· ইণ্ডিয়া আজ উজানে তাদের নিয়মিত দুষ্কর্মের আরম্ভ করে দিয়েছে। গোমতি নদীর ওপর ওদের তৈরি Dumboor Reservoir এর গেট খুলে দিয়েছে ওরা। এটা ইতিমধ্যে সকলের জানা রয়েছে আমাদের। ভারতের ত্রিপুরায় অবস্থিত এই রিজারভয়েরে তিনটি Flap Gate আছে। তন্মধ্যে গতকাল একটির এমন খুলে দেওয়াকে সাংবাদিকেরা রাজ্যটির বিগত ০৩ দশকের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় বলে বিবেচনা করছেন। বলা হচ্ছে যে, অতিরিক্ত বৃষ্টির ফলে ভারতের প্রদেশটিতে সকল নদ-নদী ইতিমধ্যে ফুলে-ফেঁপে উঠেছে। এর মাঝে আবার Dumboor Gate খুলে দেওয়ার কারণে ভয়াবহ রূপ নিতে আরম্ভ করেছে বন্যা। ০৩ দশক পূর্বে যে পরিস্থিতিতে এই Gate খুলে দেওয়া হয়েছিল, আজকের পরিস্থিতিকে বিশ্লেষকরা এখন বিবেচনা করছেন তার থেকেও মারাত্মক হিসাবে। বর্তমান এই গুরুতর পরিস্থিতিতে বাংলাদেশে আমাদের সর্বপ্রথম করণীয় হলো - ০১| বন্যায় আক্রান্ত অঞ্চল সমূহে নিজেদের সাধ্য অনুযায়ী সাহায্য পৌঁছাবার চেষ্টা শুরু করা। আশপাশের অভিজ্ঞ মানুষদের এই উদ্দেশ্যে সংগঠিত করতে আরম্ভ করা। ভারতের ত্রিপুরাতে ইতিমধ্যে বন্যা-পীড়িত মানুষের সাহায্যের জন্য National Disaster Response Force (NDRF) কে মোতায়েন করেছে ভারত সর...
Self-proclaimed defense analyst. Tracking conflict in SA, MENA & Eastern Europe. Muslim.