ্ধের ক্ষেত্রে একটি বিষয় মনে রাখা উচিত যে, যুদ্ধ নিজের মনের ইচ্ছায় হয়তো শুরু করা যায়, কিন্তু, যুদ্ধ কখনো পার্থিব কারো ইচ্ছায় শেষ হয় না। ধন্যবাদ।
 কাবুলে মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন হাসপাতালে Pakistan Air Force এর বিমান হামলায় নিহত ২৫০ জন ছাড়িয়েছে। ৪০০ জনেরও বেশি আহত। অন্তত Al Jazeera Channel থেকে তেমনটিই রিপোর্ট হয়েছে। ============================== কাবুলের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে Pakistan Air Force এর বীভৎস বিমান হামলার পরের দৃশ্য। সেখানে উপস্থিত BBC সহ নানান মিডিয়ার স্থানীয় সাংবাদিকেরা রিপোর্ট করছেন যে, চতুর্দিকে তাঁরা স্রেফ মানুষের লাশ দেখতে পেয়েছেন। এখান থেকে আর কখনো পেছনে ফিরে যাওয়া সম্ভব নাও হতে পারে আজ থেকে।
 অস্ট্রেলিয়ার Special Air Service Regiment এর একটি স্কোয়াড্রন আরব আমিরাতের قاعدة المنهاد الجوية ঘাঁটিতে ফরওয়ার্ড ডেপ্লয়েড হয়েছে। পাশাপাশি, অস্ট্রেলিয়ান বিমান বাহিনীর E-7A Airborne Early Warning & Control প্লাটফর্ম সেখানে ফরওয়ার্ড পজিশন গ্রহণ করেছে। অস্ট্রেলিয়ার আলোচ্য কমাণ্ডো বাহিনীর বিরুদ্ধে আফগানিস্তানে মারাত্মক যুদ্ধাপরাধ সংঘটনের শক্তিশালী অভিযোগ রয়েছে। United Kingdom Special Forces (UKSF) এর 22 Special Air Service ও Special Boat Service (SBS) মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে। ১২ই মার্চ তারিখে ইরাকি কুর্দিস্তানে অবস্থিত 22 SAS এর একটি ঘাঁটিতে ড্রোন আঘাত করে। সেখানে মার্কিনী সেনারা আহত হয়। সবমিলিয়ে বৃটিশ মিলিটারি বাড়তি ১,০০০ সেনা ও সরঞ্জাম মধ্যপ্রাচ্যে মোতায়েন করছে। এর পাশাপাশি অত্র অঞ্চলে ফ্রেঞ্চদের 1er Régiment de Parachutistes d'Infanterie de Marine (1er RPIMa) এর উপস্থিতি থাকতে পারে। ধন্যবাদ। ----------- U.S. Department of War এর পক্ষ হতে জেনারেল র‍্যাণ্ডি অ্যালান জর্জ, chief of staff of the Army (CSA), United States Army কে অবসরে পাঠানো / বরখাস্ত করা হয়...
 ইতালিয়ান আমেরিকান ফ্রি-ল্যান্স জার্নালিস্ট শেলি কিটলসনের বিষয়ে Kataib Hezbollah ইরাক সরকারের সাথে যোগাযোগ স্থাপন করেছে মর্মে জানা গিয়েছে। New York Times এর রিপোর্ট অনুযায়ী ইরানের Quds Force দ্বারা পরিচালিত মিলিশিয়াটির নীতিনির্ধারণী পর্যায় হতে বাগদাদ সরকারের সাথে ইরাকের কারাগারে আটক ওদের কিছু সদস্যের মুক্তির দাবি নিয়ে এসময় যোগাযোগটি স্থাপন করা হয়। সাংবাদিক শেলি কিটলসন ফিলিস্তিনের পরিস্থিতি ও সেখানকার সাংবাদিকদের বিপদসংকুল অবস্থা নিয়ে একজন সোচ্চার কন্ঠস্বর ছিলেন। তাঁকে বন্দি করার দ্বারা ইরানপন্থীরা কি চায় তা আমার অজানা। বিশেষত, আলোচ্য ইরানপন্থী সংগঠন ইতিপূর্বে ইরাকে সুন্নি জনগোষ্ঠীর বিরুদ্ধে চরম অত্যাচার পরিচালনা করেছে। ইরাকে ও সিরিয়ার মাটিতে এদের বিরুদ্ধে নারীদের ধর্ষণ ও অন্যান্য প্রকারের পাশবিক নির্যাতনের অভিযোগ রয়েছে। বিশেষ করে ইরাক ও সিরিয়ার নানান স্থানে এরা যে বৃহত্তর অর্গানাইজেশনের অংশ, ওরা সুন্নি পুরুষদের নির্বিচারে বন্দি, হত্যা ও নারীদের এমনকি পরিবারের সম্মুখেও ধর্ষণ করে থাকে। এমতাবস্থায় আমরা স্রেফ আশা করতে পারি যে, এই পাশবিক সংগঠনের থাবা হতে তিনি নিরাপদে মুক্ত হয়ে আসবেন। নত...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...
