Skip to main content

 আমাদের চতুর্দিকে একটা ভুল ধারণা হলো, একজন মডার্ন স্পেশাল অপারেটরকেে যেন-তেন যেকোনো একটি ট্রেনিং পাইপলাইনের ভেতর দিয়ে তৈরি করে ফেলা সম্ভব। যেকারণে কখনো দুনিয়ার তাবৎ স্পেশাল ফোর্সেসের তালিকা তৈরি করি আমরা। যেখানে আমেরিকা বা পশ্চিমা বিশ্বের বাহিরের যেকোনো কমাণ্ডো ইঊনিটের পাশে লেখা হয় যে, এদের প্রশিক্ষণ "Delta Force" এর অনুরূপ। অমুকের প্রশিক্ষণ "Special Air Service" এর অনুরূপ। যেখানে বাস্তবতা হলো নিম্নরূপ।


একজন স্পেশাল অপারেটরকে Delta Force এর সিলেকশন পর্ব পর্যন্ত যাওয়ার পূর্বেই একটা সুদীর্ঘ পাইপলাইনের ভেতর দিয়ে যেতে হয়। যা নিচে তুলে ধরছি।


আমেরিকায় একজন তরুণের সামরিক বাহিনীতে যোগদানের সর্বনিম্ন সময়সীমা ১৭ বছর। তবে, ১৭ বছরে Enlist করতে গেলে পিতা-মাতার সম্মতি নিতে হয়। যদি সে সাধারণ কোনো ইঊনিটের জন্য পদাতিক বাহিনীর সদস্য হিসাবে যোগদান করে, তাহলে তার পরবর্তী ০৪ বছর দেখতে নিচের চিত্রের মতো হয়।


০১|

One Station Unit Training (OSUT)। পদাতিকদের জন্য ০৬ মাসের এই প্রশিক্ষণের শুরু হয় Boot-camp দিয়ে। তারপর একজন সৈনিকের জন্য দরকারি প্রাথমিক পর্যায়ের নানান বিষয়ে হাতে-কলমে শিক্ষা দেওয়ার মাধ্যমে এই পর্ব শেষ করা হয়। যেখান হতে অতঃপর আর্মি তাকে তার ইঊনিটে পাঠিয়ে দেয়।


ধরুণ ইঊনিট হলো 101st Airborne Division (Air Assault)। এখানে আগমন করলে প্রথম ০৬ মাস তার ইঊনিটের সাথে পরিচিতি চলবে। বিভিন্ন ছোট-খাটো বিষয়ে শিক্ষা দেওয়া হবে, যা আর্মির কোনো প্রশিক্ষণ বই পড়ে পাওয়া সম্ভব না। ইঊনিটের সিনিয়র NCO 'দের অভিজ্ঞতা থেকে মূলত যেসব বিষয়ের উদ্ভব হয়েছে। তবে, ০৬ মাস পর থেকে শুরু হবে তার স্কুল পর্ব।


হাণ্ড্রেড_অ্যাণ্ড_ফার্স্ট এয়ারবোর্ন হলো এয়ার অ্যাসল্ট ডিভিশন। যার অর্থ, ওরা হেলিকপ্টার নিয়ে যুদ্ধে যায়। সুতরাং, সর্বপ্রথম স্কুল হলো The Sabalauski Air Assault School (TSAAS)। যেখানে সৈনিককে হেলিকপ্টার_বোর্ন অপারেশনের সমস্ত বিষয়ে শিক্ষা দেওয়া হয়। ডিভিশনের সৈনিকদের জন্য এখানে পাস করা লিখিতভাবে বাধ্যতামূলক কিছু না। তবে, পাস করা ভালো। এবং, আমি যে পাইপলাইন চিত্রায়ণ করছি, ঐ পর্যায়ের সৈনিক সাধারণত পাস করবে বলেই ধরা হয়।


TSAAS এর পর একটু বিরতি থাকে। তারপর তাকে ইঊনিট থেকে Ranger School এর জন্য প্রস্তুত করা হয়। সময় হলে তাৎক্ষণিক পাঠিয়ে দেওয়া হয় রেঞ্জার স্কুলে। ওখান থেকে সফলতার সাথে উত্তীর্ণ হলে অনেক সময় আর্মি পাশাপাশি Basic Airborne Course (BAC) করার সুযোগ করে দেয়। আলোচ্য সেনাসদস্য যদি অতিমাত্রার যোগ্যতাসম্পন্ন হয়, ডিভিশন হেডকোয়ার্টার্সের সুনজরে থাকে, তাহলে অনেক সময় বয়স ২১ পেরোবার আগেই সে Pathfinder Badge ও অর্জন করে ফেলতে পারে। তবে, এটা অনেকাংশে কঠিন।


