সাঊদি আরাবিয়ার ক্রাঊন প্রিন্স মুহাম্মাদ বিন সালমান Saudi Arabian Armed Forces (SAAF) 'কে প্রয়োজন মনে হলে ইরানে হামলা পরিচালনা করার আদেশ জারি করেছে।
রিয়াদ ও সাঊদির পূর্বাঞ্চলে ইরানের মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হামলাকে কাপুরুষোচিত আখ্যা দিয়ে সে আলোচ্য আদেশ জারি করে। সে দাবি করেছে যে, সাঊদির আকাশসীমা ইরানের বিরুদ্ধে ব্যবহার হয়েছিল না। যা আসলে সঠিক মনে করার আপাতদৃষ্টিতে কোনো কারণ দৃশ্যমান নাই।
United States Central Command ওদিকে ইরানের হামলায় এখন পর্যন্ত ০৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে। দুনিয়ার অন্যতম বৃহৎ শিপিং কোম্পানি Maersk হরমুজ প্রণালী হয়ে ওদের সমস্ত শিপিং বন্ধ ঘোষণা করেছে। বিষয়টি কতখানি মারাত্মক তার জন্য এই তথ্য আশা করি যথেষ্ট হবে যে, দুনিয়ার প্রতি ০৫টি কন্টেইনারের ০১টি এই কোম্পানির জাহাজ দ্বারা পরিবহন হয়ে থাকে।
ওদিকে ইরানের মিসাইল হামলার ফলে ইসরায়েলে একটি Mass Casualty Event (MASCAL) সংঘটিত হওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে। যেখানে একই স্থানে কমপক্ষে ০৯ জন ইসরায়েলি নাগরিক তাৎক্ষণিক নিহত হয়েছে।
ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ গতকাল Israeli Air Force এর বিমান হামলায় নিহত হয়েছেন বলে অনুমান করা হচ্ছে।
ধন্যবাদ।
==============================
Emmanuel Macron এর আদেশে ফ্রেঞ্চ Marine nationale ক্যারিয়ার স্ট্রাঈক গ্রূপ শার্ল দি গঁল, ফ্ল্যাগশিপ, ফ্রেঞ্চ নেভি বাল্টিক সাগর হতে ভূমধ্যসাগরের উদ্দেশ্যে কোর্স নির্ধারণ করেছে।
ক্যারিয়ার স্ট্রাঈক গ্রূপ আব্রাহাম লিংকন, U.S. Navy এর স্ট্রাঈক লিডার বিমানবাহী রণতরী ইঊ.এস.এস আব্রাহাম লিংকন ইরানের মুহুর্মুহ মিসাইল লঞ্চের মুখে নিজের পূর্বেকার অবস্থান ত্যাগ করেছে। এবং আরব সাগর হতে বেরিয়ে দক্ষিণ-পূর্ব ভারত মহাসাগরে অবস্থান নিচ্ছে।
ওদিকে মার্কিন মূল ভূখণ্ডে আজ একাধিক সম্ভাব্য ফলস ফ্ল্যাগ অপারেশন পরিচালনা করা হচ্ছে। যা থেকে অনুমান করা যায় যে, এটা স্রেফ কিছু একটার শুরু।
ধন্যবাদ।
Comments
Post a Comment