Skip to main content

 United Nations Designated Terrorist Organization Al-Qaeda General Command জানুয়ারিতে সতর্কবার্তা জারি করেছিল যে, U.S. Central Command ও Israel Defense Forces ইরান এবং আফগানিস্তানে একত্রে হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। যে সতর্কবার্তার সারমর্ম ছিল, আফগানিস্তান ও ইরান একইসাথে সামরিক হামলার শিকার হতে চলেছে।


General Command, Al-Qaeda তখন পৃথিবীব্যপী মুসলিমদের এই দু'টি রাষ্ট্রের সাহায্যে এগিয়ে আসতে সকলের নিকট আহ্বান জানায়। বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ, Donald J. Trump ও Benjamin Netanyahu এর পরিকল্পনা হলো, ইরানে Regime Change তৎপরতা পরিচালনা করা। যা কিছুক্ষণ পূর্বে স্বয়ং মার্কিন রাষ্ট্রপতির জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে পরিষ্কার হয়েছে।


এমন পরিস্থিতিতে এখানে আফগানিস্তানকে শান্তিতে থাকতে দেওয়া হলে ইরানে তেল আবিবের তৎপরতা পরিচালনা অনেকখানি কঠিন হয়ে পড়তো। কারণ, ইরানের বর্তমান সরকারের সাথে কাবুলের ঘনিষ্ঠ সম্পর্ক এবং সঙ্গত কারণেই মার্কিনী ও ইসরায়েল সমর্থিত একটি সরকার আফগানিস্তান সীমান্তের ঠিক পাশে জেঁকে বসলে তা আফগানিস্তানের জাতীয় স্বার্থের জন্য হুমকি।


Al-Qaeda এর সাথে আফগানিস্তানের General Directorate of Intelligence (GDI) এর চরম ঘনিষ্ঠতার অভিযোগ পেয়ে থাকি আমরা। সুনির্দিষ্টভাবে বললে, তাজমির জাওয়াদ, Deputy Director for Special Programs, General Directorate of Intelligence আফগানিস্তান হতে Al-Qaeda এর তৎপরতার পৃষ্ঠপোষকতা করছে ও তাদেরকে আফগানিস্তানের External Intelligence Service এর আকারে ব্যবহার করছে। পাশাপাশি একই সংগঠনটির নেতৃবৃন্দ ইরানেও দীর্ঘদিন অবস্থান করে আসছে।


ফলে, ইরানে হামলার সময়ে আফগানিস্তানকে রেখে দেওয়া হলে ইরানে Regime Change ঘোরতর গৃহযুদ্ধে রূপান্তর নিতে পারে। যার ফলে ইরান ও পার্শ্ববর্তী অঞ্চলে মার্কিনীদের ব্যাপক দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে হতে পারে। অথবা সমগ্র মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ মার্কিন যুক্তরাষ্ট্রের হাত হতে ছুটে যেতে পারে। কারণ, U.S. Department of War এর সামনে এখন একদিকে রাশিয়া ও অপরদিকে Indo-Pacific এর চীন দণ্ডায়মান। এমতাবস্থায় আমেরিকা এখানে আরেকটি ইরাক বা আফগানিস্তানের মতো লম্বা লড়াইয়ে জড়ানোর সামর্থ্য রাখে না।


সুতরাং, একইসাথে আফগানিস্তানের উত্থান ও ইরানের হম্বি-তম্বি দমন করার জন্য আমেরিকা সহজ সমাধান বাছাই করেছে। যার ফলে দৃশ্যপটে আগমন করেছে Pakistan Army। এই বাহিনীর হাতে আফগানিস্তানকে নিজের পিঠ বাঁচাবার কাজে ব্যস্ত করবার দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্র এসেছে ইরানে। এটি হলো Strategic Picture। এরপর অপারেশনাল পর্যায়ে পাকিস্তানের অভ্যন্তরের বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ইত্যাদি রয়েছে। যা উৎসাহ হিসাবে কাজে এসেছে। তবে, সেটি আলাদা প্রসঙ্গ।

Comments

Popular posts from this blog

 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু Kaler Kantho এর কাছে গেলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনার বঙ্গভবনে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। উনি বলেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনাকে তখন সর্বোচ্চ সহযোগিতা করেন। "সশস্ত্র বাহিনী আমাকে স্রেফ একটি কথা বলেছিল। তা হলো, মহামান্য! আপনি সামরিক বাহিনীর সর্বাধিকনায়ক! আপনার পরাজয়ের অর্থ সমগ্র সামরিক বাহিনীর পরাজয়। আর আমরা যেকোনো মূল্যে সেটি রুখে দেওয়ার চেষ্টা করব! শেষে ওনারা তাই করেছেন। ওনারা বিভিন্ন সময়ে এসেছেন, আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।" অন্তর্বর্তীকালীন সরকার একবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওনার পদ হতে সরাতে চেয়েছিল। তখন Chief of Army Staff, Chief of Naval Staff ও Chief of Air Staff তথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান রুখে দাঁড়ান ও Muhammad Yunus কে বলেন যে, "আমরা সংবিধানের বিপরীত কোনো কার্যকলাপ সংঘটিত হতে দিব না!" যখন বঙ্গভবনের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের মানুষ রাষ্ট্রপতির পতনের দাবি নিয়ে জড়ো হয়েছিল, তখনো সামরিক বাহিনী উপরোক্ত অবস্থান ধরে রাখে। Party-BNP এর শীর্ষ নেতৃবৃন্দ উক্ত সময়টিতে বিনা দ্বিধায় রাষ্ট্রপতির পাশে ছিলেন মর্মেও জা...
 [সতর্ক অবস্থানে ও সম্মানজনক পরিবেশে অডিও চালুর অনুরোধ রাখা হলো] "Will you invoke ba'al and forsake The Best of Artisans!" দুনিয়ার বুকে Jeffrey Epstein ও ওর বন্ধুদের শত্রুতা কেন ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মির, আরাকান, বাংলাদেশ, ফিলিপাইন, উইঘুরে স্রেফ মুসলমানদের সাথে তাঁর জবাব এখানেই আছে। For context, Epstein ছিল বা'আলের পূজারি। অন্তত তেমনটিই বর্তমানে বিশ্লেষকদের ধারণা। আর, নিচে কুরআনুল কারিমের আয়াত।  "তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে!" মেক্সিকোয় একজন বিচারক এক নারী, শিশু, মানব পাচারকারীর বিচার করছিলেন। একজন গুপ্তঘাতক তাকে গুলি করে। জানা যায় যে, শুটার আমেরিকান। এর আগে কেসের দায়িত্বে থাকা Mexican Intelligence Community এর অফিসার ও তার পার্টনারকে ০৪ বার গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়। তার পার্টনার সেসময় ভিন্ন ভিন্ন সময়ে ০২ জন মার্কিন ইন্টেলিজেন্স অপারেটিভকে হত্যা এবং ০৫ জনকে আহত করেন। এই দু'জন মেক্সিকান ইন্টেলিজেন্স অফিসারকে তখন মেক্সিকোর ইঊ.এস দূতাবাসের ডিপ্লোম্যাটিক প্লেট ...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...