ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী।
পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে।
কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদের আর কোনোপ্রকার টাকা পরিশোধ করতে সরাসরি অস্বীকার করে।
পাকিস্তানি মিলিটারি এবং ইন্টেলিজেন্স কমিঊনিটির এই বীভৎস, লোভী, পৈশাচিক, নৃশংস, ঘৃণ্য ও পাশবিক স্বভাব খোদ পারভেজ মোশাররফের In the Line of Fire বই সহ সাংবাদিকদের অনুসন্ধানী রিপোর্টে উঠে এসেছে।
মাঝেমধ্যে আমি বা অন্যান্যরা পাকিস্তান মিলিটারি নিয়ে এমন অল্প-স্বল্প যা বলি, তা আসলে আমরা যতটুকু জানি খুবই সামান্য অংশ। বাস্তবে ওরা এর থেকেও বড় পিশাচ।
Comments
Post a Comment