 We might see United States National Mission Force (a squadron of Delta Force or SEAL Team Six) spin up and arrive in the Middle East as alleged Iranian Militias kidnap a female renowned journalist from Baghdad. If that happens, that's a big concentration of JSOC elements inside one AoR. Keep an eye out for this. And, hope she is freed unharmed. Bad choice. ==============================
 আমাদের চতুর্দিকে একটা ভুল ধারণা হলো, একজন মডার্ন স্পেশাল অপারেটরকেে যেন-তেন যেকোনো একটি ট্রেনিং পাইপলাইনের ভেতর দিয়ে তৈরি করে ফেলা সম্ভব। যেকারণে কখনো দুনিয়ার তাবৎ স্পেশাল ফোর্সেসের তালিকা তৈরি করি আমরা। যেখানে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের বাহিরের যেকোনো কমাণ্ডো ইঊনিটের পাশে লেখা হয় যে, এদের প্রশিক্ষণ "Delta Force" এর অনুরূপ। অমুকের প্রশিক্ষণ "Special Air Service" এর অনুরূপ। যেখানে বাস্তবতা হলো নিম্নরূপ। একজন স্পেশাল অপারেটরকে Delta Force এর সিলেকশন পর্ব পর্যন্ত যাওয়ার পূর্বেই একটা সুদীর্ঘ পাইপলাইনের ভেতর দিয়ে যেতে হয়। যা নিচে তুলে ধরছি। আমেরিকায় একজন তরুণের সামরিক বাহিনীতে যোগদানের সর্বনিম্ন সময়সীমা ১৭ বছর। তবে, ১৭ বছরে Enlist করতে গেলে পিতা-মাতার সম্মতি নিতে হয়। যদি সে সাধারণ কোনো ইঊনিটের জন্য পদাতিক বাহিনীর সদস্য হিসাবে যোগদান করে, তাহলে তার পরবর্তী ০৪ বছর দেখতে নিচের চিত্রের মতো হয়। ০১| One Station Unit Training (OSUT)। পদাতিকদের জন্য ০৬ মাসের এই প্রশিক্ষণের শুরু হয় Boot-camp দিয়ে। তারপর একজন সৈনিকের জন্য দরকারি প্রাথমিক পর্যায়ের নানান বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়...
 United States of America যখন যুদ্ধে যায়, তখন শত্রুর ভূখণ্ডে সেনা মোতায়েনের ক্ষেত্রে আমেরিকার কিছু প্যাটার্ন আছে। যা সাধারণভাবে ধারাবাহিকতার সাথে অনুসরণ করা হয়। সর্বপ্রথম যুদ্ধে যায় Central Intelligence Agency (CIA) সহ বৃহত্তর United States Intelligence Community (USIC)। ওদের দূতাবাস ভিত্তিক অফিসিয়াল কাভারে থাকা অপারেশন্স অফিসাররা হয় যেখানে প্রথম সারির সৈনিক। তেহরানে বা ইরানে আমেরিকার কোনো দূতাবাস নাই। সুতরাং, এটি ইরানের ক্ষেত্রে ওভাবে প্রযোজ্য বলে আমার মনে হয় না। তারপর দ্বিতীয় সারিতে থাকে NOC অপারেটিভ। যার পূর্ণরূপ হলো Non-official cover। গুপ্তচরবৃত্তি বলতে আমরা যা বুঝি, NOC অপারেটিভরা ঠিক তাই করে থাকে। শত্রু ভূখণ্ডে ওদের আগমন নানান উপায়ে হয়ে থাকে। যার মাঝে অন্যতম হলো মানবাধিকার কর্মী, সাংবাদিক, চিকিৎসা বিষয়ক কর্মসূচির সাথে জড়িত স্বেচ্ছাসেবক, ব্যবসায়ী, বিজ্ঞানী ও বুদ্ধিজীবি। সাধারণত এই ধাঁচের প্রত্যেকের নকল পরিচয় সর্বোচ্চ পর্যায়ের কাঊন্টার ইন্টেলিজেন্স অপারেশনের মুখে টিকে থাকবে, এটি নিশ্চিত করার জন্য অপারেশনের গুরুত্ব অনুসারে তার পরিচয়ের পেছনে সম্পূর্ণ একটি প্রতিষ্ঠানকে গড়ে তোলা হ...
