Israel Security Agency তথা שירות הביטחון הכללי এর নতুন ডিরেক্টর দাভিদ যিনি। যাকে ২০২৫ সালের শেষ দিকে নিয়োগ দিয়েছিল Benjamin Netanyahu।
শিন বেতের ডিরেক্টর হিসাবে দায়িত্ব পাওয়ার পূর্বে দাভিদ যিনি ছিল Israel Defense Forces মেজর জেনারেল। সে ইসরায়েলি সায়রেত মাতকালের অফিসার। ইসরায়েলি মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, শিন বেতের দায়িত্ব পাওয়ার পর সে সংস্থার সকল কম্পিঊটারের ওয়ালপেপার বদলে সেখানে আল-কুদসের Dome of the Rock এর ছবি লাগাবার আদেশ জারি করে।
বায়তুল মুকাদ্দাস সহ সম্পূর্ণ আল-ক্বুদসের সিকিঊরিটি শিন বেতের দায়িত্ব। সুতরাং, সংস্থাটির ডিরেক্টর স্বয়ং যখন বায়তুল মুকাদ্দাস ধ্বংসের আদর্শ লালনকারী হয়, তখন বিষয়টি ভয়ানক। জানা গিয়েছে যে, দাভিদ যিনি ডিরেক্টর হিসাবে দায়িত্ব পাওয়ার পর হতে সিনিয়র শিন বেত অফিসিয়ালদের আল-কুদস শহরে ভ্রমণ করাতে আরম্ভ করেছে। যেখানে সে আল-ক্বুদস গুড়িয়ে দিয়ে সেখানে নিজেদের মন্দির তৈরির আন্দোলনকারী ইয়াহুদীদের প্রিয় ধর্মগ্রন্থ Book of Samuel নিয়ে আলোচনা করে বলে জানা যায়।
আমি বিষয়টি নিয়ে কারো মাঝে তেমন আলোড়ন দেখলাম না। অথচ, বিষয়টি গুরুতর।
ধন্যবাদ।
Comments
Post a Comment