1st Special Forces Operational Detachment - Delta এর লিজেণ্ডারি কমাণ্ডার কর্নেল পিট ব্লেবার কয়েকদিন হলো একটি ইন্টারভিঊ দিয়েছেন। যেখানে উনি Covid-19 এর টিকা সম্পর্কে নিম্নোক্ত কথাগুলো বলেন।
"ভ্যাকসিন নিতে রাজি না হওয়ার অপরাধে আমাদের ডিপার্টমেন্ট অব ডিফেন্স থেকে যাদের বের করে দেওয়া হয়েছিল, তাদের সবাইকে পুনরায় ফিরিয়ে আনা উচিত। তাদের সম্পূর্ণ বেতন সহ। এবং তার কারণটাও খুবই সাধারণ। এখন এই বিষয়ে কোনো সন্দেহ নাই যে, এই বস্তু ছিল মূলত একটা Experimental substance। এটা কোনো ভ্যাকসিন ছিল না। এটা ছিল শট।
আমি বায়ো-ফার্মা ইণ্ডাস্ট্রির মাঝে Executive হিসাবে দায়িত্ব পালন করেছি। আর, বায়ো-ফার্মার সবচেয়ে বড় মূলনীতি হলো, কখনো এমন কোনো বস্তু শরীরে প্রবেশ করানো চলবে না, যার নিরাপদ ও কার্যকরী হওয়ার দীর্ঘমেয়াদি রেকর্ড নাই। নিরাপত্তার বিষয়ে ওখানে ব্যাপক জোর দেওয়া হয়। যদি নিরাপদ হওয়ার বিষয়ে রেকর্ড না থাকে, তাহলে ওটা শরীরে প্রবেশ করবে না, যদি না কারো টার্মিনাল কোনো রোগ থাকে আর তাকে বলে দেওয়া হয় যে, আমরা সবকিছু দিয়ে চেষ্টা করেছি, এখানে তোমার আর কোনো আশা নাই। তখন তুমি গিয়ে ওগুলো চেষ্টা করতে পারো। কিন্তু, তার আগে! তার আগে বায়ো-ফার্মা ইণ্ডাস্ট্রির কেউ এমন কোনো শট শরীরে প্রবেশ করাবে না, যার নিরাপদ হওয়ার বিষয়ে দীর্ঘমেয়াদি প্রমাণ নাই!
আর, সেখানে বিপরীতে আমরা ঐ জিনিস লঞ্চ করে দিয়েছি, মানুষের শরীরে জোর করে ঢুকিয়েছি, যার নাকি কোনো নিরাপদ হওয়ার বা কার্যকরী হওয়ার রেকর্ড ছিল না। আর এখন ওরা ওটার Phase Three Clinical Trial বন্ধ করে দিয়েছে। প্লাসিবো সাইড উন্মুক্ত করে দিয়েছে। যেটা কিনা Serious Adverse Events (SAEs) লুকিয়ে ফেলার একটা প্রচলিত কৌশল। যার ফলে তোমার পক্ষে বলা সম্ভব হবে না যে, কার ভ্যাকসিন আছে আর কার নাই। আর, এখন গিয়ে দু'পক্ষের মাঝেই হার্ট-অ্যাটাকের মতো বিষয় ঘটতে শুরু করেছে।
তারপর ওরা এর কার্যকারিতা সম্পর্কেও মিথ্যা বলেছে। ওরা শুরুতে বলেছিল যে এটা ৯৬ শতাংশ কার্যকর। যেখানে বাস্তবতা হলো, এটা ছিল মূলত ৯৬ শতাংশ Relative Risk Ratio (RRR)। আমি এর ভেতরে খুব যাব না, এটা খানিকটা জটিল বিষয়।"
Colonel Pete Panther Blaber,
Former Commander, 1st Special Forces Operational Detachment - Delta, United States Army.
Executive Director of Global Commercial Operations, Amgen.
তবে, এটি আমার ধারণায় সাধারণ সকল টিকার ক্ষেত্রে অপ্রযোজ্য হওয়ার কথা। প্রচলিত যেসব রোগের প্রমাণিত টিকা রয়েছে, নীতিবান চিকিৎসকের পরামর্শ নিয়ে সেগুলো গ্রহণ করা যেতে পারে।
ধন্যবাদ।
Comments
Post a Comment