 জাতিসংঘ ইরানে নিঊক্লিয়ার ডেটোনেশনের প্রস্তুতি নিচ্ছে এটি একটি একরকম প্রতিষ্ঠিত তথ্য। World Health Organization (WHO) এর রিজিয়নাল ডিরেক্টর ডক্টর হানান বালখি কিছুদিন আগেই জানিয়েছেন যে, তার সংস্থা মধ্যপ্রাচ্যে নিঊক্লিয়ার স্থাপনা ক্ষতিগ্রস্থ হওয়া থেকে শুরু করে ইচ্ছাকৃত নিঊক্লিয়ার বিস্ফোরণ পর্যন্ত পরিস্থিতির জন্য প্রস্তুত হতে শুরু করেছে। জাতিসংঘে দায়িত্বরত থাকা প্রখ্যাত কূটনীতিবিদ ও মানবাধিকার কর্মী Mohamad safa রিজাইন করেছেন এই পরিস্থিতির স্বাক্ষী হতে রাজি না বলে। অনেকের ধারণা আমেরিকা ইরানে নিঊক্লিয়ার ওয়ারহেড ইতিহাসের ৩য় বারের মতো কমব্যাট অপারেশনে ডেপ্লয় করবে না। অথচ, ইরান পেট্রো-ডলারের স্থানে পেট্রো-ইঊয়ানকে তুলে ধরছে। বিভিন্ন দেশ এটা নিয়ে আলাপ শুরু করেছে। স্বয়ং আমেরিকার মিত্ররা এর সম্ভাবনা চিন্তা করে দেখছে। আমেরিকা পুরোপুরি রাতারাতি আচমকা কোনঠাসা হয়ে পড়েছে ইরানে এসে। ওরা এখন যেভাবেই হোক হরমুজ প্রণালী চালু করতে চায়। এখন বাকি রয়েছে গ্রাঊণ্ড অপারেশন, অ্যাম্ফিবিয়াস ল্যাণ্ডিং জাতীয় বিষয়। ওগুলো যদি ব্যর্থ হয়, ইঊয়ান যদি উঠে আসতে থাকে, মার্কিন অর্থনীতি যদি ধ্বসে পড়তে শুরু করে (আমি অর্থনীতিবি...
 "The United Nations is preparing for the possibility of a nuclear weapon detonation event in Iran, with specific focus on major areas such as Tehran." ============================== দি United States Air Force ওদের E-3G Sentry, মহামূল্যবান স্ট্র্যাটেজিক অ্যাসেট, ৯০০ কিলোমিটার দূরের একটি সুরক্ষিত ঘাঁটিতে রক্ষা করতে সমর্থ হয়নি। তুলনামূলক বহুগুণ সুপিরিয়র অ্যাডভারসারির সামনে যুদ্ধের ওপেনিং এনগেজমেন্টের পর সেখানে Bangladesh Air Force ও Bangladesh Navy এর অস্তিত্ব আদৌ বাকি থাকবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমাদের Force Protection (FP) বলতে কোনো বস্তুর অস্তিত্ব নাই। না Active Defence, না Passive Defence।  সুতরাং, আমাদের ভবিষ্যৎ যেকোনো যুদ্ধ মূলত Unconventional হবে বলে আমার মনে হয়। যেখানে প্রথম মূহুর্ত হতে সাধারণ মানুষকে জাতির প্রতিরক্ষায় নেমে আসতে হবে।  ধন্যবাদ।
 আজ স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ চলাকালীন আমাদের MiG-29 ফ্লাই করার সময়ে জনাব ধারাভাষ্যকার বললেন, "পশ্চিমা বিশ্ব সহ সারাবিশ্বে ঈর্ষণীয় এই মিগ_টুয়েন্টি_নাইন যুদ্ধবিমান পৃথিবীর যেকোনো আধুনিক যুদ্ধবিমানকে ডগফাইটে পরাস্ত করতে সক্ষম!" অল্প কিছুদিন হলো সিঙ্গাপুরে এয়ার শো হয়েছে। যেখানে Royal Malaysian Air Force (RMAF) এর Lt Col Fairul ও Major Safwan তাদের Su-30 MKM ফ্লাই করছিলেন। ভিডিওটা তখন করা হয়েছিল। দেখুন তো ঐ বিমান দিয়ে এই বিমানটাকে ডগফাইটে পরাস্ত করা সম্ভব বলে মনে হয় কিনা! মালয়েশিয়ায় সুপরিচিত আলোচ্য সুখোই ড্রাইভার Lieutenant Colonel Fairul এর কলসাইন হলো Gillette। তিনি মালয়েশিয়ার নাম্বার_টুয়েলভ স্কোয়াড্রনের কমাণ্ডিং অফিসার। (টেক-অফের দৃশ্যটা লিমা-২০২৫ এর সময় থেকে নেওয়া। আর, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন) ধন্যবাদ। ============================== United Nations Designated Terrorist Organization Turkistan Islamic Party (TIP) এর HQ সিরিয়া হতে আফগানিস্তানের ভূখণ্ডে সরে গিয়েছে। Doctor Liu Zongyi হলেন চায়নিজ সরকারি নীতিনির্ধারণী প্রক্রিয়ার সাথে যুক্ত Shanghai Institutes for Interna...
