Skip to main content

Posts

Showing posts from August 28, 2024
 · মাঝেমধ্যে আমি বুদ্ধিমান কিছু মানুষকে দেখে অবাক হয়ে যাই যে, তারা কিভাবে এখনও ISI বনাম RAW, MOSSAD বনাম Quds Force ইত্যাদির কথিত প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন! বেশিরভাগ মানুষের এমন মনে করার কারণ সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে প্রতীক, পতাকার আড়াল থেকে দেখা। আর এটা শুধুমাত্র ইন্টেলিজেন্স অর্গানাইজেশন নয়, বরং পলিটিক্যাল পার্টি, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য। দেখুন, ISI, Quds Force ইত্যাদি অর্গানাইজেশনকে কিন্তু এদের পতাকা বা প্রতীক চালায় না। এদের অ্যাসাইনমেন্টও পতাকা গিয়ে সম্পাদন করে না। অর্গানাইজেশনগুলোকে আমার-আপনার ন্যায় মানুষেরাই পরিচালনা করে থাকে। আর, এখানেই চলে আসে মানবিক দৃষ্টির বিষয়। প্রত্যেক মানুষ মাত্রই দু'টি ভূমিকার যেকোনো একটিতে থাকবে। নির্দেশদাতা এবং অনুগত। মানুষ এই দুইয়ের গণ্ডির বাইরে যেতে সক্ষম নয়। এবং এই দুই নীতি প্রযোজ্য মানুষের হাতে থাকা সকল বস্তু, সংস্থা, রাষ্ট্রের ক্ষেত্রেও। একারণেই আমরা পৃথিবীতে সাম্রাজ্য দেখি, আর দেখি সাম্রাজ্যের অনুগত ছোট ছোট রাজ্যকে। মনে করবেন না যে, সেই দিন শেষ হয়ে গিয়েছে। সাম্রাজ্য আজও আছে, করদ রাজ্যগুলোও আজও আছে।...
   · তেল আবিব ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন আক্রমণ শুরু করে, তখন আমি আমার একাধিক বন্ধুকে (এবং আরও কাছের মানুষদের) বলেছিলাম যে, ভারত কিন্তু এই পরিস্থিতি খুব কাছ থেকে দেখছে। র এবং মোসাদ খুব ঘনিষ্ঠ দু'টি অর্গানাইজেশন। এমনকি র এর শীর্ষ পর্যায়ের হিটম্যানদের প্রশিক্ষণ নেগেভের গোপন ফ্যাসিলিটিতে ইসরায়েলি স্পেশাল অপারেশন্স ইউনিটের হাতে হয়ে থাকে। আমার মতামত ছিল, তেল আবিব সবকিছু ঘটিয়েও যদি ফিলিস্তিনে সফলভাবে উতরে যায়, নয়াদিল্লি জিনিসটাকে নিজেদের পরবর্তী পদক্ষেপের জন্য ইতিবাচক হিসাবে নিবে। এবং তেল আবিব কিন্তু সফলতার সাথে সেখানে নিজেদের নিয়মিত রক্ত প্রবাহিতকরণ কর্মসূচি চালু রাখতে এখন পর্যন্ত সক্ষম। ভারতের ফরেন পলিসি কিন্তু নরেন্দ্র মোদি, BJP কিংবা রাজিব গান্ধি ঠিক করে না। ওদের দীর্ঘমেয়াদি পলিসি ঠিক করা 'র' এর দায়িত্ব। 'র' হলো Strategic Level এর গোয়েন্দা সংস্থা। যারা কয়েক দশকের লক্ষ্যবস্তুকে সামনে রেখে কাজ করে। এবং ওদের সমস্ত পরিকল্পনার একটা End Game থাকে। যেহেতু বাংলাদেশকে নিয়ে 'র' এতো খেটেছে। বিগত তিন দশক তারা বাংলাদেশে খেটেই চলেছে। '৯০ এর দশকে পূর্ণ উদ্যমে শুরু করে...