·
মাঝেমধ্যে আমি বুদ্ধিমান কিছু মানুষকে দেখে অবাক হয়ে যাই যে, তারা কিভাবে এখনও ISI বনাম RAW, MOSSAD বনাম Quds Force ইত্যাদির কথিত প্রতিদ্বন্দ্বিতায় বিশ্বাস করেন!
বেশিরভাগ মানুষের এমন মনে করার কারণ সংস্থাগুলোকে মানবিক দৃষ্টিকোণ থেকে না দেখে প্রতীক, পতাকার আড়াল থেকে দেখা। আর এটা শুধুমাত্র ইন্টেলিজেন্স অর্গানাইজেশন নয়, বরং পলিটিক্যাল পার্টি, আন্তর্জাতিক সংস্থা ইত্যাদির ক্ষেত্রেও প্রযোজ্য।
দেখুন, ISI, Quds Force ইত্যাদি অর্গানাইজেশনকে কিন্তু এদের পতাকা বা প্রতীক চালায় না। এদের অ্যাসাইনমেন্টও পতাকা গিয়ে সম্পাদন করে না। অর্গানাইজেশনগুলোকে আমার-আপনার ন্যায় মানুষেরাই পরিচালনা করে থাকে। আর, এখানেই চলে আসে মানবিক দৃষ্টির বিষয়।
প্রত্যেক মানুষ মাত্রই দু'টি ভূমিকার যেকোনো একটিতে থাকবে। নির্দেশদাতা এবং অনুগত। মানুষ এই দুইয়ের গণ্ডির বাইরে যেতে সক্ষম নয়। এবং এই দুই নীতি প্রযোজ্য মানুষের হাতে থাকা সকল বস্তু, সংস্থা, রাষ্ট্রের ক্ষেত্রেও। একারণেই আমরা পৃথিবীতে সাম্রাজ্য দেখি, আর দেখি সাম্রাজ্যের অনুগত ছোট ছোট রাজ্যকে। মনে করবেন না যে, সেই দিন শেষ হয়ে গিয়েছে। সাম্রাজ্য আজও আছে, করদ রাজ্যগুলোও আজও আছে।
এখন রাজ্যটা কেমন, তার ওপর নির্ভর করে রাজ্যের অন্তর্গত রাজনৈতিক দল, গোয়েন্দা সংস্থা, সামরিক বাহিনী কেমন হবে তা। রাজ্য যদি হয় সাম্রাজ্য, তাহলে এই সাম্রাজ্যের অন্তর্গত দল, সংস্থা এবং বাহিনী স্বাধীন থাকবে। আর রাজ্য যদি হয় করদ রাজ্য, তাহলে এরা হবে পরাধীন। এরা প্রকাশ্যে কিংবা গোপনে তখন সাম্রাজ্যের Great Game এ দাবার ঘুঁটি হিসাবে চলতে থাকবে।
এর নমুনা আপনারা উপমহাদেশে পাকিস্তানের ISI, মধ্যপ্রাচ্যে ইরানের Quds Force এর মাঝে দেখতে পাবেন। কেউ স্বাধীন নয়। কিন্তু, স্বাধীন ভাব-ভঙ্গি করে যাওয়ার দায়িত্বটা এখন এদের কাঁধেই অর্পিত রয়েছে। Illusion তৈরি করে রেখেছে ওরা।
ধন্যবাদ।
Comments
Post a Comment