হরমুজ প্রণালীর ওপরে سپاه پاسداران انقلاب اسلامی আজ বিমান ভূপাতিত করার যে দাবি করেছিল, তার সত্যতা নিশ্চিত হওয়া গিয়েছে।
United States Air Force এর A-10 Thunderbolt সেখানে আজ ভূপাতিত হওয়ার পর পাইলটকে উদ্ধার করা হয়েছে। সে মধ্যপ্রাচ্যের একটি দেশে নিরাপদে চিকিৎসা নিচ্ছে বলে জানা গিয়েছে।
ইরানে আজ কৃষকদের স্মল আর্মস, বোল্ট অ্যাকশন রাইফেল নিয়ে আমেরিকান ফাইটার জেটের দিকে গুলি করতে দেখা গিয়েছে। বিষয়টা খুবই আগ্রহ জাগানিয়া। একদিকে ইরানের বড় শহরগুলিতে অতি-শিক্ষিত জনতা আন্দোলন করে এই আপদ আগমনের রাস্তা সহজ করেছে। একই জনতা যদিও বর্তমানে জনগণের সাথে রয়েছি বলে দাবি করছে। অন্যদিকে, সাধারণ খেটে-খাওয়া পশ্চাৎপদ অঞ্চলের মানুষ ভাঙা রাইফেল নিয়ে নেমে পড়েছে।
কিছু চিন্তার বিষয় আছে এখানে আমাদের। আমাদের সীমান্তের অবহেলিত মানুষদের ইণ্ডিয়ার প্রতি আচরণ, আর ঢাকার শিক্ষিত, সুশীলদের আচরণ।
ধন্যবাদ।
==============================
Comments
Post a Comment