কিছুদিন পূর্বে আফগান সরকার থেকে যখন বলা হয়েছিল যে, মার্কিন ও ইসরায়েলি আক্রমণ হলে আফগানিস্তান ইরানকে সহায়তা করবে, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন যে, এটা কিভাবে সম্ভব! এটা নিশ্চয়ই কথার কথা!
কিভাবে সম্ভব তা অবশ্য আজ অনুভব করা গিয়েছে। জানা গিয়েছে যে, United States Air Force ও Israel Defense Forces এর আক্রমণ হতে সুরক্ষা পেতে ইরান সরকারের ন্যাশনাল কমাণ্ড অথরিটি (আলি লারিজানি ও অন্যান্য) আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে অবস্থান নিয়েছেন। আরো সুনির্দিষ্ট করে বললে, তুর্কমেনিস্তান ও আফগানিস্তানের হেরাতের পার্শ্ববর্তী মাশহাদে।
আমি গতদিন বলেছিলাম যে, মার্কিনী ও ইসরায়েলি সামরিক বাহিনী আসলে ইরানের ওপর Air Superiority অর্জন করতে পারেনি। বিশেষ করে নর্থ-ইস্টার্ন ইরানের দিকে। তার বাস্তবতা আজ আমরা দেখছি। যার মূল কারণ ছিল আফগানিস্তানের দিক হতে কোনো হামলা এদিকে হতে না পারা। যদি এদিকে কোনো হামলা হতে হয়, সেক্ষেত্রে পাকিস্তান ছাড়া ওদের কোনো উপায় নাই। সেক্ষেত্রে পাকিস্তান আসলে কতখানি ওদের প্রকাশ্যে সহায়তা করতে প্রস্তুত আমি এখনো সন্দিহান। ইতিপূর্বে পাকিস্তান সাধারণত প্রকাশ্যে সহায়তা হতে বিরত থেকে গোপনে সহায়তা করেছে।
বর্তমানে ওদের তেহরানের ওপরের আকাশে খানিকটা প্রভাব রয়েছে। তবে, সেটিও আংশিক। সেখানে মাশহাদ তেহরান হতে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে অবস্থিত। ফলে, এর মধ্যবর্তী অঞ্চলের Air Defence Network পাড়ি দিয়ে আসলে আমেরিকার জন্য আসলে সরাসরি ইরানের মধ্য দিয়ে মাশহাদে হামলা চালানোটা চরম দূঃসাহসী ও অত্যধিক বিপদজনক বলে পরিগনিত হবে। যদি না Pakistan Air Force ওদেরকে পাকিস্তানের ওপর দিয়ে আফগানিস্তানের আকাশসীমা ব্যবহার করে হামলার সুযোগ না করে দেয়। সেক্ষেত্রে এটি একেবারেই সহজ একটা অপারেশন।
ধন্যবাদ।
==============================
Comments
Post a Comment