বাংলাদেশে ভারতের সামরিক হস্তক্ষেপ সংক্রান্ত লেখাটিতে আমি উল্লেখ করেছিলাম যে, ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মাঝে '৯০ দশকের প্রথমার্ধে বড় আকারে সফল অনুপ্রবেশ সম্পন্ন করতে সমর্থ হয়েছিল। এক্ষেত্রে তথ্যটি যে বই থেকে নেওয়া হয়েছিল সেখানে লেখক আরও লিখেছিলেন যে, কিভাবে এই Infiltration গণতান্ত্রিক রাজনৈতিক দলের গণ্ডি পেরিয়ে ইসলামপন্থী গণতান্ত্রিক দলেও করা হয়েছিল!
বর্ণনা অনুসারে, 'র' তখন এমন একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দের মাঝে অনুপ্রবেশ করতে সমর্থ হয়, যাদের সকল নেতাকর্মী ভারতের কট্টর বিরোধী মর্মে জনতার নিকট পরিচিত। তাদের শীর্ষ নেতৃবৃন্দের একাংশ এসময় 'র' এর চরে পরিণত হন। এরা সহ বিভিন্ন দল তখন ক্ষমতায় থাকা BNP সরকারের পতন ঘটানোর উদ্দেশ্যে ভারতীয় গুপ্তচরদের দুয়ারে ধর্ণা দিচ্ছিলো।
দলটির বিশেষ এক নেতার বর্ণনাও বইয়ে এসেছে। যেখানে উক্ত নেতার পরণের পোশাক মুসলিমের ন্যায়। আচার-আচরণও যার পুরো ইসলামি। মুখে বিদ্যমান দাঁড়ি। যিনি ভারতের বিরুদ্ধে নিয়মিত আগুন ঝরা বিবৃতি দিতেন। অথচ "পাকিস্তানপন্থী" এই নেতা বিশেষ করে '৯৪ থেকে '৯৬ পর্যন্ত বাংলাদেশে 'র' এর তৎকালীন স্টেশন চিফ মিস্টার পান্থ এর সাথে বিশেষ সম্পর্ক ও যোগাযোগ রেখেছিলেন। টেলিফোনে উভয়ে সাংকেতিক ভাষা ব্যবহার করতেন। মিলিত হতেন পূর্ব নির্ধারিত স্থানে তথ্য আদান-প্রদানের উদ্দেশ্যে।
সত্যের তিক্ততা ভয়ানক। বইটির নাম "বাংলাদেশে র"।
Comments
Post a Comment