 ১৯৭১ সালের বিহারী গণহত্যার জন্য বাঙালিদের দায়ী করা হয়। তাঁদের ক্ষমা চাইতে বলা হয়। এখানে আমার মতামত রয়েছে। পূর্ব পাকিস্তানে ১৯৭১ সালে বিহারী ও বাঙালি, উভয় গণহত্যার জন্য Pakistan Army 'কে ক্ষমা চাইতে হবে। প্রথমত, বিহারীদের নিকট ক্ষমাপ্রার্থনা করতে হবে, কারণ, তাঁদেরকে ওরা সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে। আপনি একটু অনুসন্ধান করলে দেখবেন যে, ২৫শে মার্চের পূর্বেকার সময়ে যতগুলো আক্রমণ হয়েছে বিহারীদের ওপর, ওগুলো সাধারণ মানুষ করেনি। ওগুলো করেছিল সংগ্রাম পরিষদ ইত্যাদির সাথে যুক্ত ছাত্রলীগ ও আওয়ামী লীগের সুনির্দিষ্ট কিছু সদস্যরা। বিভিন্ন স্থানে আলোচ্য ব্যক্তিত্বরা আবার লোকসমাগম করে বাঙালি বনাম বিহারী পরিস্থিতি গড়ে তুলছিল। যা অনেক স্থানে তারপর জাতিগত সংঘাতে রূপ নিচ্ছিল। আলোচ্য পরিস্থিতির কিন্তু অতি সহজেই প্রতিকার করা সম্ভব হতো। যদি পাকিস্তানের সশস্ত্র বাহিনী ও রাষ্ট্রক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিত্বরা এটিকে বাঙালির নিমকহারামি হিসাবে না দেখে একটি বৈদেশিক গোয়েন্দা সংস্থার তৎপরতার ফলাফল হিসাবে চিহ্নিত করতো। অতঃপর, সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতো। কারণ, বিহারীদের প্রতি সাধারণ বাঙালির এমন কোনো বিদ্বেষ নাই ...
 A large-scale surge of Joint Special Operations Command (JSOC) is currently underway, alongside their favourite heavyweights, The 75th Ranger Regiment. Unless flights we are seeing are pure logistics aircraft, this is the reality. And, our understanding suggests these are not at all related to logistics. ============================== After Joint Special Operations Command, the "Big Army" has now joined the surge. With the 82nd Airborne Division receiving orders for the deployment of a Brigade Combat Team (BCT) and the Division HQ element. How do we know? Because, logistics flights originating from Army airfields are currently converging on three key hubs in Jordan and Israel to support the ongoing surge. If these were regular logistics flights, they wouldn’t just land in those specific bases.
 ঈদুল ফিতরের দিনে পাকিস্তানের খায়বার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় United Nations Designated Terrorist Organization Tehreek E Taliban Pakistan (TTP) 'কে শক্তিশালী টহল পরিচালনা করতে দেখা যায়। এসময় তারা বিভিন্ন স্থানে তল্লাশি চৌকি বসিয়ে Presence Patrol পরিচালনা করে। এর দ্বারা আমাদের ও বিভিন্ন পর্যায়ের CT Analyst 'দের দীর্ঘদিনের বিশ্লেষণ সঠিক প্রমাণিত হলো আবারো। মূলত, এরা আফগানিস্তানে আশ্রয়ের জন্য পালায় এটা একটা ভুল ধারণা। পাকিস্তান যখন এদের আশ্রয় দেওয়ার অভিযোগে কাবুলে বোমা মারছে, এরা তখন খোদ পাকিস্তানে টহল দিচ্ছে। ধন্যবাদ।
 "ইরাক আর আফগানিস্তানে আমাদের কমব্যাটের অভিজ্ঞতার বিরাট পার্থক্য ছিল। ইরাকে আমরা কম্পাঊণ্ড ব্রিচ করলে ইনসার্জেন্টরা জানালা দিয়ে অস্ত্র ফেলে দিতো, নয়তো ফ্লোরে ছুঁড়ে ফেলতো। তড়িঘড়ি করে হাত তুলে সারেণ্ডার করতো, শুরু হতো কান্না-কাটি। আফগানদের বিষয় ছিল আলাদা৷ আফগানিস্তানে AC-130 থেকে স্ট্রাঈক কল করলেও তোমার লাভ নাই! তাঁরা গানশিপের প্রচণ্ড এয়ার-স্ট্রাঈক চলাকালীনই তোমার ওপর চড়ে বসবে।" - Kawa, 5th Special Forces Group। Instructor, Special Forces Advanced Urban Combat (SFAUC) committee। ============================== আহমাদ শাহ মাসুদ, আফগানিস্তানের পাঞ্জশিরের সিংহ বলে পরিচিত ও তালিবান বিরোধী প্রভাবশালী নেতা। এই লোকটি গুপ্তহত্যার শিকার হয়ে মারাত্মক আহত হলে Indian Air Force এর স্পেশাল ফ্লাইট তাকে সাথে সাথে তাজিকিস্তানের গোপন ইণ্ডিয়ান বিমানঘাঁটিতে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল। আফগানিস্তানে তালিবানের বিরুদ্ধে ১৯৯৬ সাল হতে ২০২১ সাল পর্যন্ত সরাসরি অর্থনৈতিক, সামরিক ও গোয়েন্দা বিষয়ক তৎপরতার সম্মুখ সারিতে ছিল ইণ্ডিয়া। নর্দান অ্যালায়েন্সের প্রশিক্ষণ, অস্ত্রের সরবরাহ ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স পরিচালনা ...
