Morgue Collection Point (MCP) / Mass Fatality Center থেকে আফগানিস্তানের প্রান্তে প্রান্তে চলে যাচ্ছে পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারানো মানুষদের লাশ।
সারি সারি অ্যাম্বুলেন্স আফগানিস্তানের সকল প্রান্তে নিয়ে যেতে আরম্ভ করেছে শোকের বার্তা। New York Times এর আফগানিস্তান-পাকিস্তান ব্যূরো চিফ গতকাল জানিয়েছেন যে,
"আমরা নিজেদের চোখে কয়েক ঘন্টার ভেতরে অন্তত ৭৫ জন মানুষের লাশ দেখেছি। জাতিসংঘ থেকে আমাদের কমপক্ষে ১৮০ জন নিহত হওয়ার বিষয়ে বলা হয়েছে।"
আর, এটি ছিল গতকালের হিসাব। গতকাল গভীর রাতেও আন্তর্জাতিক গণমাধ্যম AP রিপোর্ট করছিল যে, মানুষের লাশ এখনো ধ্বংসস্তুপ হতে উদ্ধার করা হচ্ছে।
এর বাহিরে বহু লাশ বিস্ফোরণ ও পরবর্তী আগুনে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে বলেও অনুমান করা যায়। প্রাণহানির সংখ্যা ৪০০ জনের অনেক বেশি বলে মানুষ ধারণা করছেন।
ধন্যবাদ।
==============================
Veronika Boskovic Pohar, Chargé d’Affaires of the European Union Delegation to Afghanistan কাবুলে Pakistan Air Force এর বিমান হামলায় বিধ্বস্ত হাসপাতাল ভিজিট করেছেন। এসময় তিনি বলেন যে, সিভিলিয়ান মানুষ, স্থাপনা ও হাসপাতাল কখনো হামলার লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়।
গতকাল থেকে অগণিত আন্তর্জাতিক সংস্থা, গণমাধ্যম ও ব্যক্তিত্ব হামলা কোথায় হয়েছে, কাদের ওপর হয়েছে, কতজন প্রাণহানির শিকার হতে পারেন মর্মে তথ্য সহ নিন্দামূলক বিবৃতি জারি করেছেন। প্রাণহানির শিকার লাশবাহী গাড়ির দীর্ঘ সারির ফুটেজ মিডিয়াতে আসছে। আজ কাবুলে প্রাণহানির মাঝে যাদের কোনো পরিবার ছিল না, তাঁদের একাংশের জানাজা ও গণকবরে দাফন হওয়ার কথা রয়েছে।
এরপরেও বাংলাদেশে ও পাকিস্তানে আমি বিশেষ একটি শ্রেণীকে অমানুষের ন্যায় আচরণ করতে দেখছি। আমি ইসরায়েলিদের ব্যবহারের সাথে যার কোনো অমিল খুঁজে পাই নাই। এরপর থেকে এরা আমার চোখে ইসরায়েলি হিসাবে চিহ্নিত হবে।
ধন্যবাদ।
Comments
Post a Comment