০২|

একটা পর্যায়ে গিয়ে সে আর্মির Special Forces Assessment & Selection (SFAS) এর জন্য দরখাস্ত দাখিল করে। সাধারণত এসময়ে তার বয়স হয়ে থাকে ২১ বছর অথবা তার আশপাশে। ০৪ সপ্তাহ দীর্ঘ বাছাইপর্ব শেষ হওয়ার পর টিকে থাকলে তখন সেনাসদস্যের Special Forces Qualification Course (SFQC) পর্ব আরম্ভ হয়। যা কিছু বিশেষ কারণে কারো জন্য ২৪ মাস, কারো জন্য আরো বেশি বা আরো কম হতে পারে।


উত্তীর্ণ হওয়ার পর তাকে গ্রূপে পাঠানো হয়। মার্কিন সেনাবাহিনীর বৈশ্বিক অঞ্চল ভিত্তিক Special Forces Group রয়েছে। যারা নির্দিষ্ট অঞ্চলকে ঘিরে তৎপরতা চালনা করে। যেমন, আমাদের এদিকটার জন্য রয়েছে 1st Special Forces Group। মেক্সিকো, ভেনিজুয়েলা ও ব্রাজিলের দিকে কাজ করে 7th Special Forces Group। মধ্যপ্রাচ্যে 5th Group, ইঊরোপ ও আফ্রিকার জন্য 10th। একটা গ্রূপের ফর্মেশনের মাঝে একজন তরুণ স্পেশাল ফোর্সেস অপারেটর যেখানে যায়, তার নাম হলো Special Forces Operational Detachment - Alpha (ODA)। ধরি, 1st Group এর সাথে সে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দিকে আগমন করলো। এখানে থাকাকালীন সে নিম্নোক্ত স্কুলগুলি সম্পন্ন করতে পারে বলে অনুমান করা হয়। সকলে এগুলি করবে, বা সকলে এর মাঝে সীমাবদ্ধ থাকবে এমন কোনো নিশ্চয়তা নাই। এটি একটি খসড়া চিত্র।


Special Forces Advanced Urban Combat (SFAUC)। এটি বাধ্যতামূলক।


Jungle Leaders Course (JLC), JWTC, U.S. Marine Corps।


Special Forces Senior Mountaineering Course (Level II), USAJFKSWCS।


Malaysian GGK Jungle Warfare Course (PULPAK), Malaysian Army। ফার্স্ট স্পেশাল ফোর্সেস গ্রূপের অপারেটর হয়ে মালয়েশিয়ান কমাণ্ডো স্কুলে না যাওয়াটা সাধারণত কিছুটা অস্বাভাবিক।


Special Forces Sniper Course (SFSC), USAJFKSWCS। যদি নিজেকে স্নাইপার হিসাবে দেখতে চায় ও টিমের স্নাইপারের দরকার থাকে।


Combat Diver Qualification Course (CDQC)। সকলে করে না। তবে, অত্র অঞ্চলের জন্য এখান হতে উত্তীর্ণ হতে পারাটা ভালো।


ফার্স্ট স্পেশাল ফোর্সেস গ্রূপের সাথে সে একটি দীর্ঘ সময় থাকলে সে নিম্নোক্ত ফরেন স্কুলের অনেকগুলিতে গিয়েছে বলে অনুমান করা যায়।


Royal Thai Army Ranger School।


Jungle Warfare Instructor Course (JWIC), Brunei।


Philippine Scout Ranger Course, Fort Magsaysay। 


একজন অপারেটর এককভাবে এখানকার সবগুলো কোর্সে প্রশিক্ষণ নিবে না। তবে, টিম চেষ্টা করে যতখানি সম্ভব সবাইকে এসব স্কুলে পাঠানোর জন্য।