 EBRC 'তে ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে রিক্রুট সৈনিকদের ওপর Pakistan Army এর পরিচালিত গণহত্যা নিয়ে লিখেছিলাম। সেখানে কিছু মানুষ বিতর্ক দাঁড় করাবার চেষ্টা করেন যে, Indian Intelligence Community আওয়ামী লীগের সন্ত্রাসীদের ব্যবহার করে বিহারি জনগোষ্ঠীর ওপর নির্যাতন চালিয়েছিল। সুতরাং, এই কারণে পাকিস্তান আর্মির দ্বারা বাঙালিদের ওপর তখনকার গৃহীত নানান বীভৎস পদক্ষেপে আসলে খুব দোষ নাই! ওসব মানুষদের জন্য নিচের লেখায় আমি প্রশ্ন রাখব মাত্র দু'টি। এই প্রশ্ন তাদের জন্য, যারা একপক্ষের ঘৃণ্য অপরাধকে কারণ হিসাবে দেখিয়ে ঐ ঘৃণ্য গণহত্যাকে বৈধতা প্রদানের চেষ্টা করেছেন। ০১| তৎকালীন পূর্ব পাকিস্তানের Unified Commander, Eastern Military High Command (EMHC) ছিলেন Lieutenant General Sahabzada Yaqub Khan। পদবি অনুযায়ী পাকিস্তান সশস্ত্র বাহিনীর পক্ষ হতে পূর্ব পাকিস্তানে নিয়োজিত সর্বোচ্চ সামরিক অধিনায়ক। যে মানুষটা পূর্ব পাকিস্তান সম্পর্কে সমগ্র পাকিস্তান সরকারের মাঝে সবচেয়ে বেশি ধারণা রাখতেন। আমাদের এই ইতিহাস সুদীর্ঘ। তবে, আমি সংক্ষেপে তুলে ধরছি। Lt Gen Yaqub 'কে আদেশ করা হয়েছিল যে, পূর্ব পাকিস্তানে সামর...
 বায়তুল মুকাদ্দাস ক্রুসেড থেকে ৮৩৯ বছর পর এই প্রথমবারের মতো এভাবে বন্ধ রয়ে গেলো। ঈদের নামাজ হলো না। রমজানের শেষ ১০ দিনের নামাজ হলো না। তালাবদ্ধ অবস্থায় পড়ে রইলো মসজিদুল আক্বসা। মুসলমানদের প্রথম কিবলা। আমাদের রাসুলের (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মিরাজে গমনের স্থান। গতকাল ঈদুল ফিতরের সময়ে নামাজের জন্য আল-কুদসের বা'ব আল-সাহিরা (এখান থেকে আল-আক্বসার দিকে যেতে হয়) গেটে সমবেত মুসলিমদের ওপর হামলা চালায় Israel Defense Forces। ওদিকে আমাদের বলা হয় যে, যেসব মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রের শাসকদের জন্য আজ এটি সম্ভব হয়েছে, ওদের সমর্থন করতে। যেসব সামরিক বাহিনীর হাত ধরে এই পরিস্থিতি চলমান থাকার সুযোগ হচ্ছে, ওদের পক্ষ নিতে। Board of Peace এর অন্তর্ভুক্ত রক্তখেকো, নরখাদকদের ভালো মনে করতে! না!
 কুদস ফোর্সের কমাণ্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইসমাঈল ক্বানি আজ একটি লিখিত বার্তায় জানিয়েছে যে, বহির্বিশ্বে অবস্থানরত ইরানের মিত্র গোষ্ঠীর পক্ষ হতে শত্রুপক্ষের জন্য আরো চমক আসতে চলেছে। ওদিকে U.S. Department of War এর পক্ষ হতে বক্সার অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপ, U.S. Marine Corps কে মার্কিন যুক্তরাষ্ট্র হতে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার আদেশ দেওয়া হয়েছে। এটি ত্রিপোলি অ্যাম্ফিবিয়াস রেডি গ্রূপের অনুরূপ সমতূল্য শক্তি ধারণ করে। "পাকিস্তানের কাবুল হামলায় ১৬ই মার্চ তারিখে ব্যাপক বেসামরিক মানুষ হতাহত হয়েছেন। যার সংখ্যা কমপক্ষে শতাধিক। যেখানে সুনির্দিষ্ট সংখ্যাটি এখন পর্যন্ত স্বাধীনভাবে নিরূপণ করা সম্ভব হয়নি। এটা সকলের জানা যে, বিগত ২০১৬ সাল হতে Camp Phoenix একটি মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র হিসাবে পরিচালিত হয়ে আসছে।" - Agnes Callamard, Secretary General, Amnesty International। ধন্যবাদ। ============================== আমার কাছে জানতে চাওয়া হয়েছে যে, তালিবানের পূর্বের Jamiat E Islami পরিচালিত মুজাহিদীন সরকার ব্যর্থ হলো কেন। সুতরাং, তাঁর উত্তর দিচ্ছি। সোভিয়েত ইঊনিয়নের পতনের পর আ...
