·
ইতিপূর্বে আমি একাধিকবার ইরাকে সাদ্দামের বিরুদ্ধে মার্কিন কোয়ালিশনের অভিযানে ইরানিদের সক্রিয় সমর্থন ও অংশগ্রহণের বিষয়ে লিখেছি। এখানে একজন ফরমার আমেরিকান আর্মি স্পেশাল ফোর্সেস সদস্যের মুখে শুনুন তার এই বিষয়ক নিজস্ব অভিজ্ঞতার কথা -
"ফাল্লুজাহর দ্বিতীয় যুদ্ধে আমি এবং আমার টিম সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। তখন আমরা আমাদের সাথে আমাদের ইরাকি কমাণ্ডোদেরও নিয়ে যাই। মূলত, ইরাকে আমার প্রথম ডেপ্লয়মেন্ট ছিলো অনেকটা Kinetic তথা Direct Action ভিত্তিক। কিন্তু, দ্বিতীয় বার ওখানে ফেরত যাওয়ার পর কমাণ্ডের তরফ হতে আমাদের জানানো হয় যে - "ওয়াশিংটন থেকে সাদ্দামের সময়কার সম্পূর্ণ ইরাকি সেনাবাহিনীকে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সুতরাং আমরা নতুন ইরাকি সেনাবাহিনী গঠন করতে চাচ্ছি। এর প্রাথমিক পর্যায়ে আমরা সর্বপ্রথম একটা কমাণ্ডো ইউনিট দাঁড় করতে চাই। তোমাদের কাজ হবে এই নতুন কমাণ্ডোদের একাংশকে প্রশিক্ষণ দেওয়া।"
সুতরাং, নির্দেশনা অনুসারে বাগদাদে এয়ারফিল্ডের পাশে থাকা আমাদের স্টেশন ছেড়ে দিই আমরা এবং পুরো টিম মূল শহরের ভেতরে এক বাড়িতে থাকতে শুরু করি। ওখানে আমাদের সাথে নতুন যুক্ত হওয়া আমাদের ইরাকি বন্ধুরাও ছিল। এদের ভেতর একটা বড় সংখ্যা ছিল কুর্দি এবং বাকিরা ছিল শিয়া। শিয়া মতাদর্শীদের বেশিরভাগ ইতিপূর্বে Badr Corps এবং SCIRI তে কাজ করেছে।
আমি তখন আমার কাছে থাকা কিছু বইয়ের কারণে ইরাকের রাজনীতি সম্পর্কে বেশ ধারণা রাখি। সেই সুবাদে আমি জানতাম যে, Badr Corps এবং SCIRI হলো সাদ্দাম বিরোধীদের দু'টি দল। যারা সরাসরি ইরানের হাতে নিয়ন্ত্রিত। আমি তখন চিন্তা করলাম যে, নিশ্চয়ই এসব লোককে নতুন ইরাকি স্পেশাল ফোর্সে অন্তর্ভুক্ত করবার পেছনে আমার উপরস্থ কারো বিরাট কোনো মাস্টারপ্ল্যান আছে। তাই আমি আর কথা বাড়ালাম না। চুপ থেকে নিজ দায়িত্ব পালন করে যাওয়ার সিদ্ধান্ত নেই।
এসমস্ত কমাণ্ডোদের আমরা নিজেদের সাথে হিটে (Kill or Capture Operation) নিয়ে যেতাম। আমরা অনেক সুন্নি মসজিদে রেইড চালিয়েছি তখন। সুন্নি মসজিদ ইত্যাদিতে অপারেশনের সময় এদের কোনো আপত্তি বা প্রশ্ন তুলতে দেখি নাই। আমরা বাগদাদ কিংবা আনবারে যখন কোনো সুন্নি মসজিদে রেইড চালাতাম, তখন এরা বেশ ঠিক ছিল। বিপত্তি তৈরি হলো নাজাফে। নাজাফে ওদের পবিত্র মাজার আছে। আর ঐ মাজারকে কেন্দ্র করে তখন মুক্তাদা আল-সদর ঘাঁটি বানিয়ে বসেছিল। সেদিন আমাদের সাথে থাকা কুর্দি কমাণ্ডোরা আমাদের জানায় যে, এরা কিন্তু তোমাদের আল-সদর রেইডের খবর টের পেয়ে গেছে, এখন বিদ্রোহ করলো বলে! আমরা এই খবর পেয়ে তৎক্ষনাৎ দ্রুতগতিতে ওদের নিরস্ত্র করে ফেলি। অনেককে এরপর বরখাস্তও করে দেওয়া হয়।"
- Joe Kent, Former US Army Special Forces, Former Operative, Central Intelligence Agency।
ধন্যবাদ।
Comments
Post a Comment