অস্ট্রেলিয়ান সাংবাদিক ও বিশ্লেষক Cj Werleman সম্প্রতি একটা মন্তব্য করেছিলেন। সিরিয়া বিষয়ক ঐ মন্তব্যে তিনি বলেন যে -
"সিরিয়া আজ পর্যন্ত টিকে আছে প্রত্যেক মানুষের নৈতিক মূল্যবোধ, সততা এবং গণমাধ্যম সংক্রান্ত সচেতনতার পরিমাপক হিসাবে।"
এবং এর চিহ্ন সর্বক্ষেত্রে লক্ষণীয়। আজ আমাদের দেশে যে দূর্যোগময় ঘোলাটে পরিস্থিতি, তার পেছনের পরিকল্পনার পূর্ণ চিত্র হয়তো আমাদের সামনে ইতিমধ্যে চলে আসতো। যদি কিনা আমাদের জ্ঞানী ব্যক্তিরা "সিরিয়া" পরিস্থিতি সম্পর্কে খবর রাখতেন। আমাদের সামনে যে Illusion তৈরি করে রাখা হয়েছে, তা ভাঙতে চাইলে সিরিয়ার দুর্যোগকে ভাঙা দরকার।
আর তা করবার সময় মাথায় রাখতে হবে, "বৃহত্তর স্বার্থে জালিমের পক্ষে একটা শব্দ উচ্চারণ করাও মহা অপরাধ।" অনর্থক বৃহত্তর স্বার্থের পিছনে না ছুটে ন্যায়ের পেছনে ছুটি। বড় স্বার্থ পূর্ণ করার ক্ষমতা আমার হাতে না। অত্যাচারীর হাতে তো একদমই না।
Comments
Post a Comment