 গতকাল বলেছিলাম যে, IRGC এখন কঠোর ও বেপরোয়া মানসিকতার কমাণ্ডারদের দ্বারা পরিচালিত হচ্ছে। তার একটি নমুনা আজ পাওয়া গেলো। Israel Defense Forces এর হামলায় আলি লারিজানি প্রাণ হারানোর পর ওনার অবস্থানে জায়গা নিয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হুসেঈন দেহঘান, নিশান-ঈ-শুজা'আত, ক্লাস ওয়ান। নবাগত Secretary, Supreme National Security Council (SNSC) কতখানি বিপদজনক হতে পারে তার একটি নমুনা হলো, আলোচ্য সামরিক কর্মকর্তা ১৯৭৯ সালের Iran Hostage Crisis এর সময়ে মার্কিন দূতাবাস দখলকারীদের একজন ছিলেন। তারপর ১৯৮৩ সালে বৈরূতের মার্কিনী ও ফ্রেঞ্চ শান্তিরক্ষী বাহিনীর ঘাঁটির ওপরে ঘটা ভয়ঙ্কর আত্মঘাতী হামলার পেছনেও তার বিরাট ভূমিকা ছিল। ঐ হামলায় ২৪১ জন মার্কিনী ও ৫৮ জন ফ্রেঞ্চ সেনা নিহত হয়। দু'জন আত্মঘাতী হামলাকারী ট্রাক বোঝাই বিস্ফোরক নিয়ে সমগ্র ঘাঁটি উড়িয়ে দেওয়ার ফলে যে ঘটনা ঘটে। এখন আলোচ্য ব্যক্তি যুদ্ধকালীন ইরানের দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কোথায় যায় তা দেখার পালা। ইতিমধ্যে আজ ইসরায়েলের হাইফা আক্রান্ত হয়েছে। ধন্যবাদ। ============================== IRGC Aerospace Force ইসরায়েলের হাইফা অয়েল রিফাইনারিতে আগুন লাগ...
 একটা বাহিনী হিসাবে Pakistan Army এর প্রতি আমার সকল সহানুভূতির সক্ষমতা সেদিনই চলে গিয়েছে, যেদিন আমি ওদের ২৫শে মার্চ, ১৯৭১ সালের গভীর রাতে চিটাগংয়ের East Bengal Regimental Center (EBRC) 'তে পরিচালিত গণহত্যার ইতিহাস পড়েছিলাম। সেদিন থেকে আমার বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে যে, যে বাহিনী নিজের সন্তানতূল্য রিক্রুটদের এভাবে গভীর রাতে ভারী মেশিনগান, ট্যাংক, গ্রেনেড ও বেয়োনেট চালিয়ে হত্যা করতে পারে, ওরা কখনো কোনো ভালো কাজ করতে পারার কথা না। একটা সামরিক বাহিনীর রিক্রুটদের মাঝের সরলতা ও দেশপ্রেম সাধারণত আর কোথাও পাওয়া যায় না। পাকিস্তান আর্মি স্রেফ বাঙালি হওয়ার অপরাধে তাঁদের কিভাবে হত্যা করেছিল তার বিবরণ কিছুটা এখানে গেলে মিলবে। ০১| https://www.facebook.com/share/p/189DBhVUAE/ সেবার আমার যতদূর স্মরণ হয়, পাকিস্তান আর্মি চিটাগংয়ের সামরিক হাসপাতালে ঢুকে ডাক্তার ও স্টাফদের পর্যন্ত হত্যা করে। ============================== ঈদুল ফিতর উপলক্ষে গতকাল সাময়িক যুদ্ধবিরতি ঘোষণার পর আজ কিছুক্ষণ হলো Pakistan Army আফগানিস্তানের ওপর ব্যাপক মর্টার / আর্টিলারি শেলিং আরম্ভ করেছে। ধন্যবাদ।
 ইরানের সাঊথ পার্স গ্যাস ফিল্ডে হামলার জন্য Donald J. Trump ইরানের কাছে ক্ষমা প্রার্থনা করেছে। এবং পুনরায় আর কোনো হামলা করা হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছে। IRGC চরম শিক্ষা দিয়েছে ওদের আজ রাতে। Gulf co-operation council (GCC) কে এরকম আরো শিক্ষা দেওয়ার দরকার আছে। এরা মানবজাতির শত্রু।  ধন্যবাদ। ==============================