একটি আর্মি স্পেশাল ফোর্সেস গ্রূপের প্রতিটি কোম্পানির মাঝে নানান বিশেষায়িত ভাগ থাকে। একটি কোম্পানি সর্বমোট ০৬টি টিম নিয়ে তৈরি হয়। যার ভেতরে Combat Diver Team, MFF Team, Mountain Team স্পেশালাইজড হিসাবে কাজ করে। বাকি ০৩টি সাধারণ টিম হিসাবে চিহ্নিত হয়। একজন অপারেটরের প্রশিক্ষণে কোন ধাঁচের কোর্স বেশি হতে পারে, তা তার টিমের দিকে তাকালে বোঝা সহজ।


একজন চৌকস অপারেটর সাধারণত ০৫ বছরের আশপাশে নিজের বর্তমান টিম থেকে ওপরের দিকে দেখতে শুরু করে। সেক্ষেত্রে তার সামনে একটি অপশন আসে, তা হলো Critical Threat Advisory Company (CTAC)। যদি সে CTAC এর অপারেটর হিসাবে নির্বাচিত হতে সমর্থ হয়, তাহলে পরবর্তী দিনগুলিতে তার স্কুল তালিকায় আরো কিছু স্কুল জমা হয়।


Special Forces Advanced Reconnaissance Target Analysis and Exploitation Techniques Course (SFARTAETC)। এটি বাধ্যতামূলক।


Advanced Special Operations Techniques Course (ASOTC)। ০৩ মাস দীর্ঘ কোর্সটি ক্ল্যাণ্ডেস্টাইন অপারেশনের কলা-কৌশলকে কেন্দ্র করে গড়ে তোলা।


Special Forces Technical Surveillance Course (SFTSC)।

Special Forces Physical Surveillance Course (SFPSC)।

SF Master Mountaineering Course (Level 1)।


এবং এগুলোর সাথে সাথে নানান গোপনীয় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ কোর্স। যার মাঝে একজন স্নাইপারের জন্য Urban, High Angle, Desert বিষয়ক বিশেষায়িত কোর্স থাকে।


অতঃপর, আলোচ্য অপারেটর 1st Special Forces Operational Detachment - Delta এর সিলেকশনে অংশ নেওয়ার জন্য নিজের আবেদন দাখিল করে। মঞ্জুর হলে তাকে ডেল্টা ফোর্সের বাছাইপর্বে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। যেখানে উত্তীর্ণ হতে সমর্থ হলে তার সামনে থাকে একটি কোর্স।


Operator Training Course (OTC)। 


০৬ মাস দীর্ঘ কোর্সটি সম্পন্ন করার পর সাধারণত একজন নবীন অপারেটরকে ইঊনিটে গ্রহণ করা হয়।


ইঊনিটে যাওয়ার পর তার জন্য বিভিন্ন অভ্যন্তরীণ কোর্স থাকে। পাশাপাশি, সময়ের সাথে সাথে বাহিরের বিভিন্ন বিশেষায়িত কোর্সেও তাকে পুনরায় পাঠানো হতে পারে। যার মাঝে অন্যতম হলো, 


Military Free Fall Jumpmaster Course (MFFJMC)।

Free Fall Advanced Tactical Infiltration Course (ATIC)।

Military Tandem Master (MTM)।


অপারেটর যদি G Squadron এর দিকে যায় কখনো, যা অনেকসময় স্নাইপার ও ওপরের সুনির্দিষ্ট পাইপলাইন হতে আগতদের জন্য ঘটে থাকে, তখন বিষয়টি আরো বিশেষায়িত একটি টার্ন গ্রহণ করে। তখন দেশভিত্তিক ইনফিলট্রেশন প্যাকেজের ওপর প্রশিক্ষণের মতো বিষয় সেখানে চলে আসে। পৃথিবীর বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশের রাজধানী সহ বড় শহরের নিরাপত্তা ব্যবস্থা ভেদ করার বিষয়ে শেখানো হয়। যদিও একজন ডেল্টা অপারেটরের জন্য এটি নিয়মিত প্রশিক্ষণের অংশ, তবে ভিন্ন ভিন্ন দেশ ও রাজধানী ভিত্তিক ট্রেনিং প্যাকেজ সরাসরি Recce Troop এর সাথে বেশি সম্পৃক্ত থাকে। কিন্তু, এসবের পূর্বের উপরোক্ত বিষয়গুলো হলো একজন অভিজ্ঞ ডেল্টা অপারেটরের ডেল্টা ফোর্সে পা রাখার পূর্বের পাইপলাইন। মনে রাখার বিষয়, এটি একজনের বিশেষায়িত পাইপলাইনের চিত্র। এবং প্রত্যেক অপারেটরের বিশেষত্বে ভিন্নতা থাকে। যে অনুযায়ী তাদের পাইপলাইনের স্কুল ও অভিজ্ঞতার চিত্র ভিন্ন হয়।


