·
নর্থ-ওয়েস্টার্ন ইরানের দূর্গম পার্বত্যাঞ্চলের ঘন সবুজ জঙ্গলে Crash এর পর লম্বা সময় পেরিয়ে গেছে। এখনও নিখোঁজ ইরানের তথাকথিত VIP Transport হেলিকপ্টারের আরোহীরা। হাতে সময়ের সাথে সাথে নতুন তথ্য আসছে, একইসাথে তা নতুন নতুন প্রশ্নেরও জন্ম দিচ্ছে।
ইরানের প্রেসিডেন্ট, ফরেন মিনিস্টার সহ সিনিয়র গভর্নমেন্ট অফিসিয়ালদের নিয়ে ফ্লাই করা হেলিকপ্টারটি ছিল একটা Bell-212। এই কথা আমাকে অবাক করেছে। আমি ধরে নিয়েছিলাম যে, ক্র্যাশ হওয়া হেলি নিশ্চয়ই একটা Mi-171 হেলিকপ্টার হবে। কারণ, ইরানের সামরিক বাহিনীর সবচেয়ে বিশ্বস্ত শাখার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার পাশাপাশি এই হেলিকপ্টারগুলোকে অনেক ভালোভাবে মেইনটেইনও করা হয়। এর বাইরে, এরা বিপদজনক আবহাওয়াতে খুব দারুণ কাজে দেয়।
অথচ, ইরানের প্রেসিডেন্টকে তার প্রটেকশন ডিটেইল, ফ্লাইট ক্রু তুললো গিয়ে কিনা Bell-212 তে। অবরোধের ধাক্কায় যার কিনা স্পেয়ার পার্টসের কোনো ঠিক-ঠিকানা আছে বলে মনে হয় না।
এরপর আসে আবহাওয়ার পূর্বাভাসের বিষয়। এক্ষেত্রে আবহাওয়া পূর্ব থেকে অনুমান না করতে পারলে ফ্লাইট প্ল্যানের দায়িত্বে থাকা ব্যক্তিদের দোষ দেওয়া মুশকিল। কারণ, পাহাড়ি অঞ্চলে কখন আবহাওয়া ঝকঝকে থাকবে, আর কখন কুয়াশা আর বৃষ্টি দিয়ে আঁধার করে ফেলবে এটা বোঝা খুবই কঠিন। কিন্তু, সেক্ষেত্রে আবারও প্রশ্ন দাঁড়ায়, এমন ঝুঁকিপূর্ণ টেরেইন দিয়ে যখন উড়ে যেতে হবে এরকম একজনকে নিয়ে, সেক্ষেত্রে অন্যান্য সুযোগ থাকা পরও নিজের সবচেয়ে বেহাল দশায় থাকা বাহন ব্যবহার কেন করব!
Comments
Post a Comment