 ২০১৪ সালের APS School এ হওয়া শিশুদের কুখ্যাত গণহত্যা দিয়ে আজ আফগানিস্তানে হাসপাতালের ওপর পাকিস্তানি বিমান হামলা ও চার শতাধিক মানুষের হত্যাকে বৈধতা দেওয়া হচ্ছে। আমাদের কি জানা আছে যে, APS School এর হামলার পর তৎকালীন আফগান তালিবান এই হামলাকে অনৈসলামিক বলে আখ্যা দিয়ে কঠোর নিন্দা জানিয়েছিল! আজকের আফগান সরকারের মুখপাত্র ও ডেপুটি মিনিস্টার অব ইনফরমেশন জাবিহুল্লাহ মুজাহিদ তখন বলেন, "ইচ্ছাকৃতভাবে নিরপরাধ মানুষ, শিশু ও নারীদের হত্যা করা ইসলামের মূলনীতির বিরোধী।" একইসময়ে এমনকি Al-Qaeda in the Indian Subcontinent (AQIS), United Nations Designated Terrorist Organization এই হামলার বিপক্ষে প্রচণ্ড কঠোর ভাষায় বার্তা জারি করে। বিবৃতিটি ছিল ০৪ পৃষ্ঠাব্যপী অস্বাভাবিক রকমের দীর্ঘাকার। যেখানে লেখা হয় যে, "Massacre of innocent children makes our hearts burst!" সবচেয়ে রহস্যজনক বিষয় হলো, AQIS এর বিবৃতি থেকে জানা যায় যে, মিডিয়াতে নিঊজ আসবার পূর্বে এই হামলার বিষয়ে তাঁদের হামলার বিষয়ে সামান্যতম ধারণাও ছিল না! এবং, তাঁদের বিবৃতিতেও হামলাকে "অনৈসলামিক" বলে আখ্যা দেওয়া হয়। সুতরাং, ঐ ...
 Morgue Collection Point (MCP) / Mass Fatality Center থেকে আফগানিস্তানের প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারানো মানুষদের লাশ। সারি সারি অ্যাম্বুলেন্স আফগানিস্তানের সকল প্রান্তে নিয়ে যেতে আরম্ভ করেছে শোকের বার্তা। New York Times এর আফগানিস্তান-পাকিস্তান ব্যূরো চিফ গতকাল জানিয়েছেন যে,  "আমরা নিজেদের চোখে কয়েক ঘন্টার ভেতরে অন্তত ৭৫ জন মানুষের লাশ দেখেছি। জাতিসংঘ থেকে আমাদের কমপক্ষে ১৮০ জন নিহত হওয়ার বিষয়ে বলা হয়েছে।" আর, এটি ছিল গতকালের হিসাব। গতকাল গভীর রাতেও আন্তর্জাতিক গণমাধ্যম AP রিপোর্ট করছিল যে, মানুষের লাশ এখনো ধ্বংসস্তুপ হতে উদ্ধার করা হচ্ছে। এর বাহিরে বহু লাশ বিস্ফোরণ ও পরবর্তী আগুনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলেও অনুমান করা যায়। প্রাণহানির সংখ্যা ৪০০ জনের অনেক বেশি বলে মানুষ ধারণা করছেন। ধন্যবাদ। ============================== Veronika Boskovic Pohar, Chargé d’Affaires of the European Union Delegation to Afghanistan কাবুলে Pakistan Air Force এর বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতাল ভিজিট করেছেন। এসময় তিনি বলেন যে, সিভিলিয়ান মানুষ, স্থাপনা ও হাসপাতাল কখন...
 ইন্টারনেটে ইণ্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar এর পার্লামেন্টে বক্তব্য দেওয়ার একটা ভিডিও বেশ ছড়িয়েছে। যেখানে সে দাবি করে যে, ইণ্ডিয়া ইসরায়েলকে বলে আফগান সরকারকে ০৩ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে। বাস্তবতা হলো, ভিডিওটি Artificial Intelligence দ্বারা তৈরি। এবং ইসরায়েল নিজের পুরো ইতিহাসে কাউকে ০৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়নি! এটা তো স্বাভাবিক চিন্তার বিষয় যে, ইসরায়েলের স্বভাব হলো নেওয়া৷ সে আমেরিকার থেকে সাহায্য নেয়! সে আবার ০৩ বিলিয়ন ডলার কাকে দিবে! ০৩ বিলিয়ন ডলার সহায়তা অবশ্য ইণ্ডিয়া নিজে আফগানিস্তানকে দিয়েছিল। তবে, সেটা কাদের জানা আছে কি? সেটা দিয়েছিল তালিবানের ২০০১ সালে পতনের পর কাবুলের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়া NATO সমর্থিত হামিদ কারজাই ও পরবর্তীতে আশরাফ ঘানি সরকারকে। মূলত, তালিবানকে পরাজিত করার লক্ষ্যে ও আফগানিস্তানে নিজেদের জাল বিস্তার করার উদ্দেশ্যে বিভিন্ন সময়ে ২০০১ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত এই সহায়তা দেওয়া হয়েছে। ০২| দ্বিতীয়টি হলো ইসরায়েলের Benjamin Netanyahu এর বক্তব্য। যেখানে সে আফগান সরকারকে নিজেদের কৌশলগত মিত্র ঘোষণা করে, কারণ ওরা নরেন্দ্র মোদির কৌশলগত মিত্র। এটাও Arti...
