Unified Command of Iranian Armed Forces রিপোর্ট করেছিল গতকাল যে, ভূপাতিত যুদ্ধবিমানে থাকা সামরিক কর্মকর্তাদের উদ্ধারকালে United States Air Force এর হামলায় ওদের ব্রিগেডিয়ার জেনারেল ও কর্নেল পদবির কর্মকর্তা সহ একাধিক পদস্থ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন।
অনেকে ভেবে পাচ্ছেন না যে, এটা কিভাবে হতে পারে। কারণ, ওয়ান_স্টার জেনারেল অথবা কর্নেল পদবির কর্মকর্তারা মাঠপর্যায়ে নেতৃত্ব দেন না। এটার ব্যাখ্যা Combat Search and Rescue Task Force (CSARTF) নিয়ে আমার গতদিনের লেখাটি পড়লে বোঝা সম্ভব হতো আপনাদের। যার ভেতরে আমি বলেছি যে, CSARTF কমপ্লেক্স আকার ধারণ করলে এর ভেতরে Air Force Global Strike Command (AFGSC) ওদের বিভিন্ন ভারী বোমারূ বিমান নিয়ে অবস্থান নেয়। এবং এর লক্ষ্যবস্তু হয় শত্রুর নিকটবর্তী নানান গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু।
গতকাল Donald J. Trump নিজেও স্বীকার করেছে যে, অপারেশন চলাকালীন B-2 Spirit হতে The GBU-57 Massive Ordnance Penetrator (MOP) দ্বারা হামলা চালানো হয়েছিল। যার লক্ষ্যবস্তু ছিলো ভূ-গর্ভস্থ কমাণ্ড সেন্টারে থাকা ইরানি সামরিক বাহিনীর কর্মকর্তারা।
CSARTF নিয়ে আমি যা লিখেছিলাম, সেটি এর ঠিক নিচের লেখাটিতে আছে। পড়ে নিবেন আশা করি।
ধন্যবাদ।
==============================
বেঞ্জামিন রবার্টস স্মিথ, ভিক্টোরিয়া ক্রস, মেডাল ফর গ্যালান্ট্রি, স্পেশাল এয়ার সার্ভিস রেজিমেন্ট, কর্পোরাল, অস্ট্রেলিয়ান ডিফেন্স ফোর্সেসকে ০৫টি পৃথক যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।
অস্ট্রেলিয়ার Special Air Service Regiment (SASR) এর অপারেটর ও New York Post এর মতে অস্ট্রেলিয়ার "Most decorated living veteran"। যার ভিক্টোরিয়া ক্রস আমাদের বীরশ্রেষ্ঠর সমতূল্য। এই অপারেটরের বিরুদ্ধে আনীত অভিযোগের মাঝে একটি হলো, সে একজন আফগান কৃষককে হাত বাঁধা অবস্থায় লাথি মেরে পাহাড় হতে ছুড়ে ফেলেছিল।
এরপর মানুষটির মাথায় গুলি করার জন্য একজন জুনিয়র অপারেটরকে আদেশ করে সে। তারপর তাঁর লাশের পাশে একটি রেডিও রেখে দেয়, যেন তিনি তালিবান বলে চিহ্নিত হন। মানুষটার নাম ছিল আলি জান।
ধন্যবাদ।
Comments
Post a Comment