Skip to main content

 ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স কমিঊনিটি বাংলাদেশকে লক্ষ্যবস্তু করে শক্তিশালী Cognitive Warfare পরিচালনা করছে। এর একাংশ বাংলাদেশের অভ্যন্তরে চলছে। যার লক্ষ্যবস্তু বাংলাদেশের মানুষের মাঝে হীনমন্যতা ও ভীতি সঞ্চার করা। আর, বাংলাদেশের জনতাকে দেশের দেশপ্রেমিক শক্তিকে ঘৃণা করতে শেখানো।


আর, অপারেশনের মূল অংশ চলছে ইণ্ডিয়ার ভেতরে। মাত্র কিছুক্ষণ আগে The Times of India, NDTV এর মতো বড় নিঊজ আঊটলেট যেমন খবর ছেপেছে যে, 


"Hindu Businessman Hacked To Death In Bangladesh, 3 Days Before Polls"


এটা NDTV এর শিরোনাম। যেখানে শিরোনামের নিচে ওরা আর যুক্ত করেছে,


"The incident took place in the Mymensingh district of Bangladesh, where another Hindu man, Dipu Chandra Das, was also lynched and burnt."


ওদিকে Times of India এর শিরোনাম হলো,


"Hindu trader killed in Bangladesh: Susen Chandra Sarkar hacked to death inside shop in Mymensingh"


Telegraph India এর শিরোনাম,


"Three days before polls, 62-year-old Hindu trader hacked to death inside his shop in Bangladesh"


ওরা নিচে আরো সংযুক্ত করেছে,


"The Hindu population in Bangladesh has been affected by a series of incidents after the killing of radical youth leader Sharif Osman Hadi in December"


এখানে সমস্ত শিরোনাম দেখুন, নিহতের হিন্দু পরিচয় তথা ধর্মীয় পরিচয়কে ইণ্ডিয়ার পাঠকদের মাঝে ওরা বড় করে তুলে ধরেছে। একে বলা হয় Strategic Communication (STRATCOM)। এর মাধ্যমে ওরা ইণ্ডিয়ার জনগণকে বোঝাচ্ছে যে, দেখো! বাংলাদেশে হিন্দু পরিচয়ের কারণে কিভাবে মুসলিমরা, মুসলিম বাঙালিরা মানুষকে হত্যা করছে। সুতরাং, তোমরা ক্ষিপ্ত হও! Telegraph India এই ক্ষিপ্ত হওয়াকে, এখান গড়ে ওঠা ক্ষোভের ভবিষ্যৎ সম্ভাব্য বিস্ফোরণকে আবার বৈধতা দিতে যেখানে বিষয়টিকে দেখিয়েছে মুসলিম বাঙালিদের প্রতিশোধমূলক তৎপরতা হিসাবে।


"Hindu population in Bangladesh has been affected" লিখেছে ওরা। "by a series of incidents after the killing of radical youth leader Sharif Osman Hadi in December।" ওরা ওদের পাঠকদের বলছে যে, শরীফ ওসমান হাদী ভাই ছিলেন উগ্রবাদী তরুণ নেতা। যিনি হত্যার শিকার হওয়ার পর আমরা, মুসলিম বাঙালিরা আমাদের দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের ওপর ঝাপিয়ে পড়েছি প্রতিশোধস্পৃহা থেকে।


অথচ, আমরা স্বয়ং Times of India এর রিপোর্টের খানিকটা ভেতরে গেলেই দেখতে পারি যে, আসলে ঘটনাটি খুব সম্ভবত ডাকাতির মতো কোনো বিষয় ছিল। তদন্ত করলে যা নিয়ে আরো বিস্তারিত তথ্য জানা যেতে পারে।


বিষয়টা তেমন কিছু মনে না হতে পারে। কিন্তু, এটা কিন্তু চরম আশঙ্কাজনক কর্মকাণ্ড যেটা ওরা চালাচ্ছে। ইণ্ডিয়ার এই STRATCOM তৎপরতা হতে অনুমান করা যায় যে, ইণ্ডিয়ান ইন্টেলিজেন্স ও আর্মড ফোর্সেসের দ্বারা চালু হওয়া পদক্ষেপটি কোনো Synchronized Approach এর অংশ। যেখানে ওরা সুনির্দিষ্ট কোনো কৌশলগত লক্ষ্যবস্তু সামনে রেখে আলোচ্য অপারেশন পরিচালনা করছে। যার চূড়ান্ত গন্তব্য হয়তো আগ্রাসন, গণহত্যার মতো কোনো বিষয়ে গিয়ে রূপ নিতে পারে।


