Skip to main content

Posts

Showing posts from February 6, 2026
 (সুদীর্ঘ লেখা। অতএব, হাতে সময় নিয়ে পড়ার অনুরোধ রাখা হলো) বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট হলো, আমরা চতুর্দিক হতে একটি প্রত্যক্ষ শত্রুর অদৃশ্য ঘেরাওয়ের মাঝে রয়েছি। চতুর্দিক, কারণ বঙ্গোপসাগরকে আমরা অনেকে ঝাপ দেওয়ার স্থান মনে করি, আসলে ওটাও শত্রু নৌ-বাহিনীর সাগর। সংঘাত বা সামরিক চাপ (অবরোধ) আরম্ভ হলে ওখানে আমাদের চলাচলের স্বাধীনতা অর্থাৎ Freedom of Navigation বজায় রাখা আমাদের শত্রুর সামর্থ্য অনুসারে বাংলাদেশের বর্তমান নৌ ও বিমান শক্তির নাই। যেখানে গাজার সৌভাগ্যবান অধিবাসীদের মাধ্যমে আমরা জানি যে, সাগরে শত্রু নৌ-সেনার আধিপত্য থাকলে সাগর হয় মৃত্যুফাঁদ। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইণ্ডিয়া বাংলাদেশে আগ্রাসন পরিচালনা করবে কিনা, এটা বর্তমানে অভিজ্ঞ বিশ্লেষকদের দৃষ্টিকোণ হতে বাতিল হয়ে যাওয়া একটি প্রশ্ন। তাদের দৃষ্টিকোণ থেকে আমাদের নতুন এবং বাস্তবমুখী যে প্রশ্নটি হওয়া উচিত, সেটি হলো, ইণ্ডিয়া আমাদের দেশে কবে আগ্রাসন চালাবে, কিভাবে চালাবে এবং তার বিপরীতে আমাদের পদক্ষেপ কি হতে পারে! আর ঠিক এখানে এসে বাংলাদেশিরা অনেক বেশি পরিমাণে ইণ্ডিয়াকে ছাড় দিয়ে থাকেন। "ইণ্ডিয়া আগ্রাসন চালাতে পারে না, ইণ্ডিয়...