বেঞ্জামিন রবার্টস স্মিথ, ভিক্টোরিয়া ক্রস, মেডাল ফর গ্যালান্ট্রি, স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট, কর্পোরাল, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সেসকে ০৫টি পৃথক যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার Special Air Service Regiment (SASR) এর অপারেটর ও New York Post এর মতে অস্ট্রেলিয়ার "Most decorated living veteran"। যার ভিক্টোরিয়া ক্রস আমাদের বীরশ্রেষ্ঠর সমতূল্য। এই অপারেটরের বিরুদ্ধে আনীত অভিযোগের মাঝে একটি হলো, সে একজন আফগান কৃষককে হাত বাঁধা অবস্থায় লাথি মেরে পাহাড় হতে ছুড়ে ফেলেছিল।
এরপর মানুষটির মাথায় গুলি করার জন্য একজন জুনিয়র অপারেটরকে আদেশ করে সে। তারপর তাঁর লাশের পাশে একটি রেডিও রেখে দেয়, যেন তিনি তালিবান বলে চিহ্নিত হন। মানুষটার নাম ছিল আলি জান।
ধন্যবাদ।
Comments
Post a Comment