ধন্যবাদ।

Comments

Popular posts from this blog

 রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু Kaler Kantho এর কাছে গেলো অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে ওনার বঙ্গভবনে অবস্থানের অভিজ্ঞতা তুলে ধরেছেন। উনি বলেন যে, বাংলাদেশের সশস্ত্র বাহিনী ওনাকে তখন সর্বোচ্চ সহযোগিতা করেন। "সশস্ত্র বাহিনী আমাকে স্রেফ একটি কথা বলেছিল। তা হলো, মহামান্য! আপনি সামরিক বাহিনীর সর্বাধিকনায়ক! আপনার পরাজয়ের অর্থ সমগ্র সামরিক বাহিনীর পরাজয়। আর আমরা যেকোনো মূল্যে সেটি রুখে দেওয়ার চেষ্টা করব! শেষে ওনারা তাই করেছেন। ওনারা বিভিন্ন সময়ে এসেছেন, আমাকে মানসিক শক্তি জুগিয়েছেন।" অন্তর্বর্তীকালীন সরকার একবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে ওনার পদ হতে সরাতে চেয়েছিল। তখন Chief of Army Staff, Chief of Naval Staff ও Chief of Air Staff তথা বাংলাদেশের তিন বাহিনীর প্রধান রুখে দাঁড়ান ও Muhammad Yunus কে বলেন যে, "আমরা সংবিধানের বিপরীত কোনো কার্যকলাপ সংঘটিত হতে দিব না!" যখন বঙ্গভবনের সামনে অজ্ঞাতনামা পরিচয়ের মানুষ রাষ্ট্রপতির পতনের দাবি নিয়ে জড়ো হয়েছিল, তখনো সামরিক বাহিনী উপরোক্ত অবস্থান ধরে রাখে। Party-BNP এর শীর্ষ নেতৃবৃন্দ উক্ত সময়টিতে বিনা দ্বিধায় রাষ্ট্রপতির পাশে ছিলেন মর্মেও জা...
 [সতর্ক অবস্থানে ও সম্মানজনক পরিবেশে অডিও চালুর অনুরোধ রাখা হলো] "Will you invoke ba'al and forsake The Best of Artisans!" দুনিয়ার বুকে Jeffrey Epstein ও ওর বন্ধুদের শত্রুতা কেন ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, আফ্রিকা, আফগানিস্তান, পাকিস্তান, কাশ্মির, আরাকান, বাংলাদেশ, ফিলিপাইন, উইঘুরে স্রেফ মুসলমানদের সাথে তাঁর জবাব এখানেই আছে। For context, Epstein ছিল বা'আলের পূজারি। অন্তত তেমনটিই বর্তমানে বিশ্লেষকদের ধারণা। আর, নিচে কুরআনুল কারিমের আয়াত।  "তোমরা কি বা'আলকে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা আল্লাহকে!" মেক্সিকোয় একজন বিচারক এক নারী, শিশু, মানব পাচারকারীর বিচার করছিলেন। একজন গুপ্তঘাতক তাকে গুলি করে। জানা যায় যে, শুটার আমেরিকান। এর আগে কেসের দায়িত্বে থাকা Mexican Intelligence Community এর অফিসার ও তার পার্টনারকে ০৪ বার গুপ্তহত্যার চেষ্টা চালানো হয়। তার পার্টনার সেসময় ভিন্ন ভিন্ন সময়ে ০২ জন মার্কিন ইন্টেলিজেন্স অপারেটিভকে হত্যা এবং ০৫ জনকে আহত করেন। এই দু'জন মেক্সিকান ইন্টেলিজেন্স অফিসারকে তখন মেক্সিকোর ইঊ.এস দূতাবাসের ডিপ্লোম্যাটিক প্লেট ...
 ডক্টর আফিয়া সিদ্দিকীকে পাকিস্তান সরকার ৫৫,০০০ মার্কিন ডলারের বিনিময়ে United States Intelligence Community (USIC) এর কাছে বিক্রি করেছিল Inter Services Intelligence (ISI)। জানিয়েছেন ডক্টর আফিয়া সিদ্দিকীর আইনজীবী। পাকিস্তানি ইন্টেলিজেন্স কমিঊনিটির জন্য অর্থের লোভে নিরপরাধ পাকিস্তানি নাগরিকদের বন্দি করে বিক্রি করা অবশ্য মোটেও অস্বাভাবিক কিছু না। ISI এর অফিসারদের CIA এর কাছে মানুষ বিক্রি করার এই স্বভাব এতখানি ভয়ানক পৈশাচিক পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছিল যে, খোদ CIA একটা সময়ে ইসলামাবাদকে জানায় যে, এভাবে আর কাউকে বন্দি করা হলে আমরা অর্থ পরিশোধ করতে পারব না। এখন থেকে তোমাদের কাছে কেউ থাকলে তোমরা কোনো বিনিময় ছাড়া তাঁকে আমাদের হাতে তুলে দিবে। কারণ, CIA দেখছিল যে, পাকিস্তান সন্ত্রাসবাদী আখ্যা দিয়ে ওদের হাতে যাদেরকে তুলে দিচ্ছে, তাঁদের বড় একাংশ একেবারেই সাধারণ মানুষ। ফলে, CIA বুঝতে পারে যে, ISI অফিসাররা মূলত আমেরিকানদের পরিশোধিত টাকার লোভে পড়ে সাধারণ মানুষকে ধরে এনে ওদের হাতে উঠিয়ে দিচ্ছে। ওদের ধোঁকা দিয়ে সোজা কথায় পুরোপুরি নিরীহ, অসহায় মানুষদের নির্যাতন করিয়ে Scam করছে। ফলে, আমেরিকানরা পাকিস্তানিদ...