 এখন পর্যন্ত কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলার নিন্দা জানিয়েছে নিম্নোক্ত আন্তর্জাতিক সংস্থাগুলি। ০১| European Commission। High Representative of the European Union for Foreign Affairs and Security Policy ও Vice-President of the European Commission Kaja Kallas ও European Commissioner for Preparedness and Crisis Management Hadja Lahbib সম্মিলিতভাবে নিন্দাসূচক বার্তাটি জারি করেন। ০২| World Health Organization (WHO)।  Director General Tedros Adhanom Ghebreyesus ও Regional Director, World Health Organization (WHO), Eastern Mediterranean Region (EMRO) Dr. Hanan Balkhy আলাদা বিবৃতিতে হামলার নিন্দা জ্ঞাপন করেছেন। WHO এর ডিরেক্টর জেনারেলের বিবৃতিতে পাকিস্তান ফেব্রুয়ারি থেকে আজ নাগাদ আফগানিস্তানের ০৫টি হাসপাতালে বোমাবর্ষণ ও হামলা করেছে মর্মে জানানো হয়েছে। ০৩| UN Assistance Mission in Afghanistan। হামলাটি হাসপাতালের ওপরেই হয়েছে বলে নিশ্চিত করেছে। ০৪| United Nations Human Rights, Office of The High Commissioner। Spokesperson for the UN High Commissioner for Human Rights Thameen A...
 ডিরেক্টর জেনারেল, World Health Organization (WHO) এর পক্ষ হতে জারি করা বিবৃতিতে বলা হয়েছে যে, Pakistan Army ও Pakistan Air Force গেলো ফেব্রুয়ারি হতে আজ নাগাদ সমগ্র আফগানিস্তানে ০৬টি হাসপাতাল বা Health Facility 'তে হামলা পরিচালনা করেছে! ============================== There is this dumb accusation floating around that the Militant & United Nations designated terror organization Tehreek-E-Taliban Pakistan (TTP) bombed an Islamabad Mosque prior to all of this. Which is a complete and total lie. The mosque in question, which was bombed February 06, 2026, was bombed by Islamic State Pakistan Province (ISPP). Which is an extension of the notorious ISKP.  These guys regularly kills, assassinates Taliban Government officials and affiliates inside Afghanistan. Taliban hunts these guys down whenever they can identify them. Many prominent afghan govt officials in these past few years were killed in the hand of this group. Taliban accuses Pakistani Intelligence Community, the ISI of ...
 পাকিস্তান বিমান বাহিনীর হামলার স্থলে উদ্ধারকার্যে অংশ নেওয়া আফগান নাগরিকরা ছিন্ন-বিচ্ছিন্ন মানুষের দেহ উদ্ধার করছেন। শরীর থেকে আলাদা হয়ে যাওয়া মাথা, পা, শরীরের নানান অঙ্গ ছড়িয়ে-ছিটিয়ে থাকা অবস্থায় পাওয়া যাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে যেসমস্ত ছবি অনলাইনে আসতে দেখছি, তা ইতিপূর্বে ফিলিস্তিনের গাজা ঊপত্যকা ছাড়া কোথাও দেখি নাই। আর, পক্ষে আর বিপক্ষেও কত ভয়াবহ পার্থক্য! ফিলিস্তিনিরা পাকিস্তানি হামলার পর পাকিস্তানে হামলার পক্ষপাতীদের জালিম হিসাবে চিহ্নিত করে বদদু'আ করছেন! ওদিকে ইসরায়েলিরা পাকিস্তানের পক্ষে হামলার বৈধতা তৈরি করছে! এর রহস্য অনেকের বুঝে আসছে না। এ র রহস্য হলো, পাকিস্তান Donald J. Trump এর Board of Peace এর সদস্য হয়েছে সম্প্রতি। যার প্রকল্পের মাঝে অন্যতম হলো ফিলিস্তিনের গাজায় ফিলিস্তিনিদের সরিয়ে বিলাসবহুল আবাসন তৈরি করা। ফলে, ইসরায়েলি ইন্টেলিজেন্সের পরোক্ষ মুখপাত্ররা সকলে পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। সবমিলিয়ে, ফিলিস্তিনি ও আফগানরা একদিকে চলে গিয়েছেন। আর পাকিস্তানি ও ইসরায়েলিরা আরেকদিকে। Take your pick. There is no in-between. It's either One or the other. =======================...