Skip to main content

 Pakistan Air Force এর আজকে কাবুলের হাসপাতালে পরিচালিত বিমান হামলা কতখানি নৃশংস ও বীভৎস ছিল যে, এর তুলনা একমাত্র গাজায় Israel Defense Forces এর হাতেগোনা কয়েকটি হামলার সাথে করা চলে।


গাজা ঊপত্যকায় ২৪ ঘন্টা সময়সীমার মাঝে প্রচণ্ড ও টানা বিমান হামলায় সর্বোচ্চ শাহাদাতের সংখ্যা ৭০০ জন। আর, এক রাতের মাঝে সংখ্যাটি ৪৩৬ জন। এক রাতে এভাবে গাজায় ৪০০ জনের বেশি প্রাণ হারানোর ঘটনা সেখানে দীর্ঘসময় ধরে চলমান এই সমগ্র বীভৎস যুদ্ধে মাত্র ০৩ বার ঘটেছে।


যেখানে একটি একক হামলায় ৪৭১ জনের শহীদ হওয়ার ঘটনা ঘটেছিল আমাদের সকলের পরিচিত আল-আহলি হাসপাতালের বম্বিংয়ে। তারপর, আজ কাবুলের মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রে ৪০০ জনের বেশি মানুষকে তারাবিহর কাছাকাছি সময়ে বিমান হামলা করে পাকিস্তান বিমান বাহিনী হত্যা করেছে। যা এমনকি ইসরায়েলিদের জন্যও একটি পূর্ণমাত্রার সংঘাতের সময়ে অস্বাভাবিক বলেই বিবেচিত হয়।


হাসপাতালটি ২,০০০ শয্যার ছিল। এটি পুড়ে ছাই হয়ে যাচ্ছে। প্রাণহানি ইসরায়েলিদের ছাড়িয়ে যাওয়ার শক্তিশালী সম্ভাবনা রয়েছে।


ধন্যবাদ।


==============================

Al Jazeera Channel - قناة الجزيرة থেকে পাওয়া রিপোর্ট অনুসারে কাবুলের হাসপাতালে Pakistan Air Force এর বিমান হামলায় নিহত রোগীর সংখ্যা ৪০০ জন অতিক্রম করেছে।


এটি একটি ২,০০০ শয্যা বিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ছিল। ফলে, প্রাণহানির সংখ্যা শেষপর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে বলা মুশকিল। এটি যে হাসপাতাল ছিল তা কট্টর তালিবান বিরোধী সূত্র হতেও নিশ্চিত করা হচ্ছে। 

কাবুল সরকারের ওপর আফগান সামাজিক যোগাযোগমাধ্যম থেকে পাকিস্তানে হামলার জন্য প্রচণ্ড চাপ তৈরি হতে দেখা যাচ্ছে।


ধন্যবাদ।


==============================

অনলাইনে Israel Defense Forces এর প্রোপাগাণ্ডা পরিচালনার ক্ষেত্রে পরিচিত মুখ ও ইসরায়েলি ইন্টেলিজেন্স কমিঊনিটির সাথে পরোক্ষে সম্পৃক্ত অ্যাকাঊন্ট থেকে আফগানিস্তানের কাবুলে Pakistan Air Force এর বিমান হামলার পক্ষে বিস্তৃত সাফাই দেওয়া হচ্ছে।


পাকিস্তানি সামরিক বাহিনীর সাথে সম্পৃক্তরা যেমনটি বলছে যে, হামলার স্থানটি হাসপাতাল নয়, বরঞ্চ সন্ত্রাসীদের প্রশিক্ষণ কেন্দ্র ছিল। ঠিক এই কথাটি Mossad এর পরোক্ষ টুইটার অ্যাকাঊন্ট হতেও ছড়ানো হচ্ছে। আপনারা অধিকাংশ এটিকে চিনে থাকার কথা।


বাস্তবতা হলো, কট্টর তালিবান বিরোধীরাও স্থানটি হাসপাতাল ছিল মর্মে জানিয়েছেন।


ধন্যবাদ।





Comments

Popular posts from this blog

 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু Kaler Kantho এর কাছে গেলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনার বঙ্গভবনে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। উনি বলেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনাকে তখন সর্বোচ্চ সহযোগিতা করেন। "সশস্ত্র বাহিনী আমাকে স্রেফ একটি কথা বলেছিল। তা হলো, মহামান্য! আপনি সামরিক বাহিনীর সর্বাধিকনায়ক! আপনার পরাজয়ের অর্থ সমগ্র সামরিক বাহিনীর পরাজয়। আর আমরা যেকোনো মূল্যে সেটি রুখে দেওয়ার চেষ্টা করব! শেষে ওনারা তাই করেছেন। ওনারা বিভিন্ন সময়ে এসেছেন, আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।" অন্তর্বর্তীকালীন সরকার একবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওনার পদ হতে সরাতে চেয়েছিল। তখন Chief of Army Staff, Chief of Naval Staff ও Chief of Air Staff তথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান রুখে দাঁড়ান ও Muhammad Yunus কে বলেন যে, "আমরা সংবিধানের বিপরীত কোনো কার্যকলাপ সংঘটিত হতে দিব না!" যখন বঙ্গভবনের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের মানুষ রাষ্ট্রপতির পতনের দাবি নিয়ে জড়ো হয়েছিল, তখনো সামরিক বাহিনী উপরোক্ত অবস্থান ধরে রাখে। Party-BNP এর শীর্ষ নেতৃবৃন্দ উক্ত সময়টিতে বিনা দ্বিধায় রাষ্ট্রপতির পাশে ছিলেন মর্মেও জা...
 [সতর্ক অবস্থানে ও সম্মানজনক পরিবেশে অডিও চালুর অনুরোধ রাখা হলো] "Will you invoke ba'al and forsake The Best of Artisans!" দুনিয়ার বুকে Jeffrey Epstein ও ওর বন্ধুদের শত্রুতা কেন ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মির, আরাকান, বাংলাদেশ, ফিলিপাইন, উইঘুরে স্রেফ মুসলমানদের সাথে তাঁর জবাব এখানেই আছে। For context, Epstein ছিল বা'আলের পূজারি। অন্তত তেমনটিই বর্তমানে বিশ্লেষকদের ধারণা। আর, নিচে কুরআনুল কারিমের আয়াত।  "তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে!" মেক্সিকোয় একজন বিচারক এক নারী, শিশু, মানব পাচারকারীর বিচার করছিলেন। একজন গুপ্তঘাতক তাকে গুলি করে। জানা যায় যে, শুটার আমেরিকান। এর আগে কেসের দায়িত্বে থাকা Mexican Intelligence Community এর অফিসার ও তার পার্টনারকে ০৪ বার গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়। তার পার্টনার সেসময় ভিন্ন ভিন্ন সময়ে ০২ জন মার্কিন ইন্টেলিজেন্স অপারেটিভকে হত্যা এবং ০৫ জনকে আহত করেন। এই দু'জন মেক্সিকান ইন্টেলিজেন্স অফিসারকে তখন মেক্সিকোর ইঊ.এস দূতাবাসের ডিপ্লোম্যাটিক প্লেট ...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...