Kuwaiti Ministry of Defence নিশ্চিত করেছে যে, কমপক্ষে ০৩টি United States Air Force ও U.S. Navy যুদ্ধবিমান কুয়েতের আকাশসীমায় শুটডাঊন হয়েছে। এসময় বিমানগুলি ৫০-১০০ কিলোমিটার রেঞ্জের ভেতরে ছিল।
শুটডাঊন হওয়া বিমান ০৩টি F-15 ছিল বলে অনুমান করা যায়। শুটডাঊনের পেছনে ইরানের Air Defense (AD) Ambush অথবা কুয়েতের বিপথগামী বিমান-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেটরদের হাত থাকতে পারে বলে সন্দেহ করা যাচ্ছে।
পাকিস্তানের গিলগিট, করাচি, স্কার্দু ও ইসলামাবাদে পাকিস্তানি পুলিশ ও আধা-সামরিক বাহিনীর গুলিতে ইরানের পক্ষে আন্দোলনকারী ৩৫ জন নাগরিক এখন পর্যন্ত নিহত হয়েছেন।
গিলগিটে আজ হতে ০৩ দিন পর্যন্ত কারফিঊ জারি করা হয়েছে।
==============================
পাকিস্তানের গিলগিট ও বাল্টিস্তান অঞ্চলে গতকাল বিক্ষুব্ধ জনতা Pakistan Army এর নানান প্রতিষ্ঠান ও আবাসস্থলের ওপর প্রচণ্ড ধ্বংসাত্মক তৎপরতা পরিচালনা করেছে।
ভিডিওতে আমরা দেখছি ব্রিগেড হাঊজ, ৬২ পদাতিক ব্রিগেড, ফোর্স কমাণ্ড নর্দার্ন এরিয়া সম্পূর্ণ জ্বালিয়ে দিয়েছে পাকিস্তানি সাধারণ মানুষ। এসময় এখানে পাকিস্তানি সৈনিকদের গুলিতে ০৪ জন নিহত হন।
ব্রিগেড কমাণ্ডারের বাসস্থানের পাশাপাশি জনতা এসময় স্কার্দুর Army Public School (APS), United Nations Development Programme (UNDP) এর কার্যালয় এবং Aga Khan Rural Support Programme (AKRSP) এর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয়।
কমপক্ষে ১২ জন এখানে পাকিস্তানি সরকারি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। এই অঞ্চলে কঠোর কারফিঊ জারি করা হয়েছে।
ধন্যবাদ।
Comments
Post a Comment