এসবের মাঝে Norwich University অথবা Arizona State University এর মতো কোথাও হতে অনেকে একটি ব্যাচেলর ডিগ্রীও নিয়ে ফেলার চেষ্টা করে।


যাইহোক, ওদের পাইপলাইনের এই গভীরতা অন্যান্য যেখানে রয়েছে, তারা নিজেদের অনুরূপ মানের বলে দাবি করতে পারেন। নতুবা, Delta Force কিংবা 22 SAS এর অনুরূপ বলে যা সাধারণত আমরা বুঝিয়ে থাকি, সেটা অবাস্তব। প্রত্যেক দেশের স্পেশাল ফোর্সেস ইঊনিক। তবে, অনেকেরই এই গভীরতার ঘাটতি রয়েছে।


ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু Kaler Kantho এর কাছে গেলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনার বঙ্গভবনে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। উনি বলেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনাকে তখন সর্বোচ্চ সহযোগিতা করেন। "সশস্ত্র বাহিনী আমাকে স্রেফ একটি কথা বলেছিল। তা হলো, মহামান্য! আপনি সামরিক বাহিনীর সর্বাধিকনায়ক! আপনার পরাজয়ের অর্থ সমগ্র সামরিক বাহিনীর পরাজয়। আর আমরা যেকোনো মূল্যে সেটি রুখে দেওয়ার চেষ্টা করব! শেষে ওনারা তাই করেছেন। ওনারা বিভিন্ন সময়ে এসেছেন, আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।" অন্তর্বর্তীকালীন সরকার একবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওনার পদ হতে সরাতে চেয়েছিল। তখন Chief of Army Staff, Chief of Naval Staff ও Chief of Air Staff তথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান রুখে দাঁড়ান ও Muhammad Yunus কে বলেন যে, "আমরা সংবিধানের বিপরীত কোনো কার্যকলাপ সংঘটিত হতে দিব না!" যখন বঙ্গভবনের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের মানুষ রাষ্ট্রপতির পতনের দাবি নিয়ে জড়ো হয়েছিল, তখনো সামরিক বাহিনী উপরোক্ত অবস্থান ধরে রাখে। Party-BNP এর শীর্ষ নেতৃবৃন্দ উক্ত সময়টিতে বিনা দ্বিধায় রাষ্ট্রপতির পাশে ছিলেন মর্মেও জা...
 [সতর্ক অবস্থানে ও সম্মানজনক পরিবেশে অডিও চালুর অনুরোধ রাখা হলো] "Will you invoke ba'al and forsake The Best of Artisans!" দুনিয়ার বুকে Jeffrey Epstein ও ওর বন্ধুদের শত্রুতা কেন ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মির, আরাকান, বাংলাদেশ, ফিলিপাইন, উইঘুরে স্রেফ মুসলমানদের সাথে তাঁর জবাব এখানেই আছে। For context, Epstein ছিল বা'আলের পূজারি। অন্তত তেমনটিই বর্তমানে বিশ্লেষকদের ধারণা। আর, নিচে কুরআনুল কারিমের আয়াত।  "তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে!" মেক্সিকোয় একজন বিচারক এক নারী, শিশু, মানব পাচারকারীর বিচার করছিলেন। একজন গুপ্তঘাতক তাকে গুলি করে। জানা যায় যে, শুটার আমেরিকান। এর আগে কেসের দায়িত্বে থাকা Mexican Intelligence Community এর অফিসার ও তার পার্টনারকে ০৪ বার গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়। তার পার্টনার সেসময় ভিন্ন ভিন্ন সময়ে ০২ জন মার্কিন ইন্টেলিজেন্স অপারেটিভকে হত্যা এবং ০৫ জনকে আহত করেন। এই দু'জন মেক্সিকান ইন্টেলিজেন্স অফিসারকে তখন মেক্সিকোর ইঊ.এস দূতাবাসের ডিপ্লোম্যাটিক প্লেট ...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...